জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২২ জুলাই, ২০২৬
৪:৩৯ পূর্বাহ্ণ
23 ভিউ

জামায়াতের সাতক্ষীরা সাংসদের কক্ষে সিসিক্যামেরা লাগানোর দায়ে অভিযুক্ত ড্রাইভার; জীবনের চিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ জুলাই, ২০২৬ | ৪:৩৯ 23 ভিউ
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগে তোলপাড় চলাকালীন নতুন মোড় নিয়েছে ঘটনা। তার ব্যক্তিগত সহকারী ও ড্রাইভার ওবায়দুর রহমান নিজের জীবনের নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছেন। সম্প্রতি এসএসসি পরীক্ষার্থী ১৮ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে হাতেনাতে আটক হওয়ার ঘটনায় সাংসদ গাজী নজরুল ইসলাম তাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করেন এবং জেলা জামায়াতও এ বিষয়ে বিবৃতি দেয়। যদিও দাখিল করা কাবিননামা ও উক্ত কিশোরীড় বায়োডাটায় তথ্যের অসঙ্গতি রয়েছে। এই ঘটনার পর সাংসদ গাজী নজরুল ইসলাম তার ব্যক্তিগত সহকারী ও ড্রাইভার ওবায়দুর রহমানকে অভিযুক্ত করেন যে, তিনি গোপনে সিসি ক্যামেরা লাগিয়েছেন। অভিযোগের পর থেকেই ড্রাইভার ওবায়দুর রহমান জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। ড্রাইভারের চিঠিতে যা বলা হয়েছে ব্যাক্তিগত সহকারী ও ড্রাইভার ওবায়দুর রহমান প্রধানমন্ত্রীর কাছে লেখা আবেদনে উল্লেখ করেন যে, গাজী নজরুল ইসলামের নির্দেশে ও তত্ত্বাবধানে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন না, বরং তিনি সাক্ষী হিসেবে ছিলেন। তিনি দাবি করেন, সাংসদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ (যেমন জমি দখল, নারী নির্যাতন, দুর্নীতি ইত্যাদি) প্রকাশ্যে আসার পর তাকে হুমকি দেওয়া হচ্ছে। আবেদনে তিনি আরও জানান, আত্মরক্ষার জন্য তিনি গোপন স্থানে আশ্রয় নিয়েছেন এবং তার জীবন বর্তমানে চরম ঝুঁকিতে রয়েছে। তিনি প্রধানমন্ত্রীর কাছে দ্রুত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। আবেদনপত্রে তার মোবাইল নম্বরও উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাংসদ গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, নারী নির্যাতন ও জমি দখলসহ বিভিন্ন অভিযোগ দীর্ঘদিন ধরে চাউর রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। বর্তমানে ড্রাইভার ওবায়দুর রহমানের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবিতে স্থানীয় মহলে আলোচনা চলছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি এখনো।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই