জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা চলছে: গয়েশ্বর চন্দ্র রায় – বর্ণমালা টেলিভিশন

জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা চলছে: গয়েশ্বর চন্দ্র রায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৫ | ১০:৫৯ 139 ভিউ
আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে টালবাহানা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শুক্রবার বিকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। আগামী ডিসেম্বর মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। দেশের মানুষ সংস্কার নয়, দ্রুত সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন চায়। সংস্কারের জারি গান বাদ দিয়ে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে অর্পণ করুন। গণতন্ত্র পুনরুদ্ধারে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন, নতুবা ব্যর্থ হবে জুলাই গণঅভ্যুত্থান। ১৭ বছর জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে। তিনি বলেন, গণতন্ত্রের লড়াইয়ে বিগত দিনে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক মিথ্যা মামলা করা হয়েছে। তাকে হত্যার চেষ্টাও করা হয়। তারপরও তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। জিয়ার আদর্শই জাতীয়তাবাদী শক্তির মূল প্রেরণা। শহীদ জিয়াউর রহমানের জীবনাদর্শ, দেশের প্রতি তার ভালোবাসা ও আত্মত্যাগের কথা তুলে ধরে বর্তমান প্রজন্মকে সেই চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান তিনি। তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদারের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজী লাট মিয়া, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব সামিউল্লাহ, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক হাজী মাসুদ আলম, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সেলিম মোল্লা প্রমুখ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন