ছায়ানটে হামলা: ৩৫০ জনের বিরুদ্ধে মামলা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ২২ ডিসেম্বর, ২০২৫
৬:৪৫ পূর্বাহ্ণ
111 ভিউ

ছায়ানটে হামলা: ৩৫০ জনের বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ ডিসেম্বর, ২০২৫ | ৬:৪৫ 111 ভিউ
সাংস্কৃতিক ও সংগীত ঐতিহ্যের ধারক ছায়ানটে হামলা, ভাঙচুর ও আগুনের ঘটনায় অজ্ঞাতপরিচয় ৩০০ থেকে ৩৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে প্রতিষ্ঠানটি। শুক্রবার মধ্যরাতে ধানমন্ডি থানায় এ মামলা করা হয়। এতে বাদ্যযন্ত্র, আসবাব ও ইলেকট্রনিক সরঞ্জামসহ ২ কোটি ৪০ লাখ টাকার ক্ষতির কথা বলা হয়েছে। তবে মামলা হলেও হামলায় জড়িত কাউকে গতকাল শনিবার পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক বলেন, হামলায় জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। ঘটনার পর থেকে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। এর আগে বৃহস্পতিবার গভীর রাতে ধানমন্ডিতে ছায়ানটের ছয়তলা ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে একদল লোক। তাদের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয় প্রতিটি কক্ষ। এ ঘটনায় প্রতিষ্ঠানের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে শুক্রবার রাতে মামলা করেন। ছায়ানটের মামলার এজাহারে বলা হয়েছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রতিষ্ঠানটি ধ্বংসের লক্ষ্যে বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার দিকে অস্ত্রশস্ত্রসহ কিছু দুষ্কৃতকারী ভবনের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর-অগ্নিসংযোগ করে। তারা নিরাপত্তার দায়িত্বে থাকা মো. শাহাবুদ্দিন, রাসেল হাজং এবং কর্মসহকারী হাফিজুল ইসলাম রিয়াজ ও মো. স্বপনকে মারধরে করে ভবন থেকে বের করে দেয়। আসামিরা মূল ফটক থেকে ষষ্ঠ তলা পর্যন্ত ভাঙচুর করে এবং চতুর্থ ও ষষ্ঠ তলায় আগুন ধরিয়ে দেয়। মামলার শেষাংশে বলা হয়, পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র অনুসারে দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে বিনষ্ট, অরাজকতা সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করে তোলার ভয়ানক দুরভিসন্ধি হিসেবে নাশকতামূলক কর্মকাণ্ড করা হয়; যাতে জননিরাপত্তা বিঘ্নিত হয় এবং তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। মামলায় ক্ষতিগ্রস্ত জিনিসপত্রের তালিকা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ৩০টি ইলেকট্রিক তানপুরা, আটটি হারমোনিয়াম, পাঁচ হাজার ৬৯টি দুর্লভ বই, বেশ কয়েকটি দুর্লভ চিত্রকর্ম, আটটি ল্যাপটপ, তিনটি প্রিন্টার, ১৪টি সিসি ক্যামেরা, ২০০ কাঠের চেয়ার, ২০০ টেবিল, রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের পুরস্কার, ৫০টি দরজার কাঁচ, সিসি ক্যামেরার সমুদয় সেটআপ, নিচতলার প্রধান প্রবেশদ্বারের দুটি দরজা, তিনটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ইত্যাদি। হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় শুক্রবার থেকে ছায়ানটের সংগীত বিদ্যায়তনের কার্যক্রম বন্ধ রয়েছে। দাপ্তরিক কার্যক্রমও বন্ধ, কারণ কাজ চালানোর মতো একটি কম্পিউটারও অক্ষত নেই। লুট হয়েছে ল্যাপটপ। ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ বলেন, ‘এখনও আমরা সব গুছিয়ে উঠতে পারিনি। তবে দ্রুতই কার্যক্রম শুরু করা যাবে বলে আশা করছি।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড ‘ওখানে মধু আছে, চুষলেই জিহ্বায় মজা লাগে’, বললেন জামায়াত আমির আন্দোলন-বিপ্লবে পড়াশোনায় ভাটা: ১৫ বছরের সর্বনিম্নে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশের হার ইলিশের জেলাতেই নাগালের বাইরে ইলিশ: ৩ মণ ধান বেচে মিলল ১ কেজি ইলিশ বিএনপির সাধারণ সম্পাদককে কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে পুলিশে কর্মরত গোপালগঞ্জবাসীদের ‘গোপালী’ আখ্যা দিয়ে তাদের চিহ্নিত ও তালিকা তৈরির নির্দেশ নারায়ণগঞ্জের এমপির বিদেশি ত্রাণের লোভে ৯ বছর ধরে রোহিঙ্গা সেজে নিবন্ধিত হাজার হাজার বাংলাদেশি ফেঁসে গেলেন এনআইডি-পাসপোর্ট করতে গিয়ে এক সপ্তাহে ডিমের দাম বাড়ল দেড়গুণ, ডজন ঠেকল ১৮০ টাকায়: সিন্ডিকেট ভাঙবে কে?