‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাড়তি ‍সুবিধা নিচ্ছে ভারত’ – বর্ণমালা টেলিভিশন

‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাড়তি ‍সুবিধা নিচ্ছে ভারত’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৩৩ 107 ভিউ
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ‘হোম অ্যাডভান্টেজ’ নিয়ে সমালোচনা করেছেন দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটসম্যান রিশি ভেন ডার ডুসেন। দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল বা ফাইনালে উঠলে তাদের দুবাই যেতে হবে তখন প্রোটিয়ারা ভারতের তুলনায় পিছিয়ে থাকবে। এমনটাই মনে করেন দক্ষিণ আফ্রিকার টপ-অর্ডার ব্যাটসম্যান ডুসেন। তার মতে, একই ভেন্যুতে অনুশীলন ও বেশ কয়েকটি ম্যাচ খেলার সুবিধা ভারতকে এগিয়ে রাখবে। রিশি ভেন ডার ডুসেন বলেছেন, ভারত আইসিসি থেকে বাড়তি সুবিধা নিচ্ছে। পাকিস্তানও এটি নিয়ে কথা বলেছে। আমি মনে করি এটি পুরোপুরি সত্যি। ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলার আগে করাচি থেকে ভেন ডার ডুসেন বলছিলেন, ‘আপনি যদি একই জায়গায় থাকেন, একই হোটেলে থাকেন, একই অনুশীলন সুবিধা ব্যবহার করেন এবং একই মাঠে বারবার খেলা নিঃসন্দেহে বাড়তি সুবিধা।’ ডুসেন আরও বলেছেন, ‘যে দল ভারতের বিপক্ষে সেমিফাইনাল বা ফাইনালে খেলবে, তারা একেবারে নতুন কন্ডিশনে খেলবে, কিন্তু ভারত সেই কন্ডিশনের সঙ্গে অভ্যস্ত থাকবে। ফলে তাদের জন্য এটি সুবিধাজন।’ চ্যাম্পিয়ন্স ট্রফি এবার ‘হাইব্রিড মডেলে’ অনুষ্ঠিত হচ্ছে। ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফরে না গিয়ে তারা তাদের ম্যাচগুলো দুবাই খেলছে। আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু দুবাইতে আয়োজন করা হয়েছে। পাকিস্তানও ২০২৭ সাল পর্যন্ত যে কোনও ভারতীয় আসরের জন্য একই সুবিধা পাবে। পাকিস্তান কোচ আকিব জাভেদ অবশ্য মনে করেন, কেবলমাত্র ভারতের দুবাইতে খেলার সুবিধাই তাদের জয় এনে দেয়নি। আকিব জাভেদ বলেন, ‘হ্যাঁ, একই মাঠে বারবার খেললে সুবিধা হয়। কিন্তু আমরা শুধু এই কারণেই হারিনি, এবং ভারতও এখানে দশটা ম্যাচ খেলে ফেলেনি।’ অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স কামিন্স বলেছেন, ‘আমি মনে করি, টুর্নামেন্ট চালিয়ে যাওয়া ভালো ব্যাপার, তবে ভারত যে সব ম্যাচ এক ভেন্যুতে খেলছে, তা তাদের জন্য বিশাল সুবিধা। তারা এমনিতেই শক্তিশালী দল, এরপর এই সুবিধাও তাদের জন্য বাড়তি সুবিধা এনে দেবে।’ ডুসেন বলেন, ‘আমাদের দলে সবরকম পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার দক্ষতা আছে। ফলে আমরা যেখানে খেলব, সেখানেই নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারব।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আন্দোলনে ক্ষতি ছাড়িয়ে গেছে হাজার কোটি টাকা মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা আর নেই মাঘের শেষে তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় নতুন করে ১৫ প্রতিষ্ঠান ও দুই ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইউক্রেনে ন্যাটোর সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি চলছে : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী চীনের বিরুদ্ধে মার্কিন দাবির প্রমাণ মেলেনি: পর্যবেক্ষক ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের ট্রাম্পের সমর্থন সত্ত্বেও কেন বিটকয়েনের দাম কমছে? শেষ সময়ের গোলে চেলসিকে আবার হারিয়ে ফাইনালে আর্সেনাল শাবিপ্রবিতে দুই পক্ষের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ২০ হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা গাজায় ইসরায়েলি হামলায় আরও ২০ জন নিহত অনলাইনে গেম খেলতে নিষেধ করায় ভারতে ৩ বোনের আত্মহত্যা ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা এমপিওভুক্ত হচ্ছে আরও ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনের আগে পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি