চিত্রশিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় ৮ জন রিমান্ডে – বর্ণমালা টেলিভিশন

চিত্রশিল্পীর বাড়িতে আগুনের ঘটনায় ৮ জন রিমান্ডে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৫ | ১০:২৪ 100 ভিউ
পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেফতার আটজনকে দুই দিন করে রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জিয়াউদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত রোববার গ্রেফতারদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতাররা হলেন- ছাত্রলীগ কর্মী খান মোহাম্মদ রাফি ওরফে সৃজন, সদর উপজেলা ছাত্রলীগের অর্থবিষয়ক সম্পাদক আল আমিন ওরফে তমাল, সদর উপজেলার ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মাইনউদ্দিন আহাম্মদ পিয়াস, ছাত্রলীগ নেতা মীর মারুফ, ছাত্রলীগ নেতা মীর আমিনুর রহমান, গড়পাড়া ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক বাবুল হোসেন, সঞ্জিব ঘোষ, মোশারফ হোসেন। তদন্তকারী কর্মকর্তা জানান, গত ১৫ এপ্রিল গভীর রাতে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দহর ঘোষের বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়ির একটি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন