চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ৫টি ওয়াগন লাইনচ্যুত – বর্ণমালা টেলিভিশন

চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ৫টি ওয়াগন লাইনচ্যুত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৫ | ৬:২১ 112 ভিউ
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা স্টেশন এলাকায় তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। ফলে রহনপুর থেকে রাজশাহী সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় আমনুরা স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটি খুলনার দিক থেকে আমনুরা বিদ্যুৎ পাওয়া প্নান্টে আসছিল। এই ট্রেনের মোট ২৭টি তেলবাহী ওয়াগন ছিল। ইঞ্জিনের সাতটা ওয়াগনের পর পাঁচটি লাইনচ্যুত হয়েছে। এরফলে রহনপুর থেকে রাজশাহী সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানা গেছে। এ বিষয়ে আমনুরা স্টেশনের মাস্টার হাসিবুল হাসান জানান, আমনুরা স্টেশনের প্ল্যাটফর্মে ঢোকার আগে তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি আরও জানান, এরই মধ্যে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে আসছে। রাত ১০টা থেকে ১১টার মধ্যে ট্রেনটি এসে পৌঁছালে উদ্ধার কার্যক্রম শুরু হবে। আশা করা যায় রাতের মধ্যেই বগিচ্যুত লাইন উদ্ধার করা সম্ভব হবে এবং সকাল থেকে ট্রেন চলাচলা স্বাভাবিক হবে। তিনি বলেন, লাইনচ্যুত হওয়ায় রহনপুর থেকে ইশ্বরদীগামী কমিউটার ট্রেনটি যেতে পারেনি। এছাড়া আর কোনো ট্রেনের সিডিউল বিপর্যয় হয়নি। এদিকে রহনপুর রেল স্টেশন মাষ্টার মামুনুর রশিদ জানান, আমনুরায় তেলবাহী ট্রেনের লাইন বগিচ্যুত হওয়ায় রহনপুর থেকে ইশ্বরদীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি কমিউটার ট্রেন ও সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া পূর্নভবা এক্সপ্রেস ট্রেন দুটি গন্তব্যে যেতে পারেনি। এর মধ্যে কমিউটার ট্রেনটি আমনুরায় এবং পূর্নভবা ট্রেনটি রহনপুরে আটকে আছে। তবে রহনপুর থেকে- রাজশাহী ট্রেন চলাচলা বন্ধ থাকলেও, চাঁপাইনবাবগঞ্জ- থেকে রাজশাহী এবং সারাদেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে জানান আমনুরা স্টেশন মাস্টার হাসিবুল হাসান।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সংবিধান অনুযায়ী সংসদ আহ্বান, ‘সংস্কার পরিষদ’ বলে কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস আজ ওয়াকআউটের সিদ্ধান্ত সরকারের জবাবের ওপর নির্ভর করবে : আজহারুল ইসলাম জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ঈদের আগে সংসদে প্রশ্নোত্তর ও রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট হরমুজ প্রণালীতে যুদ্ধজাহাজ পাঠাতে জাপানকে ট্রাম্পের চাপ ঈদ ঘিরে চাঙ্গা অর্থনীতি সংরক্ষিত নারী আসন পাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস, মনোনয়ন পাবেন যিনি ট্রাম্পের আহ্বানে ফ্রান্স কি মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাঠাবে? ইরাকে নিহত ৬ মার্কিন সেনার পরিচয় প্রকাশ পিছু হটেছে মার্কিন রণতরী আব্রাহাম লিংকন ইরানের পক্ষে লিখলে সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি