নিউজ ডেক্স
আরও খবর
‘শেখ হাসিনা থেকে ১০ লাখ টাকা পাওয়া’ আহসান জুলাই যোদ্ধা নন- দাবি বিএনপি নেতার, জামায়াত নেতার ভাষ্য, ‘সারজিসও ছাত্রলীগ করত’
প্রভাষক পরিচয়ে এইচএসসির উত্তরপত্র দেখেন অফিস সহকারী
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, আগুন
অস্ত্রের মুখে প্রবাসীর স্ত্রী থেকে ১০ লাখ টাকা চাঁদাবাজি ও নিপীড়ন, যুবদলের আহ্বায়ক গ্রেপ্তার
বিয়ের মিথ্যা প্রতিশ্রুতিতে কলেজছাত্রীকে মসজিদের কক্ষে নিয়ে বারবার ধর্ষণ, হত্যার হুমকি
‘পানি সরাও, মানুষ বাঁচাও’ স্লোগানে যশোরে ডিসি অফিস ঘেরাও
নিখোঁজ কাস্টমসকর্মীর ১৫ টুকরা লাশ পুকুরে
চাঁদপুরে ফ্ল্যাট বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ
চাঁদপুরে ফ্ল্যাট বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রীর মরদেহ ফ্লোরে ও স্বামীর মরদেহ রুমে ঝুলন্ত অবস্থায় পেয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুর শহরের ১০ নম্বর ওয়ার্ড পালপাড়া শাহজাহান পাটোয়ারীর বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া। নিহতরা হলেন—জিন্নাত আলীর ছেলে সবুজ আহমেদ (৪০) ও তার স্ত্রী শিউলী আক্তার (৩৫)। তারা ওই ভবনের দ্বিতীয় তলায় ৫ থেকে ৬ মাস ধরে ভাড়া থাকতেন। স্ত্রী একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে। জানা যায়, সবুজ ও শিউলী ৫ থেকে ৬ মাস ধরে শাহজাহান পাটোয়ারীর মালিকানাধীন ভবনে ভাড়া থাকতেন। দুপুরে শিউলীর মা দরজা খোলা না পেয়ে বাড়িওয়ালাকে জানান। পরে ৯৯৯ কল দিয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া বলেন, ‘আমাদের কাছে প্রথমে ৯৯৯-এ কল আসে। পরে থানার এসআই শফিকুল ইসলামকে ঘটনাস্থলে পাঠানো হয়। সেখানে গিয়ে রুমের দরজা ভেঙে স্বামী-স্ত্রীর মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কারণে স্বামী-স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। তবে সবুজের স্ত্রী শিউলীর গলায় আঘাতের চিহ্ন ও মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
