ঘূর্ণিঝড়ে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তার গোছাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর – বর্ণমালা টেলিভিশন

ঘূর্ণিঝড়ে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তার গোছাতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ মে, ২০২৫ | ১০:৫৩ 111 ভিউ
বরগুনার তালতলীতে ঘূর্ণিঝড়ে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তার গুছিয়ে রাখতে গিয়ে মুক্তা আক্তার (১৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে তিনি মারা যান। নিহত মুক্তা আক্তার একই এলাকার রাজিব সিকদারের স্ত্রী। জানা যায়, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে উপজেলার বিভিন্ন এলাকায় বৃষ্টি-দমকা হাওয়া প্রবাহিত হয়। এতে বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হয়। এ সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় শুক্রবার সন্ধ্যায় মুক্তা আক্তারের বাড়িতে একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে থাকায় সেটিকে গুছিয়ে রাখতে যান। হঠাৎ বিদ্যুৎ সংযোগ আসলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন মুক্তা। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. আইরিন আলম বলেন, মুক্তা আক্তারকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত হয়েছে। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির তালতলী জোনাল অফিসের প্রকৌশলী মো. এমদাদুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সাড়া পাওয়া যায়নি। তালতলী থানার ওসি মো. শাহজালাল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন