গুমের সঙ্গে জড়িতদের বিচার দাবি অধিকারের – বর্ণমালা টেলিভিশন

গুমের সঙ্গে জড়িতদের বিচার দাবি অধিকারের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৫ | ১১:১৬ 141 ভিউ
বিগত সময়ে গুমের সঙ্গে জড়িতদের বিচারসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন মানবাধিকার সংস্থা অধিকার। জাতীয় প্রেস ক্লাবে শনিবার গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় এ দাবি জানায় সংগঠনটি। অধিকারের প্রেসিডেন্ট ড. তাসনিম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিকার’র সিনিয়র রিসার্চার তাসকিন ফাহমিনা। এ সময় বক্তৃতা করেন- আলোকচিত্রী শহিদুল আলম, সাবেক সচিব ও রাষ্ট্রদূত এবং গুম থেকে ফেরত আসা ব্যক্তি মারুফজামান, গুমফেরত ব্যারিস্টার মীর আহম্মদ বিন কাশেম আরমান, সাপ্তাহিক জনযুগ সম্পাদক ফয়জুল হাকিম, গুম হওয়া বাতেনের স্ত্রী নাসরিন জাহান স্মৃতি, গুম হওয়া আবদুল কুদ্দুসের ছেলে জাহিদ হাসান, নিউএজ পত্রিকার বার্তা সম্পাদক শহিদুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ শরিফুল ইসলাম। লিখিত বক্তৃতায় তাসকিন ফাহমিনা বলেন, গুম একটি মানবতাবিরোধী অপরাধ। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পরে স্বাধীন বাংলাদেশে গুমের ঘটনা ঘটে। সেই সময় সেক্টর কমান্ডার মেজর জলিলসহ অনেকেই গুম হন বলে অভিযোগ রয়েছে। এছাড়া ১৯৯৬ সালে কল্পনা চাকমাকে নিরাপত্তা বাহিনীর সদস্য কর্তৃক গুম করার অভিযোগ আছে। এরপর দেশে বহুদিন গুমের ঘটনা শোনা যায়নি। ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ফ্যাসিস্ট শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে গুমের ভয়াবহ এবং সুসংগঠিত ধারা লক্ষ্য করা গেছে। তিনি আরও বলেন, অধিকার ২০০৯ সাল থেকেই গুমের ঘটনাগুলো ডকুমেন্টেশন করতে থাকে। অধিকার’র ডকুমেন্টেশন অনুযায়ী ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ৭৩০ জন গুম হয়েছেন বলে জানা যায়। এদের মধ্যে ৮৩ জনকে গুমের পর বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে এবং ১৬২ জনকে আজও পাওয়া যায়নি। অধিকার সব সময় ধারণা করছে যে, এ সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঝুঁকিতে আছে ৪০ শতাংশ অ্যানড্রয়েড ফোন হকারকে টাকা দেওয়ার প্রসঙ্গে যা বললেন শাহরিয়ার কবির বিশ্বকাপ খেলতে নেমেই দ.আফ্রিকার রেকর্ড বাংলাদেশ-ভারত-পাকিস্তান ত্রিদেশীয় সিরিজের প্রস্তাব পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে অ্যান্টোনিও সেগুরোর জয় লেবাননে ভবন ধসে ১৪ জন নিহত বিশ্ব বাজারে স্বর্ণের দামে উত্থান ইসলামপন্থি বা ইসরাইল কোনোটিই নয়, যুবরাজ সালমান হাঁটছেন ভিন্ন পথে লিবিয়া উপকূলে নৌকাডুবে শিশুসহ ৫৩ প্রাণহানী ৪২ লাখ রুপির বিলাসবহুল টিফানি ব্রোচে নজর কাড়লেন সাইফ ‘আমরা সবাই কোনো না কোনোভাবে রাজনীতির শিকার’ যৌন হয়রানির অভিযোগ করায় এক বছর নিষিদ্ধ শুটার কলি রমজানে ডায়াবেটিস রোগীদের ওষুধের মাত্রা ও সময়সূচি পরিবর্তন পাক ভারত ম্যাচ আয়োজনে মরিয়া আইসিসি, নিলো নতুন পদক্ষেপ ১২ ফেব্রুয়ারি নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে: সালাহউদ্দিন কারাগারে ভোট উৎসব আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই : ইসি মাছউদ নতুন সংকটের মুখে আইসিসি হজের ভিসা দেওয়া শুরু আজ