সোনালি মুরগিতে ক্ষতিকর ই. কোলাই ব্যাকটেরিয়া – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৬ জুলাই, ২০২৫
১০:৪৯ পূর্বাহ্ণ
274 ভিউ

সোনালি মুরগিতে ক্ষতিকর ই. কোলাই ব্যাকটেরিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুলাই, ২০২৫ | ১০:৪৯ 274 ভিউ
দেশের বাজারে প্রচলিত সোনালি মুরগির মাংসে ক্ষতিকর ব্যাকটেরিয়া ইশেরেশিয়া কোলাইয়ের (ই. কোলাই) উপস্থিতির প্রমাণ পেয়েছেন গবেষকরা। এ ব্যাকটেরিয়া মূলত অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। এ ধরনের ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক ওষুধের কার্যকারিতা ঠেকিয়ে দেয় বা অ্যান্টিবায়োটিক দিয়ে এ ব্যাকটেরিয়াকে ঠেকানো যায় না। বাংলাদেশের সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক এবং বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি গবেষকরা মিলে এ গবেষণা করেন। গবেষণাটি বিজ্ঞান সাময়িকী নেচারে ‘মলিকুলার ক্যারেক্ট্রারাইজেশন অব মাল্টিড্রাগ-রেজিস্ট্যান্ট অ্যান্ড এক্সটেন্ডেড- স্পেকট্রাম বিটা-ল্যাকটামেজ (ইএসবিএল) প্রোড্রাক্টিং এশকারিসিয়া কোলাই আইসোলেটেড ফ্রম সোনালি চিকেন মিট ইন বাংলাদেশ’ (বাংলাদেশে সোনালি মুরগির মাংস থেকে সংগৃহীত বিভিন্ন ধরনের ওষুধ-প্রতিরোধী এবং বর্ধিত স্পেকট্রাম বিটা-ল্যাকটামেজ (ইএসবিএল) উৎপাদনকারী ইশেরেশিয়া কোলাইয়ের আণবিক বৈশিষ্ট্য নির্ধারণ) শিরোনামে প্রকাশিত হয়েছে। গবেষকরা বলছেন, সোনালি মুরগির খামারে অ্যান্টিবায়োটিকের যথাযথ ও সচেতন ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি, যাতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ব্যাকটেরিয়ার উদ্ভব প্রতিরোধ করা যায়। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, ই. কোলাই নিয়ে আতঙ্কিত হওয়া যাবে না। প্রাণী ও পানিতে ই. কোলাইয়ের উপস্থিতি থাকে। তবে সোনালি মুরগিতে এ ব্যাকটেরিয়ার উপস্থিতি মূলত মুরগির খাবারের মাধ্যমে। এ ব্যাকটেরিয়ার মাত্রা যাতে সহনীয় পর্যায়ে ব্যবহার হয়, তাহলে নিরাপদ হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহাম্মদ মুজিবুর রহমান বলেন, মানুষসহ বিভিন্ন প্রাণী এবং পানিতে ই. কোলাইয়ের উপস্থিতি রয়েছে। সাধারণত প্রাণীর পাকস্থলীতে ই. কোলাইয়ের উপস্থিতি থাকে। তবে এ ব্যাকটেরিয়া মাংসের মধ্যে আসার কথা নয়। মুরগি জবাই করার পর প্রক্রিয়াজাতকরণের সময় হয়তো মল থেকে বা অন্যকোনো উপায়ে ই. কোলাই মাংসে আসতে পারে। এ নিয়ে ভয়ের কিছু নেই। ই. কোলাই ব্যাকটেরিয়া ৪৫ ডিগ্রি সেলসিয়ারের ওপরে তাপমাত্রায় টিকে থাকে না। মুরগির মাংসে পাওয়া গেলও রান্নায় এর ক্ষতিকর দিক নষ্ট হয়ে যায়। এ নিয়ে আতঙ্কিত হওয়া যাবে না। জানা যায়, অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বা অ্যান্টিবায়োটিক প্রতিরোধ বৈশ্বিক জনস্বাস্থ্যের ক্রমবর্ধমান হুমকির কারণ। এর মধ্যে বিশেষ করে বিভিন্ন ধরনের ওষুধ-প্রতিরোধী ও এক্সটেনডেড-স্পেকট্রাম বিটা-ল্যাকটামেজ (ইএসবিএল) উৎপাদনকারী ই. কোলাইয়ের মাধ্যমে মুরগির মাংস দূষণ জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে। এক্সটেনডেড-স্পেকট্রাম বিটা-ল্যাকটামেজ হলো এক ধরনের এনজাইম বা উৎসেচক, যা কিছু ব্যাকটেরিয়া তৈরি করে থাকে। এই উৎসেচক তৈরি করার ফলে ব্যাকটেরিয়া বিটা-ল্যাকটাম অ্যান্টিবায়োটিক যেমন পেনিসিলিন এবং সেফালোস্পোরিনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অর্জন করে। এর মানে হলো, এই এনজাইম উৎপাদনকারী ব্যাকটেরিয়া এই অ্যান্টিবায়োটিকগুলোর দ্বারা সহজে ধ্বংস হয় না। এ বিষয়টি মাথায় রেখে বাংলাদেশের নরসিংদী জেলার ছয়টি উপজেলা থেকে সংগৃহীত কাঁচা সোনালি মুরগির মাংসের নমুনা বিশ্লেষণের মাধ্যমে বিটা-ল্যাকটাম রেজিস্ট্যান্স জিন বহনকারী বিভিন্ন ধরনের ওষুধ-প্রতিরোধী ই. কোলাই শনাক্ত ও বৈশিষ্ট্য নির্ধারণ করা ছিল এই গবেষণার প্রধান লক্ষ্য। ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ৩৯০টি মাংসের নমুনা সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়। এর মধ্যে ৬৮ দশমিক ২১ শতাংশ নমুনায় ই. কোলাই শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া এসব ই. কোলাইয়ের মধ্যে ৭ দশমিক ৮৯ শতাংশ ছিল এনটেরোপ্যাথোজেনিক ই. কোলাই এবং ৯২ দশমিক ১১ শতাংশ ছিল নন-এনটেরোপ্যাথোজেনিক ই. কোলাই। গবেষকরা ডিস্ক ডিফিউশন পদ্ধতিতে অ্যান্টিমাইক্রোবিয়াল সংবেদনশীলতা পরীক্ষা করে দেখেছেন, ই. কোলাই উৎপাদিত এনজাইমের অ্যামপিসিলিনের বিরুদ্ধে শতভাগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। এ ছাড়া এরিথ্রোমাইসিনের প্রতি ৮৭ দশমিক ৫৯ শতাংশ এবং তৃতীয় প্রজন্মের সেফালোসপোরিনের প্রতিও উচ্চমাত্রায় প্রতিরোধ লক্ষ্য করা গেছে। সবচেয়ে কম প্রতিরোধ পাওয়া গেছে অ্যামোক্সিসিলিন-ক্ল্যাভুলানেটের (৩ দশমিক ০১ শতাংশ) ক্ষেত্রে। এ ছাড়া ৪১ দশমিক ৭৩ শতাংশ নমুনায় ইএসবিএল উৎপাদনের বিষয়টি শনাক্ত হয়েছে। উল্লেখযোগ্যভাবে, নন-এনটেরোপ্যাথোজেনিক ই. কোলাই প্রকরণে ইএসবিএল উৎপাদনের হার আরও বেশি ছিল। চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ওয়ান হেলথ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আহসানুল হক (রুকন) বলেন, এটার জন্য অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহার অন্যতম প্রধান কারণ। খামারিরা এখন সামান্য অসুখ হলেই অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন। অ্যান্টিবায়োটিক দিতে পারেন ভেটেরিনারি ডাক্তার। কিন্তু খামারিরা নিজের মতো কিংবা দোকানিদের পরামর্শ মতো অ্যান্টিবায়োটিক নিয়ে প্রয়োগ করেন। আরেকটা বিষয় হলো, বাংলাদেশের অ্যান্টিবায়োটিকগুলোর গুণাগুণ নিয়েও প্রশ্ন আছে। একটা অ্যান্টিবায়োটিকে যে গুণাগুণ থাকার কথা, হয়তো সেগুলো নেই। এই গুণাগুণ আমাদের দেশে পরীক্ষাও হচ্ছে না। তাই সোনালি মুরগিতে এই ই. কোলাই ব্যাকটেরিয়ার মাত্রা কমাতে হলে অ্যান্টিবায়োটিকের যত্রতত্র প্রয়োগ কমাতে হবে। পাশাপাশি মুরগি স্বাস্থ্যসম্মত জায়গা ও উপায়ে প্রক্রিয়াজাত করতে হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ সুনামগঞ্জে ‘জুলাইযোদ্ধা’ পরিচয়ে সাংস্কৃতিক অঙ্গনে ট্যাগিং গিয়াস-সোহান জুটি’র: প্রশাসনকে হুমকি দিয়ে সরকারি দুই পার্ক ইজারা নিয়ে চাঁদাবাজি কাজ নেই, প্রজেক্টও ভুয়া: চাঁদপুর জেলা পরিষদের রাজস্ব তহবিলে পৌনে দুই কোটি টাকার ‘হরি লুট’ আরব আমিরাতে ৪ হাজার বাংলাদেশির ভিসা বাতিল, এখনও সমাধানের পথ খুঁজছে সরকার উড়োজাহাজ থেকে ২০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার স্থায়ী কমিটির প্রতিবেদন নিয়েও সংসদে বিতর্ক