গাজীপুরে অস্ত্র নিয়ে ধাওয়া করে সাংবাদিককে কুপিয়ে হত্যা – বর্ণমালা টেলিভিশন

গাজীপুরে অস্ত্র নিয়ে ধাওয়া করে সাংবাদিককে কুপিয়ে হত্যা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ আগস্ট, ২০২৫ | ৭:২৪ 172 ভিউ
গাজীপুরে এক সাংবাদিককে ধাওয়া দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে একদল অস্ত্রধারী। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, অস্ত্রধারীদের থেকে প্রাণে বাঁচতে ওই সাংবাদিক একটি চায়ের দোকানে আশ্র‍য় নিলে সেখানে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) দৈনিক প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। হত্যাকাণ্ডের মুহূর্তের একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে পূর্বশত্রুতার জেরে ৫–৬ জনের একটি দল তুহিনকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে। তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে আশ্রয় নেন ঈদগাঁ মার্কেট এলাকার একটি চায়ের দোকানে। কিন্তু দুর্বৃত্তরা সেখানে ঢুকেই তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। চায়ের দোকানের মালিক খায়রুল ইসলাম বলেন, “আমি দোকানে বসা ছিলাম। হঠাৎ তুহিন ভাই দৌড়ে এসে দোকানে ঢুকে পড়েন। তার পিছু নিয়েই তিনজন যুবক দোকানে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে। বাইরে আরও দুজন রামদা হাতে দাঁড়িয়ে ছিল। আমি বাধা দিতে গেলে আমাকেও হত্যার হুমকি দেয়।” তিনি আরও বলেন, “চারপাশে অনেক লোক ছিল, সবাই দাঁড়িয়ে দেখেছে, কিন্তু কেউ এগিয়ে আসেনি।” নিহত সাংবাদিকের ফেসবুক প্রোফাইলে দেখা গেছে, ঘটনার কিছুক্ষণ আগেও তিনি গাজীপুরের ট্রাফিক বিশৃঙ্খলা ও রাস্তাঘাটের অব্যবস্থাপনা নিয়ে পোস্ট করেছিলেন। রাত ৮টার দিকে চৌরাস্তার এক ভিডিও পোস্টে তিনি লিখেছিলেন, “যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য, গাজীপুর চৌরাস্তা।” এর আগে জয়দেবপুর রেলগেট এলাকার ভাঙা ড্রেনের ছবি দিয়ে মন্তব্য করেছিলেন, “কর্তৃপক্ষের অবহেলায় জনগণের সম্পদ নষ্ট হচ্ছে।” ঘটনার পর গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার মো. রবিউল হাসান জানান, “আমরা ইতোমধ্যে কিছু ভিডিও ফুটেজ ও ক্লু পেয়েছি। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আটকের জন্য অভিযান শুরু হয়েছে। একজন সাংবাদিককে প্রকাশ্যে এভাবে হত্যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।” গাজীপুরের বাসন থানার ওসি শাহিন খান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। সংশোধনী: প্রতিবেদনটির প্রাথমিক খসড়ায় স্থানীয় সূত্রের বরাতে উল্লেখ করা হয়েছিল যে, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলে ফেসবুকে একটি লাইভ সম্প্রচার করেছিলেন। তবে পরবর্তী সময়ে তাঁর ফেসবুক প্রোফাইল পর্যালোচনা করে এমন কোনো লাইভের তথ্য নিশ্চিত হওয়া যায়নি। এ কারণে বিষয়টি স্পষ্ট করতে উক্ত তথ্য সংশোধন করা হয়েছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান