ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে ধর্ষণের দায়ে তার প্রতিবেশী ২ ব্যক্তি আটক – বর্ণমালা টেলিভিশন

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে ধর্ষণের দায়ে তার প্রতিবেশী ২ ব্যক্তি আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫ | ১০:১৮ 99 ভিউ
সিলেটের কোম্পানীগঞ্জে চল্লিশোর্ধ্ব ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে ধর্ষণের দায়ে তার প্রতিবেশী ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যা ৬টায় উপজেলার সীমান্তবর্তী কালাইরাগ এলাকার হাজীর বাগানে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- কালাইরাগ গ্রামের মৃত ললিত দাসের ছেলে প্রদীপ দাস (৪৫) ও মৃত আব্দুল হাসিমের ছেলে মো. আলাউদ্দিন (৩২)। জানা গেছে, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওই নারী ডাক্তারের কাছে যাওয়ার জন্য তারই প্রতিবেশী প্রদীপ দাসের সহায়তা নেন। প্রদীপ দাস তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বলে আলাউদ্দিনের বাড়ির সামনে নিয়ে আসে। সেখান থেকে জোরপূর্বক ওই নারীকে অপহরণ করে কালাইরাগের আমির উদ্দিনের বসতবাড়ির পাশে ধলাই নদীর তীরবর্তী হাজীর বাগানের একটি গর্তের ভিতরে নিয়ে প্রদীপ দাস জোরপূর্বক ধর্ষণ করে। আলাউদ্দিন তাকে ধর্ষণ করেতে চাইলে তাদের চোখে-মুখে বালু ছিটিয়ে সেখান থেকে পালিয়ে যান ওই নারী। পরে তিনি থানায় তাদের দুজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে রাতেই পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষণের সঙ্গে জড়িত দুজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। পরীক্ষার জন্য ভুক্তভোগী ওই নারীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লেবাননের জনগণের সঙ্গে সংহতি জানাতে বৈরুতে জাতিসংঘের মহাসচিব মার্কিন সেই সামরিক উড়োজাহাজ ভূপাতিত করার দাবি ইরাকি সশস্ত্র গোষ্ঠীর যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী ছড়াতে পারে দেশে দেশে: বিজ্ঞানীদের সতর্কতা মাত্র ৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় যে শিশু গ্রহাণু বিপর্যয়ই ডাইনোসরদের নিশ্চিহ্নের কারণ, দাবি নতুন গবেষণায় সুন্দরবনে পর্যটক বৃদ্ধি-জীববৈচিত্র্য সংরক্ষণে ২০ বছরের মাস্টারপ্ল্যান রাজনৈতিক অস্থিরতা: বিনিয়োগে ধস, অনিশ্চয়তায় থমকে গেছে বিদেশি পুঁজি শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ দিয়ে খুলছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্স ঈদের আগে চড়া মাছ-মাংসের বাজার, কমেছে সবজির দাম স্বর্ণের ভরি ২ লাখ ৭০ হাজার ছাড়াল স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২ হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যাবে না: ইরান হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা গণমাধ্যমে যৌন হয়রানি রোধে তিন প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই