ক্রিকেটের স্বার্থ ও ভবিষ্যত চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত: তামিম

ক্রিকেটের স্বার্থ ও ভবিষ্যত চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত: তামিম

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ জানুয়ারি, ২০২৬ | ৭:৩৪ 6 ভিউ
বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে ভারত। বিষয়টির জেরে ফেব্রুয়ারিতে ভারতে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এরই মধ্যে আইসিসিকে নিরাপত্তা শঙ্কার বিষয়টি জানিয়েছে বিসিবি। আনুষ্ঠানিক চিঠিতে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানানো হয়েছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ স্বার্থ বিবেচনা করে এবং ভবিষ্যত চিন্তা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। দেশের ক্রিকেটের মূল আর্থিক সংস্থান আইসিসি টুর্নামেন্ট থেকে আসে বলেও উল্লেখ করেছেন তিনি। হুট-হাট মন্তব্য না করে, আলোচনা করে মন্তব্য করার পরামর্শ দিয়েছেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর সিটি ক্লাবে জিয়া ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে তামিম বলেন, ‘এই মুহূর্তে বিষয়টি নিয়ে মন্তব্য করা কঠিন। আমি বোর্ডে থাকলে সিদ্ধান্ত হতো ভবিষ্যত চিন্তা করে। ক্রিকেট বিশ্বে বাংলাদেশের অবস্থান কী, ভবিষ্যত কী সব কিছু চিন্তা করে সিদ্ধান্ত নিতাম। অনেক সময় আলাপ-আলোচনা করে অনেক কিছুর সমাধান করা যায়। অবশ্যই সরকারের সঙ্গে আলোচনা করতে হবে। তবে বিসিবি স্বাধীন প্রতিষ্ঠান, বোর্ডের নিজস্ব সিদ্ধান্ত থাকতে হবে। তারা যেটা সঠিক মনে করবে সেই সিদ্ধান্ত নিতে হবে। জনগণের মত, আবেগের ওপর এতো বড় প্রতিষ্ঠান চালাতে পারবেন না। আজকের সিদ্ধান্ত আগামী ১০ বছর কী ধরনের প্রভাব ফেলবে, এসব চিন্তা করে দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের জন্য ভালো এমন সিদ্ধান্ত নেওয়া উচিত।’ ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে বিসিবি কর্মকর্তারা নানা ধরনের মন্তব্য করছেন। বিষয়টি ইতিবাচকভাবে নিচ্ছেন না বোর্ড নির্বাচনে দাঁড়িয়ে সরে যাওয়া তামিম। তার মতে, একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তবেই বিসিবির পক্ষ থেকে মন্তব্য করা উচিত। এমন সংবেদনশীল বিষয়ে কথা বলার আগে নিজেদের মধ্যে আলোচনা করাও জরুরী, ‘এটা সেনসেটিভ ইস্যু। একটা কথা বলে ফেললে পেছনে ফিরতে পারবেন না। বাংলাদেশ ক্রিকেটের ৯০ থেকে ৯৯ শতাংশ অর্থ আইসিসি থেকে আসে। সব চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে।’ তামিম মনে করেন, বিষয়টি নিয়ে প্রতিদিন কথা বললে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। বিষয়টি নিয়ে দায়িত্বশীল পর্যায় থেকে মন্তব্য আশা করেন তিনি, ‘অনেক মন্তব্যই দেখছি। এখান থেকে একজন, ওখান থেকে একজন মন্তব্য করছেন। এটা অপ্রয়োজনীয়। পরিস্থিতি আরও খারাপ করে ফেলে। আপনাদের কাছে (বোর্ড কর্মকর্তা) সংবাদ মাধ্যম বা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি তথ্য আছে। যেটা সঠিক মনে হবে, নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পর মন্তব্য করবেন। এমন নয় যে, এটা নিয়ে প্রতিদিন কথা বলতে হবে।’ এসময় তামিম ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নিয়েও কথা বলেন। বোর্ড নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে তিনি প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে জানান, তিনি মাঠের ক্রিকেট বন্ধ হওয়ার পক্ষে নন। যে কারণে ডিপিএলে তার দলের অংশগ্রহণ নিশ্চিত করতে চেয়েছেন। ক্রিকেট চলামান রেখে প্রতিবাদ চালিয়ে যেতে চেয়েছেন। এছাড়া দেশের অন্যান্য জায়গার মতো ঢাকায় বিকেল বেলার ক্রিকেট সংস্কৃতি ফিরিয়ে আনা জরুরী মনে করের তিনি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অ্যাডভান্স পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ সেন্টারে ভর্তি কার্যক্রম শুরু পল্লী চিকিৎসক ও নার্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু নির্বাচনে কালো টাকার দৌরাত্ম্য ঠেকাতে মাঠে নামছে দুদক মিয়ানমার রোহিঙ্গাদের জীবনে নরক সৃষ্টি করেছে: গাম্বিয়া এবারও কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশ উত্তর-পশ্চিমের আট জেলায় শৈত্যপ্রবাহ দুর্ভোগে মানুষ চট্টগ্রাম বন্দরে পণ্য খালাসে অচলাবস্থা বিক্ষোভ ‘নিয়ন্ত্রণের’ দাবি ইরানের, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপেও রাজি রাজধানীতে আজ কোথায় কী মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ ১৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি ভোট দেন না যে গ্রামের নারীরা অবৈধ ইটভাটায় পুড়ছে কাঠ গিলে খাচ্ছে ফসলি জমি মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন সপ্তাহের শুরুতে বড় দর পতন ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩ আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে অন্তর্বর্তী সরকার: টিআইবি জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি শুরু টেকনাফে মাইন বিস্ফোরণে যুবক আহত, সড়ক অবরোধ ইরানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার দাবি পররাষ্ট্রমন্ত্রীর