ক্যারিবিয়ান দ্বীপে বাড়ি কিনলেই মিলছে পাসপোর্ট – বর্ণমালা টেলিভিশন

ক্যারিবিয়ান দ্বীপে বাড়ি কিনলেই মিলছে পাসপোর্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ July, ২০২৫ | ৮:৪১ 240 ভিউ
পূর্ব ক্যারিবিয়ার নির্মল সমুদ্রসৈকত আর শান্তিপূর্ণ জীবনযাত্রার পাশাপাশি এখন ক্রেতাদের আকর্ষণ করছে একটি নতুন পাসপোর্ট। সম্প্রতি এই অঞ্চলের বেশ কয়েকটি দেশ বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব করছে, যার চাহিদা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার কারণে উল্লেখযোগ্যহারে বেড়েছে। অ্যান্টিগুয়া ও বার্বুডা, ডোমিনিকা, গ্রেনাডা, সেন্ট কিটস ও নেভিস এবং সেন্ট লুসিয়া এই পাঁচটি ক্যারিবিয়ান দেশ কমপক্ষে দুই লাখ ডলার বিনিয়োগ করলে নাগরিকত্ব প্রদান করে। এই সুবিধার আওতায় একটি বাড়ি কিনলে ক্রেতারা পাসপোর্টও পাবেন, যা দিয়ে যুক্তরাজ্য এবং ইউরোপের শেনজেন অঞ্চলসহ ১৫০টিরও বেশি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করা যাবে। ধনী ক্রেতাদের জন্য এই অঞ্চলের মূল আকর্ষণ হলো কর-মুক্ত সুবিধা। এখানে মূলধন কর, উত্তরাধিকার কর এবং কোনো কোনো ক্ষেত্রে আয়করও নেই। ক্যারিবিয়ানে এই সব দেশের নাগরিকত্ব স্কিমে ক্রেতাদের নিজেদের মূল নাগরিকত্ব ধরে রাখার অনুমতি দেওয়া হয়। অ্যান্টিগুয়ার একটি বিলাসবহুল রিয়েল এস্টেট কোম্পানি 'লাক্সারি লোকেশনস'-এর মালিক নাদিয়া ডাইসন জানান, বর্তমানে প্রায় ৭০% ক্রেতাই নাগরিকত্বের জন্য আগ্রহী, যাদের বেশিরভাগই মার্কিন নাগরিক। যদিও অ্যান্টিগুয়ার নাগরিকত্ব স্কিমে বসবাসের বাধ্যবাধকতা নেই, তবুও কিছু ক্রেতা স্থায়ীভাবে সেখানে থাকার পরিকল্পনা করছেন। ডাইসন বলেন, ইতিমধ্যেই কয়েকজন সেখানে স্থানান্তরিত হয়েছেন। বিনিয়োগ-ভিত্তিক অভিবাসন বিষয়ক কনসাল্টিং ফার্ম হেনলি অ্যান্ড পার্টনার্সের তথ্য অনুযায়ী, গত এক বছরে ক্যারিবিয়ান দেশগুলোর নাগরিকত্ব স্কিমে আবেদনকারীদের মধ্যে মার্কিন নাগরিকদের সংখ্যাই সবচেয়ে বেশি। এছাড়াও ইউক্রেন, তুরস্ক, নাইজেরিয়া এবং চীন থেকেও উল্লেখযোগ্য সংখ্যক আবেদন পড়ছে। ২০২৪ সালের শেষ তিন মাস থেকে এই স্কিমগুলোর আবেদন ১২% বৃদ্ধি পেয়েছে। তবে এই ধরনের স্কিম নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগও রয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ক্যারিবিয়ান দেশগুলোর জন্য ভিসা-মুক্ত প্রবেশাধিকার স্থগিত করার হুমকি দিয়েছে, কারণ তাদের আশঙ্কা, শিথিল নিয়ম-কানুনের সুযোগ নিয়ে অপরাধীরা বৈধ নাগরিকত্ব পেতে পারে। একইভাবে, যুক্তরাষ্ট্রও আগেই সতর্ক করেছে যে, এই প্রোগ্রামগুলো কর ফাঁকি ও আর্থিক অপরাধের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে। ইউরোপীয় কমিশন ইতিমধ্যেই এই পাঁচটি ক্যারিবিয়ান দেশের নাগরিকত্ব স্কিম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ২০২২ সাল থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি