কোরআনে বর্ণিত নবী-রাসুলদের দোয়া – বর্ণমালা টেলিভিশন

কোরআনে বর্ণিত নবী-রাসুলদের দোয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ October, ২০২৫ | ৯:৩২ 136 ভিউ
দোয়ার শক্তি অব্যর্থ। মহান আল্লাহর কাছ থেকে চাওয়া-পাওয়ার বিশেষ উপায় দোয়া। পবিত্র কোরআন, হাদিস ও বুজুর্গানের বহুল চর্চিত-পরীক্ষিত আমলে ‘দোয়ার শক্তি’র প্রকৃত ধারণা মেলে। দোয়া অর্থ ডাকা বা চাওয়া। মহান আল্লাহর নির্দেশ ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।’ (সুরা : মু’মিন, আয়াত : ৬০) তাঁরই কথা ‘যখন কোন প্রার্থনাকারী আমাকে ডাকে, তখন আমি তার ডাকে সাড়া দিই।’ (সুরা : বাকারাহ, আয়াত : ১৮৬)। প্রিয় নবী (সা.) বলেন, ‘তিন শ্রেণির মানুষের দোয়া কবুল হওয়া অবশ্যম্ভাবী : ক. পিতা-মাতার দোয়া, খ. মুসাফিরের দোয়া এবং গ. মজলুমের দোয়া।’ (আবু দাউদ : ১৫৩৬)। অপর বর্ণনায় আছে ‘রোজাদারের দোয়া’। ‘রহমতের সওগাত’ রমজান। মাসটি অন্তত চারটি বিশেষ বৈশিষ্ট্যে স্বতন্ত্র : (ক) কোরআন নাজিলের মাস, (খ) এ মাসেই ‘লাইলাতুল কদর’, (গ) শয়তান বন্দি থাকে, (ঘ) রহমত, মাগফিরাত ও নাজাতের মহিমায় সমুজ্জ্বল। দোয়া কবুলের মাস রমজান সামনে রেখে তুলে ধরছি—নবীদের মোনাজাত। ১. আদম (আ.) : পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘হে আমার রব! আমি নিজের প্রতি জুলুম করেছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং আমার প্রতি দয়া না করেন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব।’ (সুরা : আরাফ, আয়াত : ২৩) ২. নুহ (আ.) : ইরশাদ হয়েছে, ‘হে আমার রব! আমাকে, আমার পিতা-মাতাকে, যে আমার ঘরে ঈমানদার হয়ে প্রবেশ করবে তাকে এবং মুমিন নারী-পুরুষকে ক্ষমা করুন এবং ধ্বংস ছাড়া আপনি জালিমদের আর কিছুই বাড়িয়ে দেবেন না।’ (সুরা : নুহ, আয়াত : ২৮) ৩. ইবরাহিম (আ.) : পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘হে প্রভু, আমাদের মোনাজাত কবুল করুন। নিশ্চয়ই আপনি শ্রবণকারী, সর্বজ্ঞ। প্রভু আমার, আমাদের উভয়কে আপনার অনুগত করুন এবং আমাদের বংশধর থেকেও একটি অনুগত দল সৃষ্টি করুন, আমাদের হজের রীতিনীতি বলে দিন এবং আমাদের ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি তাওবা কবুলকারী, দয়ালু।’ (সুরা : বাকারাহ, আয়াত : ১২৭-১২৮) ৪. হুদ (আ.) : তিনি দোয়া করেন, ‘আমি নির্ভর করি আমার ও তোমাদের প্রতিপালক আল্লাহর ওপর। এমন কোনো জীবজন্তু নেই যে তাঁর পূর্ণ আয়ত্তাধীন নয়। আমার প্রতিপালক সরল পথে আছেন।’ (সুরা : হুদ, আয়াত : ৫৬) ৫. লুত (আ.) : তিনি দোয়া করেন, ‘হে আমার প্রতিপালক! আপনি আমাকে এবং আমার পরিবারকে আমার জাতি যা করে তা থেকে মুক্তি দিন।’ (সুরা : আশ শুআরা, আয়াত : ১৬৯) ৬. সুলাইমান (আ.) : ইরশাদ হয়েছে, ‘হে আমার রব, আপনি আমার প্রতি ও আমার পিতা-মাতার প্রতি যে অনুগ্রহ করেছেন তার জন্য আমাকে আপনার শুকরিয়া আদায় করার তাওফিক দিন। আর আমি যাতে এমন সৎকাজ করতে পারি, যা আপনি পছন্দ করেন। আর আপনার অনুগ্রহে আপনি আমাকে আপনার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করুন।’ (সুরা : নামল, আয়াত : ১৯) ৬. ইউনুস (আ) : তিনি দোয়া করেন, ‘হে আমার প্রতিপালক, আপনি ব্যতীত কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, মহিমাময়; নিশ্চয়ই আমি (নিজের প্রতি) অবিচারকারীদের অন্তর্ভুক্ত ছিলাম।’ (সুরা : আম্বিয়া, আয়াত : ৮৭) ৭. ইউসুফ (আ.) : ইরশাদ হয়েছে, হে পালনকর্তা! আপনি আমাকে রাষ্ট্রক্ষমতাও দান করেছেন এবং আমাকে বিভিন্ন তাৎপর্যসহ ব্যাখ্যা করার বিদ্যা শিখিয়ে দিয়েছেন। হে নভোমণ্ডল ও ভূমণ্ডলের স্রষ্টা, আপনিই আমার কার্যনির্বাহক ইহকাল ও পরকালে। আমাকে ইসলামের ওপর মৃত্যুদান করুন এবং আমাকে স্বজনদের সঙ্গে মিলিত করুন।’ (সুরা : ইউসুফ, আয়াত : ১০১) ৮. জাকারিয়া (আ.) : তিনি দোয়া করেন, ‘হে আমার পালনকর্তা। আমাকে একা রাখবেন না আর আপনিই তো সর্বোত্তম ওয়ারিশ।’ (সুরা : আম্বিয়া, আয়াত : ৮৯) তিনি আরো দোয়া করেন, ‘হে আমার পালনকর্তা। আপনার পক্ষ থেকে আমাকে পবিত্র-পুণ্যবান সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ৩৮) ৯. শুআইব (আ.) : ইরশাদ হয়েছে, ‘আমার প্রতিপালক প্রত্যেক বস্তুকে স্বীয় জ্ঞান দ্বারা বেষ্টন করে আছেন। আল্লাহর প্রতিই আমরা ভরসা করেছি। হে আমাদের প্রতিপালক! আমাদের ও আমাদের সম্প্রদায়ের মধ্যে ফয়সালা করে দিন। আপনিই শ্রেষ্ঠতম ফয়সালাকারী। (সুরা : আরাফ, আয়াত: ৮৯) ১০. মুসা (আ.) : পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘হে আমার রব, আমার অন্তর প্রশস্ত করে দিন এবং আমার কাজ সহজ করে দিন। আর আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে।’ (সুরা : ত্বহা, আয়াত : ২৫-২৭) পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, ইবরাহিম, দাউদ, আইয়ুব, মুসা, ঈসা (আ.)-সহ অসংখ্য নবীর অসংখ্য হৃদয়গ্রাহী ও অব্যর্থ মোনাজাত। অথচ হায় আফসোস! আমরা অনেকেই মহান আল্লাহর কাছে চাওয়ার এবং তাঁকে ডাক দেওয়ার যোগ্যতাই হারিয়ে ফেলেছি। লেখক : সহযোগী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, কাপাসিয়া ডিগ্রি কলেজ, গাজীপুর

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গ্যাসের দাম বাড়ার পঞ্চহেতু কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম তিন মাসে বাণিজ্য ঘাটতি ছাড়াল ৭৪৭ কোটি ডলার দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখন: স্কুলছাত্রীদের শনাক্ত করল পুলিশ, শিক্ষার্থী-নিপীড়নের শংকা বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি শ্রমিক অসন্তোষে স্থবির দেশের প্রধান রপ্তানি খাত: বড় সংকটের মুখে তৈরি পোশাকশিল্প বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে জামায়াত-শিবিরের বাধার ঘটনার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন ইউনূস আমলে হামের টিকার অনিয়ম তদন্তে কমিশন গঠন মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের জের ধরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আন্দোলনের ধারাবাহিকতায় আজ ৫ই নভেম্বর, বৃহস্পতিবার সকাল থেকেই এই অঞ্চলের একাধিক পোশাক কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন। একপর্যায়ে পুলিশের রক্তচক্ষু ও বাধা উপেক্ষা করে হাজারো শ্রমিক রাজপথে নেমে এলে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি তৈরি হয়। সকালে সাভার ও আশুলিয়ার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলের কারখানাগুলোতে শ্রমিকেরা যথারীতি উপস্থিত হলেও তারা উৎপাদন প্রক্রিয়ায় অংশ না নিয়ে কর্মবিরতির ডাক দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সার্বিক নিরাপত্তাশঙ্কা দেখা দিলে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া, নিশ্চিন্তপুর ও নরসিংহপুর এলাকার একাধিক পোশাক কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলোতে ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। কাঠগড়া এলাকার একটি বিশিষ্ট শিল্পগ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় এই অঞ্চলের অধিকাংশ কারখানাতেই ইতিমধ্যে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। কিছু কারখানায় শ্রমিকেরা ভেতরে থাকলেও তারা উৎপাদন কাজ বন্ধ রেখেছেন। সকাল ১০টার পর আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় পরিস্থিতি মোড় নেয় নতুন দিকে। সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকেরা এক জোট হয়ে সড়কে অবস্থান নেন এবং মজুরি বৃদ্ধির দাবিতে স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ এসে বাধা দিলে তৈরি হয় মুখোমুখি অবস্থান, যা এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি করে। পরে শ্রমিকেরা পুলিশের সে বাধা তোয়াক্কা না করেই একযোগে বিক্ষোভ মিছিল বের করেন এবং জামগড়ার দিকে অগ্রসর হতে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারের হেমায়েতপুর, উলাইল, পদ্মার মোড় এবং আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের বিভিন্ন কৌশলগত ও সংবেদনশীল পয়েন্টে পুলিশ ছাড়াও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। বিক্ষোভরত শ্রমিকদের গতিবিধির ওপর নজর রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের কাছাকাছি অবস্থানে থেকে সতর্ক টহল দিচ্ছেন। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে জন্য পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প শ্রমিকদের কারখানায় ফিরে আসার আহ্বান শ্রমমন্ত্রীর খুলনা অঞ্চলে চুইঝালের শতকোটি টাকার বাণিজ্য সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে ফের সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের