কোটার বিরোধিতা করে নেতা হওয়া ফারুক এবার উপসচিব মর্যাদায় বিদ্যুৎ বিভাগের পরিচালক পদে – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৫ October, ২০২৬
৫:০১ am
81 ভিউ

কোটার বিরোধিতা করে নেতা হওয়া ফারুক এবার উপসচিব মর্যাদায় বিদ্যুৎ বিভাগের পরিচালক পদে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ October, ২০২৬ | ৫:০১ 81 ভিউ
২০১৮ সালে সরকারি চাকরির কোটার বিরোধিতা করে আন্দোলনে রাজনৈতিক পথচলা শুরু করে পরিচিত পাওয়া গণঅধিকার পরিষদের মুখপাত্র মো. ফারুক হাসান এবার বিদ্যুৎ বিভাগের পূর্বাঞ্চলের ১১ জেলায় বিদ্যুৎ সরবরাহ-সংশ্লিষ্ট কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক হলেন। উপসচিব পদমর্যাদার এই দায়িত্বে নিজের নিয়োগের তথ্য মঙ্গলবার, ১৩ই অক্টোবর, গণমাধ্যমকে নিশ্চিত করেন ফারুক। নিয়োগ নিয়ে বিভিন্ন ধরনের তথ্য ছড়ানোর কথা উল্লেখ করে ফারুক হাসান বলেন, “এটি অন্য চাকরির মতো কোনো গ্রেডভুক্ত সরকারি চাকরি নয়। বিদ্যুৎ বিভাগের একটি নির্দিষ্ট এলাকা পরিচালনার ক্ষেত্রে আমাকে সরকারের প্রতিনিধি বলা যেতে পারে।” তিনি আরও ব্যাখ্যা করেন, বিদ্যুৎ বিভাগের প্রতিষ্ঠানগুলো পরিচালনায় দুটি পৃথক ভূমিকা রয়েছে। প্রতিষ্ঠানগুলোর দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করে অপারেশনাল অংশ। অন্যদিকে, সরকার গঠিত বোর্ড নিয়ন্ত্রক সংস্থা হিসেবে প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারক করে। নিজের দায়িত্বের পরিধি সম্পর্কে ফারুক হাসান বলেন, “দেশের পূর্বাঞ্চলের ১১টি জেলায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড বিদ্যুৎ সরবরাহ করে। এর অধীনে অনেক সাবস্টেশনও রয়েছে। এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের একজন পরিচালক হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে।” ২০১৮ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্য দিয়ে গণঅধিকার পরিষদের যাত্রা শুরু ফারুকের। পরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও বিভক্তির জেরে ২০২৩ সালের জুনে দলটি দুই ভাগে ভাগ হয়ে যায়। ওই বছরের জুলাইয়ে রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন অংশে ফারুক হাসানকে ভারপ্রাপ্ত সদস্য-সচিবের দায়িত্ব পান। পরে রেজা কিবরিয়া আলাদা রাজনৈতিক দল আমজনতার দল গঠন করলে মশিউজ্জামানের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ অংশে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ফারুক হাসান। ২০২৪ সালের জুলাই-আগস্টের জঙ্গি হামলার পর গণঅধিকারের দুই অংশকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়। সেই প্রক্রিয়ার ধারাবাহিকতায় ২০২৪ সালের ৩১শে ডিসেম্বর সংবাদ সম্মেলনে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষয়ে যোগ দেওয়ার ঘোষণা দেন ফারুক হাসান। তখন তাকে উচ্চতর পরিষদের সদস্য, সিনিয়র সহসভাপতি পদমর্যাদার নেতা এবং দলের মুখপাত্র হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে লড়েন ফারুক হাসান। মাত্র ১ হাজার ৮৪৩ ভোট পেয়ে নির্বাচনে ভরাডুবি হয় তার। বাংলাদেশ সরকারের বিদ্যুৎ খাত উন্নয়ন ও সংস্কার কর্মসূচির অংশ হিসেবে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড (এপিএসসিএল) প্রতিষ্ঠিত হয়। ২০০০ সালের ২৮শে জুন কোম্পানি আইন, ১৯৯৪ অনুযায়ী এটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধন পায়। পরে ২০০৩ সালের ১লা মার্চ প্রতিষ্ঠানটি পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়। ২০০৩ সালে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও এপিএসসিএলের মধ্যে প্রথম Provisional Vendor’s Agreement স্বাক্ষরিত হয়। ওই চুক্তির মাধ্যমে আশুগঞ্জ পাওয়ার স্টেশন (এপিএস) কমপ্লেক্স এপিএসসিএলের কাছে হস্তান্তর করা হয়। ২০০৩ সালের ১লা জুন থেকে কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে সব কার্যক্রম শুরু করে। পাওয়ার স্টেশনের পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নসহ কোম্পানির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয় একটি ব্যবস্থাপনা কাঠামোকে। এতে রয়েছেন ব্যবস্থাপনা পরিচালক এবং চারজন নির্বাহী পরিচালক—পরিচালন ও সংরক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন, মানবসম্পদ ও প্রশাসন এবং অর্থ বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তারা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল