কুমিল্লায় প্রবাসীর লাশ আনতে গিয়ে প্রাণ হারালেন দুই স্বজন – বর্ণমালা টেলিভিশন

কুমিল্লায় প্রবাসীর লাশ আনতে গিয়ে প্রাণ হারালেন দুই স্বজন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ জুলাই, ২০২৫ | ১০:৩৬ 114 ভিউ
কুমিল্লায় সৌদি প্রবাসী মো. রুবেলের লাশ নিয়ে বাড়ি ফেরার পথে লাশবাহী অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় লাশ হলেন রুবেলের বড় ভাই বাবুল ও তাদের প্রতিবেশী ওসমান মিয়া। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর (বাতিশা) নামক স্থানে শনিবার বিকালে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর ইউনিয়নের তালুকদার পাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সৌদি প্রবাসী তালুকদার পাড়া গ্রামের রুবেলের মরদেহ শনিবার সৌদি আরব থেকে এক বছর পর ঢাকা বিমান বন্দরে নিয়ে আসা হয়। বিমান বন্দর থেকে নিহত রুবেলের বড় ভাই ও তাদের প্রতিবেশী ওসমান মিয়া বিমান বন্দর থেকে রুবেলের লাশ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা করেন। বিকাল ৫টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সটি জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিশা এলাকায় পৌঁছলে একটি লড়ির পেছনে সজোরে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলে প্রবাসী রুবেলের ভাই বাবুল (৩২) এবং হাসপাতালে নেওয়ার পথে ওসমান মিয়া (৪০) মারা যান। এ দুর্ঘটনায় তাদের সঙ্গে থাকা অপর প্রতিবেশী রশির মিয়া (৩০) গুরুতর আহত হন। আহত বশির মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাইওয়ে পুলিশের মিয়াবাজার থানার ইনচার্জ মো. সাহাব উদ্দিন দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর লড়ি গাড়ি ও অ্যাম্বুলেন্সের চালক পালিয়ে গেছে। দুর্ঘটনায় জড়িতদের সনাক্তে পুলিশ কাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পুলিশের বিতর্কিত কর্মকর্তারা ফিরছেন গুরুত্বপূর্ণ স্টেশনে চারশ পেরিয়ে অলআউট বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ‘যথাসময়ে’ জবাব দেবে ইরান ৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু শুভেন্দু সরকারের সন্তানের বকেয়া শোধ না করলে পাসপোর্ট বাতিল চার মাস পর্যন্ত অবরোধে টিকে থাকতে পারে ইরান, সিআইএ রিপোর্টে নতুন তথ্য মমতার বিশ্বস্ত সহকর্মী থেকে প্রধান প্রতিদ্বন্দ্বী, যেভাবে পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেগুনি শাড়িতে রাজকীয় সাজে মেহজাবীন স্কুল-কলেজের চেয়ে বেশি ঈদের ছুটি মাদরাসায় আর পুরোপুরি গোপনীয় থাকছে না এআই-আড্ডা আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা তেলের দামে বড় লাফ, চাপে বিশ্ববাজার ট্রাম্পের ১০ শতাংশ শুল্ককে অবৈধ ঘোষণা আদালতের বিজয়ের দলের ১০৭ বিধায়কের পদত্যাগের হুঁশিয়ারি দেশে আক্রান্ত রোগী ৭০ হাজারের বেশি অধিকার আদায়ে মব করতে রাজি: সর্বমিত্র চাকমা জাতিসংঘে নিরাপদ অভিবাসনে জোরালো বৈশ্বিক সহযোগিতা চাইল বাংলাদেশ টানা ৫ দিন ঝড়বৃষ্টির আভাস, সতর্কতা জারি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্র-ইরানের পালটাপালটি হামলা খুলনায় ক্ষতিগ্রস্ত ৮৭৩ হেক্টর জমির ধান-সবজি