এ দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নৃগোষ্ঠী সবার : অপর্ণা রায় – বর্ণমালা টেলিভিশন

এ দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নৃগোষ্ঠী সবার : অপর্ণা রায়

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ জুলাই, ২০২৫ | ৮:৪০ 161 ভিউ
বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের (একাংশ) সভাপতি অপর্ণা রায় দাস বলেছেন, এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠী সবার। কোনো তাঁবেদার বা প্রতিবেশী দেশের দ্বারা পরিচালিত কোনো সরকারকে এ দেশ পরিচালনা করতে দেওয়া যাবে না। মঙ্গলবার (০৮ জুলাই) ঢাকার দয়াগঞ্জ জাতীয় শিব মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের এক প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফ্রন্টের উদ্যোগে রাজধানীতে আসন্ন হিন্দু মহাসমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে দেশের ৪৪টি জেলা-মহানগর ইউনিট থেকে আসা প্রতিনিধিদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, আগামী ২৮ জুলাই এই হিন্দু মহাসমাবেশ অনুষ্ঠিত হতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এতে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। পূজা ফ্রন্টের নেতারা জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ ও ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে হিন্দু সম্প্রদায়কে সংগঠিত করতে এই হিন্দু মহাসমাবেশের আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক সমীর কুমার বোসের সঞ্চালনায় সভায় পূজা ফ্রন্টের সহসভাপতি সুরঞ্জন ঘোষ, গৌতম মিত্র, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক জয়দেব রায়, ঢাকা মহানগর পূজা ফ্রন্টের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ভদ্র, তথ্যপ্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক সীমান্ত দাস, সহসাধারণ সম্পাদক সুভাষ বাড়ৈ, সহসাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) তন্ময় সাহা প্রমুখ বক্তব্য দেন। বক্তারা আসন্ন হিন্দু মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করার জন্য বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তারা বাংলাদেশি হিসেবে দেশের যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রতিনিধি সভায় পূজা ফ্রন্টকে নিয়ে কিছু কুচক্রী মহলের উসকানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান