এবার ভুটানে খেলতে বাফুফের ছাড়পত্র পেলেন রুপ্না-মাসুরা – বর্ণমালা টেলিভিশন

এবার ভুটানে খেলতে বাফুফের ছাড়পত্র পেলেন রুপ্না-মাসুরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫ | ১১:৪৫ 124 ভিউ
টানা দুইবার দক্ষিণ এশিয়ারসেরা বাংলাদেশের নারী ফুটবলাররা। অথচ, দেশের বাইরের ক্লাবগুলোতে খুব একটা খেলার সুযোগ হয়ে উঠে না। এবার রুপ্না চাকমা ও মাসুরা পারভীনের সেই সুযোগ আসলেও তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে সেই অনিশ্চয়তা দূর হয়েছে। বাফুফের ছাড়পত্র পেয়েছেন তারা। বাফুফের ছাড়পত্র পাওয়ায় ভুটানের ক্লাবের হয়ে খেলতে আর কোনো বাধা নেই এই দুই তারকা ফুটবলারের। ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলতে দেখা যাবে এই দুই ফুটবলারকে। জাতীয় দলের সিনিয়র ফুটবলার ডিফেন্ডার মাসুরা পারভীন বলেন,‌ ‘আমার ও রুপ্নার ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলার কথা। ফেডারেশন আমাদের ছাড়পত্র দিয়েছে। আমাদের ক্লাব নাসরিন এফসি ও ফেডারেশনের কাগজপত্র ইতোমধ্যে পাঠানো হয়েছে ভুটানে। সাধারণ সম্পাদক (ইমরান হোসেন তুষার) আমাদের সহায়তা করেছেন এই বিষয়ে।’ ভুটানের নারী লিগের বিষয়ে মাসুরা জানান, ‘এপ্রিলে লিগ শুরু হওয়ার কথা। আমাদের প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। আশা করি সব ঠিক থাকলে খেলতে পারব। আমাদের এই দল পাওয়ার ক্ষেত্রে সাবিনা আপু (অধিনায়ক সাবিনা খাতুন) সাহায্য করেছেন।’ বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সিদ্ধান্ত বদলে ছাড়পত্র দেওয়ার কারণ প্রসঙ্গে বলেন,‌ ‘ছুটিতে যাওয়ার আগে মাসুরা অনুরোধ করেছিল। বিদেশের ক্লাবে খেলে আসলে ওরা উৎসাহিত হবে। এজন্য দুইজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’ উল্লেখ্য, বাংলাদেশি নারী ফুটবলারদের মধ্যে অধিনায়ক সাবিনা খাতুন সবার আগে এবং সবচেয়ে বেশি বিদেশি লিগ খেলেছেন। এছাড়াও সানজিদার ইস্ট বেঙ্গল এবং কৃষ্ণা রাণী সরকারের ভারতে নারী লিগের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। গত বছর ভুটানের ক্লাবের হয়ে এএফসি ওমেন্স লিগে খেলেছিলেন ঋতুপর্ণা চাকমা। সাবিনা খাতুন ওই ক্লাবের সঙ্গে থাকলেও নিবন্ধন জটিলতায় মাঠে নামতে পারেননি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন