এপ্রিলে বাড়বে তাপমাত্রা রয়েছে ঘূর্ণিঝড়ের শঙ্কা – বর্ণমালা টেলিভিশন

এপ্রিলে বাড়বে তাপমাত্রা রয়েছে ঘূর্ণিঝড়ের শঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৫ | ৯:১৭ 110 ভিউ
ষড়ঋতুর বাংলাদেশে প্রতিবছর এপ্রিল মাস থেকে শুরু হয় তাপপ্রবাহ। এবারও এপ্রিলের শুরুতেই মৃদু ও মাঝারি ধরনের তাপপ্রবাহ শুরু হয়েছে। আবহাওয়া অফিসের তথ্য বলছে, গত ২৭ মার্চ থেকে শুরু হয়েছে তাপপ্রবাহ যা অব্যাহত রয়েছে। এ ছাড়া চলতি মাসে এক থেকে দুটি লঘুচাপের সম্ভাবনা রয়েছে যা থেকে একটি নিম্নœচাপ অথবা ঘূর্ণিঝড় হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। চলতি মাসের গড় তাপমাত্রা থাকবে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বৃহস্পতিবার আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা এপ্রিল মাসের আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে বলেছেন, এপ্রিল মাসে ২ থেকে ৪টি মৃদু অথবা মাঝারি ধরনের এবং ১ থেকে ২টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ ছাড়া এ মাসে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বর্তমানে রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী বিভাগের যেসব জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে চলেছে সেগুলোর মধ্যে রয়েছে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, নীলফামারী। এ ছাড়া মৌলভীবাজার, রাঙ্গামাটি, যশোর ও চুয়াডাঙ্গা জেলাসমূহের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা অব্যাহত থাকবে। কত তাপমাত্রা থাকলে কী বলা হয় : কোনো জেলার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি হলে সেখানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ধরা হয়। আর তাপমাত্রা ৩৮ থেকে ৩৯.৯ হলে মাঝারি তাপপ্রবাহ ধরা হয়। এ ছাড়া কোনো জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি থেকে ৪১.৯ ডিগ্রি দেখা দিলে সেখানকার আবহাওয়া তীব্র তাপপ্রবাহ ধরা হয়। ৪২ ডিগ্রি থেকে অতি তীব্র তাপপ্রবাহ ধরা হয়। এপ্রিল মাসের কখন কী সম্ভাবনা : ৫ থেকে ৬ তারিখের দিকে দেশের কোথাও কোথাও বৃষ্টির সম্ভবনা দেখছেন আবহাওয়াবিদরা। এরপর আবার ১০ থেকে ১২ এপ্রিলের মধ্যে বৃষ্টির সম্ভবনা রয়েছে। এরপর থেকেই বাড়তে থাকবে তাপমাত্রা। এ ছাড়া এ মাসে ৫ থেকে ৭টি বজ্রসহ শিলা বৃষ্টির সম্ভবনাও রয়েছে। তা ছাড়া ১ থেকে ৩ দিন কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। কেমন ছিল ২০২৪ সালের তাপপ্রবাহ : গত বছর এপ্রিল থেকে মে মাস পর্যন্ত ৩৫ দিন দেশে তাপপ্রবাহ ছিল। গত বছরের তাপমাত্রা ছিল বিগত ৭৬ বছরের মধ্যে সর্বোচ্চ।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নতুন সরকারের শপথে ভারত থেকে আসছেন ওম বিড়লা ও বিক্রম মিশ্রি ভেনিজুয়েলা সফরের ঘোষণা ট্রাম্পের, বললেন সম্পর্ক ‘দশে দশ’ ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি, হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নাইজেরিয়ায় ৩ গ্রামে বন্দুকধারীদের তাণ্ডব: কয়েক ডজন মানুষকে হত্যা ও অগ্নিসংযোগ শফিকুর রহমান–নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মেঘলার জোড়া আঘাতে জয় দিয়ে শুরু বাংলাদেশের ৩০ আসনে শপথ স্থগিত রাখতে জামায়াতের আবেদন তুলির মায়ের সঙ্গে সাক্ষাৎ করলেন ব্যারিস্টার আরমান প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নের আশ্বাস দিলেন তারেক রহমান বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট তারেক রহমানকে বিশ্বনেতাদের অভিনন্দন পাকিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: মির্জা ফখরুল আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ: নজরুল ইসলাম খান এককভাবে বিএনপি ২০৯, জামায়াত ৬৮, এনসিপি ৬ আসনে জয়ী ভূমিধস জয়ে ১৮ বছর পর বিএনপির হারানো আসন পুনরুদ্ধার করলেন জিন্নাহ নতুন সরকারের শপথ পড়াবেন কে? ভোটে জিতে হাঁস কোলে নিয়ে সংবাদ সম্মেলনে রুমিন ফারহানা বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কে কত ভোটের ব্যবধানে জিতেছেন বাংলাদেশের ভবিষ্যৎ রূপরেখা কেমন হবে?