এইচএসসির ফল প্রকাশের দিনে ছেলের শোকে ভেঙে পড়লেন বাবা – বর্ণমালা টেলিভিশন

এইচএসসির ফল প্রকাশের দিনে ছেলের শোকে ভেঙে পড়লেন বাবা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ November, ২০২৬ | ৬:৪৬ 39 ভিউ

শনিবার প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ৩৩ পেয়েছে মিনহাজুল ইসলাম রোজান। তবে জীববিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে না পারায় এই একটি বিষয়ে সে অকৃতকার্য হয়েছে। ঢাকার ক্যান্টনমেন্টের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের এই শিক্ষার্থী পরীক্ষার ফল দেখার আগেই পৃথিবী ছেড়ে চলে গেছে।

বিজ্ঞাপন

রোজানের বাবা সাজ্জাদুল মিরাজ জানান, গত ১২ আগস্ট এইচএসসির ব্যবহারিক পরীক্ষা চলাকালে তার ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপর টানা ১০ দিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরীক্ষার ফল প্রকাশের দিনে ছেলের স্মৃতিচারণ করতে গিয়ে বাবা বলেন, ‘ছেলের ফলাফল বের হয়েছে। আজ ওর কথা খুব মনে পড়ছে। অসুস্থ হয়ে পড়ার কারণে ও দুটি ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে পারেনি। পরীক্ষা দিতে পারলে ওর ফলাফল আরও ভালো হতো।’

শিক্ষকের পাঠানো ফলাফলের কাগজ দেখে কান্নায় ভেঙে পড়েন বাবা সাজ্জাদুল মিরাজ। তিনি জানান, জীববিজ্ঞান ব্যবহারিক পরীক্ষায় অংশ নিয়ে এ প্লাস পেলে রোজানের চূড়ান্ত ফলাফল হতো জিপিএ ৪ দশমিক ৮৩। এদিকে ছেলের অসুস্থতা ও মৃত্যুর ঘটনায় আক্ষেপ প্রকাশ করেছেন বাবা সাজ্জাদুল মিরাজ ও মা ফাহমিদা আক্তার। তারা জানান, পরীক্ষার চাপের পাশাপাশি ছেলের ডায়াবেটিস ছিল, যা তারা আগে জানতেন না।

পরিবারের ভাষ্যমতে, ৬ আগস্ট অসুস্থ হওয়ার পর রোজানকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা বিষয়টিকে পরীক্ষার চাপ বা প্যানিক অ্যাটাক হিসেবে দেখেছিলেন। পরিবারের অভিযোগ, তখন প্রয়োজনীয় পরীক্ষা করা হয়নি এবং তাকে শুধু স্যালাইন ও ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল। পরবর্তীতে ১৩ আগস্ট রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় রক্তে শর্করার মাত্রা ৩৮ মিলিমোল/লিটারে পৌঁছালে প্রথমবার তার ডায়াবেটিসের বিষয়টি জানা যায়।

রোজান পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের বিভিন্ন দায়িত্বেও সক্রিয় ছিল। অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত টানা পাঁচ বছর সে ক্লাস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছে। এছাড়া সে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সঙ্গেও যুক্ত ছিল।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্থানীয় নির্বাচনে সমঝোতার আহ্বান মামুনুল হকের আইওএস ও অ্যান্ড্রয়েডে স্বতন্ত্র শপিং অ্যাপ আনল টিকটক বৃষ্টির সময় পড়ার দোয়া ও এর ফজিলত অনলাইনে চাঁদপুরের ইলিশ বিক্রিতে লাইসেন্স বাধ্যতামূলক নিউগিনি প্রপার্টিজে ফের হামলা ও ভাঙচুর, গ্রেপ্তার ১৪ সুরের মূর্ছনায় মুখর মানিক মিয়া অ্যাভিনিউ ইসলামাবাদে পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সাত ব্যান্ডের মিলনমেলা, রাত ১০টায় মঞ্চে জেমস ইতালির পররাষ্ট্রমন্ত্রীর তথ্য ফাঁসে রাশিয়ার দিকে সন্দেহের আঙুল ৩১ ডিসেম্বরের মধ্যে নাগরিকত্ব সমস্যার সমাধান: শুভেন্দু অধিকারী নূর আলম ও আদম, দুই ভিন্ন পথের মানুষ বন্ধ এলএনজি টার্মিনাল পুনরায় চালু, গ্যাস সরবরাহ বাড়ছে পাঠ্যবইয়ের কাগজে টনপ্রতি ২২ হাজার টাকার কারসাজি: সিন্ডিকেট হাতিয়ে নিল ৫৫ কোটি টাকা শতাধিক খাম্বা রেখেই সড়কের ৯৫% সম্পন্ন, উদ্বোধনের আগে আবার কাটতে হবে রাস্তা? শহিদ ধীরেন্দ্রনাথের বাড়ির সাইনবোর্ড ভাঙচুর এনসিপির: মুক্তিযুদ্ধের ইতিহাস-ঐতিহ্য নিয়ে হঠাৎ তাদের এই দরদের নেপথ্যে কী? আরেক দফা বাড়ল সবধরনের চালের দাম দেশে এলপিজির মোট চাহিদার ৮৫ শতাংশই মার্কিন যুক্তরাষ্ট্রের একক দখলে জিয়ার ছবিহীন ব্যানার, বঙ্গবন্ধুকে ‘জাতির পিতা’ আখ্যা: পরে স্কচটেপ দিয়ে জিয়ার ছবি লাগিয়ে অনুষ্ঠান সুনামগঞ্জে ৭ নভেম্বরের অনুষ্ঠান উপলক্ষে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ গার্ড অব অনার ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন, ক্ষুব্ধ স্বজনরা