ইসলামে ব্যবসায় নৈতিকতা ও বাজার ব্যবস্থাপনা – বর্ণমালা টেলিভিশন

ইসলামে ব্যবসায় নৈতিকতা ও বাজার ব্যবস্থাপনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ অক্টোবর, ২০২৫ | ৭:২২ 62 ভিউ
বাজার অর্থনীতির প্রাণকেন্দ্র। এখানে ক্রেতা-বিক্রেতা, চাহিদা-যোগান, দাম নির্ধারণ, প্রতিযোগিতা—সব কিছু সমাজের অর্থনৈতিক স্থিতিশীলতার সঙ্গে সম্পর্কিত। তাই ইসলাম বাজার ব্যবস্থাকে স্বাধীন রাখলেও তা নৈতিকতার সীমার মধ্যে রাখার ওপর জোর দেয়। ১. সততা ও আমানতদারি—বাজারে আস্থা প্রতিষ্ঠার ভিত্তি : সততা বাজারে ক্রেতা-বিক্রেতার পারস্পরিক আস্থা সৃষ্টি করে। যখন ব্যবসায়ীরা আমানতদার হয়, তখন বাজারে ভেজাল, প্রতারণা বা কৃত্রিম সংকট তৈরি হয় না। এতে বাজার স্বাভাবিকভাবে চলতে পারে—যা ইসলামী বাজার ব্যবস্থার মূল লক্ষ্য। আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, ‘সত্যবাদী ও আমানতদার ব্যবসায়ী (কিয়ামতের দিন) নবী, সিদ্দিক ও শহিদদের সঙ্গে থাকবে’। (তিরমিজি, হাদিস : ১২০৯) ২. ইবাদতকে অগ্রাধিকার দেওয়া—বাজারে নৈতিক নিয়ন্ত্রণের উপায় : যে সমাজে ব্যবসায়ী ইবাদতপরায়ণ, সে সমাজে অর্থের লোভে অনৈতিক কাজ কমে যায়। এর ফলে বাজারে নৈতিক ভারসাম্য বজায় থাকে। আল্লাহ তাআলা বলেন, ‘সেসব লোক যাদের ব্যবসা-বাণিজ্য এবং ক্রয়-বিক্রয় আল্লাহর স্মরণ হতে এবং নামাজ কায়েম ও জাকাত প্রদান হতে বিরত রাখে না। তারা ভয় করে সেদিনকে যেদিন অনেক অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে।’ (সুরা নূর, আয়াত : ৩৭) ৩. নিষিদ্ধ পণ্যের কারবার বর্জন—বাজারে পবিত্রতা রক্ষা করে : হারাম পণ্যের প্রচলন রোধ করলেই সমাজ ও রাষ্ট্র অর্থনৈতিকভাবে কল্যাণের পথে এগিয়ে যায়। এটি বাজারকে পবিত্র রাখার মৌলিক শর্ত। আবু মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) কুকুরের মূল্য, ব্যভিচারের বিনিময়, গণকের বখশিশ ভোগ করতে নিষেধ করেছেন। (বুখারি, হাদিস : ২১২২; মুসলিম, হাদিস : ১৫৬৭) ৪. মিথ্যা শপথ ও প্রতারণা বর্জন—বাজারে ন্যায়বিচার নিশ্চিত করে : যখন ব্যবসায়ী মিথ্যা শপথ, মিথ্যা দাম বা গোপন ত্রুটি ব্যবহার করে বিক্রি করে, তখন বাজারে ন্যায়বিচার বিনষ্ট হয়। ইসলাম এই অন্যায় দূর করে ন্যায়নিষ্ঠ প্রতিযোগিতা ও স্বচ্ছ লেনদেন নিশ্চিত করতে চায়। আবু জার (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, ‘আল্লাহ তাআলা কিয়ামতের দিন তিন শ্রেণির লোকের সঙ্গে কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না এবং তাদের পবিত্র করবেন না। বরং তাদের জন্য রয়েছে ভয়ানক শাস্তি।’ নবী (সা.) এভাবে তিনবার বললেন। আবু জার (রা.) বলে উঠলেন, তারা তো ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তারা কারা, হে আল্লাহর রাসুল? তিনি বলেন, টাখনুর নিচে কাপড় পরিধানকারী, অনুগ্রহ করে খোটা দানকারী এবং মিথ্যা শপথ করে পণ্য বিক্রয়কারী।’ (মুসলিম, হাদিস : ১০৬) ৫. সঠিক পরিমাপ—বাজারে মান ও আস্থার নিয়ন্ত্রণ করে : মাপে বা ওজনে কম দেওয়া বাজারের বিশ্বাসযোগ্যতা ধ্বংস করে। ইসলামী দৃষ্টিতে এটি সমাজে অর্থনৈতিক শোষণ। তাই সঠিক পরিমাপ নিশ্চিত করা বাজারে মান নিয়ন্ত্রণের ইসলামী নীতি। আল্লাহ বলেন, ‘মন্দ পরিণাম তাদের, যারা মাপে কম দেয়। যারা লোকের কাছ থেকে মেপে নেওয়ার সময় পুরো মাত্রায় গ্রহণ করে এবং যখন তাদের জন্য মাপে অথবা ওজন করে দেয়, তখন কম দেয়।’ (সুরা মুতাফফিফিন, আয়াত : ১-৩) ৬. মজুদদারি বর্জন—বাজারের স্বাভাবিক চাহিদা-যোগান রক্ষা করে : ইসলামী অর্থনীতিতে চাহিদা ও যোগানের ভারসাম্যকে সম্মান করা হয়। কৃত্রিম সংকট তৈরি করা বা দাম বাড়ানোর জন্য মজুদদারি করা অর্থনৈতিক ন্যায়বিচারের পরিপন্থী। নবী এটিকে মহামারি ও দারিদ্র্যের কারণ বলেছেন। অর্থাৎ এটি বাজারের স্থিতিশীলতা ধ্বংস করে। উমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘কেউ যদি মুসলমানদের থেকে নিজেদের খাদ্যশস্য আটকিয়ে কৃত্রিম সংকট তৈরি করে, আল্লাহ তাআলা তার ওপর মহামারি ও দারিদ্র্য চাপিয়ে দেন।’ (ইবনু মাজাহ, হাদিস : ২১৫৫) ৭. হস্তগত হওয়ার আগে বিক্রয় না করা—বাজারে ঝুঁকি হ্রাস করে : যে ব্যক্তি নিজের দখলে না থাকা পণ্য বিক্রি করে, সে বাজারে অনিশ্চয়তা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। ইসলামী নীতি অনুযায়ী মালিকানা ও দায় নিশ্চিত না করে বিক্রয় করা বাজার ঝুঁকির কারণ হয়। ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, ‘কোনো ব্যক্তি খাদ্যশস্য ক্রয় করলে সে যেন তা হস্তগত করার আগে বিক্রয় না করে।’ (বুখারি, হাদিস : ২০২৯) ৮. অনিশ্চিত পণ্য বিক্রয় বর্জন—বাজারে স্বচ্ছতা ও ন্যায্যতা দেয় : ইসলামী বাজার ব্যবস্থা অনিশ্চয়তামূলক লেনদেন নিষিদ্ধ করে। এটি বাজারে স্বচ্ছতা ও পারস্পরিক আস্থা বজায় রাখে, যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) গবাদি পশুর গর্ভস্থ বাচ্চা প্রসবের আগে, পশুর স্তনের দুধ পরিমাপ না করে, পালাতক দাস, গনিমতের মাল বণ্টনের আগে, দান-খয়রাত হাতে আসার আগে এবং ডুবুরির বাজির (ডুব দিয়ে যা পাবে) ভিত্তিতে ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন। (ইবনু মাজাহ, হাদিস : ২১৯৬)

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আন্দোলনে ক্ষতি ছাড়িয়ে গেছে হাজার কোটি টাকা মিয়ানমার সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা আর নেই মাঘের শেষে তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় নতুন করে ১৫ প্রতিষ্ঠান ও দুই ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইউক্রেনে ন্যাটোর সামরিক হস্তক্ষেপের প্রস্তুতি চলছে : রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী চীনের বিরুদ্ধে মার্কিন দাবির প্রমাণ মেলেনি: পর্যবেক্ষক ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের ট্রাম্পের সমর্থন সত্ত্বেও কেন বিটকয়েনের দাম কমছে? শেষ সময়ের গোলে চেলসিকে আবার হারিয়ে ফাইনালে আর্সেনাল শাবিপ্রবিতে দুই পক্ষের সংঘর্ষ, শিক্ষকসহ আহত ২০ হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা গাজায় ইসরায়েলি হামলায় আরও ২০ জন নিহত অনলাইনে গেম খেলতে নিষেধ করায় ভারতে ৩ বোনের আত্মহত্যা ১০ ফেব্রুয়ারির ছুটি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা এমপিওভুক্ত হচ্ছে আরও ১৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচনের আগে পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তাকে বদলি অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি