ইসরাইলের আকাশসীমা দখলে নেওয়ার দাবি ইরানের – বর্ণমালা টেলিভিশন

ইসরাইলের আকাশসীমা দখলে নেওয়ার দাবি ইরানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ জুন, ২০২৫ | ১১:৪৭ 191 ভিউ
ইসরাইলের আকাশসীমার নিয়ন্ত্রণ নেওয়ার দাবি জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। বুধবার (১৮ জুন) আইআরজিসির বরাতে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বুধবার ভোরে ইরানের মাটিতে ইসরাইলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় হামলা চালানো হয়। এরপর আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তারা প্রথম প্রজন্মের ‘ফাত্তাহ’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরাইলের অধিকৃত অঞ্চলে আঘাত হানে। এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরাইলের শক্তিশালী প্রতিরক্ষা ঢাল ভেদ করতে সক্ষম হয়েছে। আইআরজিসির ভাষ্যমতে, ‘আজ রাতের ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করেছে, আমরা অধিকৃত অঞ্চলের আকাশসীমার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। ইসরাইলের সাধারণ নাগরিকরাও এখন ইরানি আক্রমণের মুখে পুরোপুরি অরক্ষিত।’ আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির বিবৃতিতে আর কোনো নির্দিষ্ট তথ্য উল্লেখ করা হয়নি। তবে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেল আবিবে বিস্ফোরণের পর একটি পার্কিং লটে আগুন ধরে যায়। যদিও কৌশলগত স্থাপনায় আঘাত লেগেছে কিনা, তা দেশটির সংবাদ প্রকাশে সেন্সরশিপের কারণে নিশ্চিত হওয়া যায়নি। এই বিবৃতিটি এমন এক সময়ে এসেছে যখন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ‘ইরানের আকাশসীমার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে এবং দেশটির উচিত নিঃশর্ত আত্মসমর্পণ করা।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা সংলাপের প্রস্তুতি শুরু করেছে পাকিস্তান