ইরান-ইসরাইল যুদ্ধেও যে কারণে বাড়ছে না স্বর্ণের দাম – বর্ণমালা টেলিভিশন

ইরান-ইসরাইল যুদ্ধেও যে কারণে বাড়ছে না স্বর্ণের দাম

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ March, ২০২৬ | ৫:১৯ 120 ভিউ
ইরান-ইসরাইল যুদ্ধ ১৮তম দিনে পদার্পণ করলেও বিশ্ববাজারে স্বর্ণের দাম অপ্রত্যাশিতভাবে স্থিতিশীল রয়েছে। সাধারণত বৈশ্বিক সংঘাত বা অস্থিরতার সময়ে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকলেও এবারের পরিস্থিতি ভিন্ন। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়েছে, কিন্তু স্পট গোল্ডের দাম ৫,০০০ ডলারের আশেপাশে থমকে আছে। অর্থনীতিবিদদের মতে, স্বর্ণের দাম না বাড়ার পেছনে প্রধানত তিনটি কারণ কাজ করছে। প্রথমত, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার আরও বাড়িয়ে দিতে পারে বলে বিনিয়োগকারীরা ধারণা করছেন। সুদের হার বাড়লে ডলার আরও শক্তিশালী হয় এবং স্বর্ণের মতো সুদবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। দ্বিতীয়ত, চলতি বছরের শুরু থেকেই স্বর্ণের দাম ঐতিহাসিকভাবে অনেক উঁচুতে অবস্থান করছিল, যা নতুন করে দাম বাড়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষক রেবেকা ক্রিস্টি জানিয়েছেন, ডলার শক্তিশালী হওয়ায় এবং আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ডলারে কেনাবেচা হওয়ায় বিনিয়োগকারীদের জন্য নতুন করে দাম বাড়ানো কঠিন হয়ে পড়েছে। এছাড়া বর্তমান বাজারে স্বর্ণকে একটি 'স্পেকুলেটিভ' বা ফটকা সম্পদ হিসেবে দেখা হচ্ছে। এর অস্থির আচরণের কারণে কেন্দ্রীয় ব্যাংকগুলোর মতো বড় বিনিয়োগকারীরা এখন কিছুটা ঝুঁকি এড়িয়ে চলছেন। বিশেষজ্ঞদের মতে, স্বর্ণের বাজারে বড় কোনো পরিবর্তন আসতে হলে দুটি বিষয় ঘটা প্রয়োজন। মে মাসে ফেডারেল রিজার্ভের নতুন প্রধানের পক্ষ থেকে সুদের হার কমানোর কোনো ইঙ্গিত এবং এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হওয়ার স্পষ্ট আশঙ্কা। বর্তমান পরিস্থিতিতে বাজার সংশ্লিষ্টদের ধারণা যুদ্ধটি দ্রুত শেষ হতে পারে, তবে সংঘাত দীর্ঘায়িত হলে এবং ক্ষয়ক্ষতি বাড়লে আবারও নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের কদর বাড়তে পারে। সূত্র: আলজাজিরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের ট্রাস্টপোর্ট কানেক্ট সেবা চালু পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের বৈঠক মুলতবি, মঙ্গলবার আবার বসবে লগি-বইঠা কালচার ফেরানো হচ্ছে বলে অভিযোগ আরিফুল হক চৌধুরীর মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে বিশেষ প্রদর্শনী কোনো চুক্তি ছাড়াই শেষ হলো কপ জলবায়ু সম্মেলন হুতিদের দাবী, রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আক্রমণ গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের