ইন্টারকে গুঁড়িয়ে অবশেষে চ্যাম্পিয়ন্স লিগ আক্ষেপ ঘোচাল পিএসজি – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১ জুন, ২০২৫
১১:১২ পূর্বাহ্ণ
149 ভিউ

ইন্টারকে গুঁড়িয়ে অবশেষে চ্যাম্পিয়ন্স লিগ আক্ষেপ ঘোচাল পিএসজি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ জুন, ২০২৫ | ১১:১২ 149 ভিউ
এমনও একপেশে ফাইনাল হয়? স্কোরলাইনটা দেখে এমনটা বলতেই পারেন আপনি। কেনই বা বলবেন না? টুর্নামেন্টের অন্যতম হাই স্কোরিং দল যখন মুখোমুখি হয় টুর্নামেন্টের সবচেয়ে কম গোল খাওয়া দলের, তখন আপনি কী প্রত্যাশা করবেন? হাড্ডাহাড্ডি লড়াই শেষে ছোট ব্যবধানে কোনো একটা দল জিতবে তাই তো! কিন্তু বাস্তবে হলো তার ঠিক উল্টোটা! পিএসজি ৫-০ গোলে উড়িয়ে দিল ইন্টার মিলানকে, তাও আবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে! তাতে অধরা শিরোপাটাও ঘরে তোলা হয়ে গেল ফরাসি চ্যাম্পিয়নদের। শুরুটা হয় সাবেক ইন্টার ডিফেন্ডার আশরাফ হাকিমিকে দিয়ে। প্রথম গোলটা তিনিই করলেন। সাবেক ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানাতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করেও উদযাপনটা করেননি তিনি। তবে তার গোলটা বানিয়ে দিলেন যিনি, সে দেজ্যের দুয়ের অবশ্য এসবের ধার ধারেননি। ধারবেনই বা কেন? ১৯ বছর বয়সে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলছেন, সেই ফাইনালেই আলো কেড়ে নিয়ে চুপচাপ থাকবে কোন পাগলে? দুয়ে অন্তত সে পাগল নন, তিনি পাগল বানিয়ে ছেড়েছেন তার বয়সের চেয়ে প্রায় দ্বিগুণ বয়সী ডিফেন্ডারদের। ২০ মিনিটে প্রথম আর ৬৩ মিনিটে করলেন দ্বিতীয়টা। যে ম্যাচে উসমান দেম্বেলে, লাওতারো মার্তিনেজদের মতো ব্যালন ডি'অর প্রত্যাশীরা আছেন, সে ম্যাচে সব আলো কেড়ে নেন এখনও ২০ না ছোঁয়া দুয়ে। দ্বিতীয় গোলের পর ইন্টার মিলান কোচ সিমোন ইনজাঘি খানিকটা তেঁতে উঠেছিলেন, খুলে ফেলেছিলেন কোটটা। তবে সময় যত গেছে, ততই সে তেজ হারিয়েছেন তিনি। খিচা কাভারাতশখেলিয়ার পা থেকে যখন এল চতুর্থ গোলটা, তখন পিএসজির জয় নিশ্চিত হয়ে যায়, সিমোন ইনজাঘিও মেনে নেন, এবারও হলো না। শেষ দিকে মাইলুলুর গোলে পিএসজি ব্যবধানটা আরেকটু বাড়িয়েছে। ম্যাচ শেষ করেছে ৫-০ গোলে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এমন একপেশেভাবে জিততে পারেনি কোনো দল, পিএসজি তাদের প্রথম শিরোপাটা জিতল এভাবেই। এদিকে ইন্টার এই নিয়ে ৩ বছরে ২ ফাইনালে হারল। সেবারের সঙ্গে এবারের মিল আছে অবশ্য। আগেরবার কখনো চ্যাম্পিয়ন্স লিগ না জেতা ম্যানচেস্টার সিটির হাতে শিরোপাটা তুলে দিয়েছিল ইন্টার, তাতে প্রথম কোচ হিসেবে দুটি ভিন্ন ক্লাবের হয়ে ট্রেবল জিতেছিলেন পেপ গার্দিওলা। এবার যখন পিএসজি এভাবে উড়িয়ে দিল ইন্টারকে, তখন এই ক্লাবটাও পূরণ করল ‘ট্রেবল’; গার্দিওলার পথ ধরে লুইস এনরিকে জিতলেন ট্রেবল, দুটি ভিন্ন ক্লাবের হয়ে। গার্দিওলা এনরিকেকে এক সুতোয় গাঁথল বার্সেলোনা, দু’জনেই সে ক্লাবের হয়ে জিতেছিলেন নিজেদের প্রথম ট্রেবলটা। নেইমার খুব কাছে নিয়ে গিয়েছিলেন বছর পাঁচেক আগে, সেবার হয়নি। এরপর লিওনেল মেসিকে দলে টেনেছিল পিএসজি, এরপরও হয়নি। কিলিয়ান এমবাপ্পে দলটার টালিসমান ছিলেন শেষ দিকে, তখনও তাদের ভাগ্যে শিকে ছেঁড়েনি। তাদের তিনজনকে ছাড়া প্রথম মৌসুম ছিল এবার, আর এবারই বাজিমাত করল পিএসজি! সেটা সম্ভব হলো তারকা সংস্কৃতিকে পায়ে ঠেলে তবেই। আর এই সংস্কৃতির মূল নায়ক লুইস এনরিকে। গেল মৌসুমে পিএসজি ছাড়ছেন যখন কিলিয়ান এমবাপে, তখন তাকে রাখার কোনো চেষ্টাই করেননি তিনি। কেন করেননি তার প্রমাণটাই আজ রাতে দিল তার দল। এই ট্রেবল অবশ্য কোচ এনরিকের জন্য একটু বাড়তি আবেগেরও। ৯ বছর বয়সী কন্যা জানাকে দুরারোহ হাড়ের ক্যানসারের কাছে হারিয়েছিলেন তিনি। আগের ট্রেবলজয়ের পর মাঠে থেকে উদযাপন করেছিল ছোট্ট জানা। এই ফাইনাল জিতলে সেটা তাকেই উৎসর্গ করতে চেয়েছিলেন এনরিকে। ফাইনাল শুরুর একটু আগে গ্যালারিতে দেখা গেল বিশাল এক তিফো, যেখানে বড় করে আঁকা ছিল জানার ছবি। শুধু তিফো নয়, এনরিকে তার প্রয়াত কন্যাকে নৈবেদ্য দিয়েছেন ট্রফি দিয়েও। বাবার আশা আর চক্রপূরণে জানাও নিশ্চয়ই অশ্রুসজল চোখে মিটিমিটি হাসছে ওপারে! অশ্রুজল নেই, হাসিটা বেশ চওড়া, এমন দৃশ্যের দেখা মিলেছে গ্যালারির অভিজাত অংশে, যেখানে বসে ছিলেন পিএসজির চেয়ারম্যান নাসের আল খেলাইফি। মাল্টিমিলিয়ন ডলার খরচে পিএসজিকে সাজিয়েছিলেন তিনি। সে প্রকল্প ব্যর্থ হলেও অবশেষে তিনি সফল হলেন, পিএসজি সফলতার মুখ দেখল, জিতল প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা, তাও ৫-০ ব্যবধানে জিতে। তার হাসিটা তো চওড়া হওয়ারই কথা!

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ দিন: এক নজরে সব রেকর্ড চট্টগ্রামজুড়ে গ্যাসের তীব্র সংকট ও লোডশেডিং: যানচলাচল ও রান্নাঘর থেকে শিল্পকারখানায় হাহাকার এক্সপ্রেসওয়ে থেকে সিআরবি: চাঁদাবাজি, মারধর ও বাণিজ্যিক আধিপত্যের কবলে চট্টগ্রামের অর্থনীতি চট্টগ্রামে আধিপত্যের লড়াই: জমি দখল ও চাঁদাবাজির আড়ালে প্রাণহানির মিছিল ঢাকার বসুন্ধরা আবাসিক থেকে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীকে আটক সক্ষমতা, সাহস, সম্মান এবং শৈলী আবারও বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা আওয়ামী লীগ আমলের চুক্তি: ভারত থেকে আসছে নতুন প্রজন্মের রেলকোচের প্রথম চালান জিও-পলিটিক্যাল জটিল সমীকরণ এর কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যৎ চরম পর্যায়ে লোডশেডিং: ভোগান্তিতে বাড়ছে জনরোষ, নিরাপত্তা শঙ্কায় বিদ্যুৎকর্মীরা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির অভিঘাত: বাংলাদেশ সরকারের কেনাকাটার সকল তথ্য দাখিলের চাপ ৫০% চাঁদা না পেয়ে পুলিশের সামনেই ঠিকাদার ও সাংবাদিকের উপর কর্ণফুলী যুবদল নেতার হামলা