আ.লীগের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা – বর্ণমালা টেলিভিশন

আ.লীগের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মে, ২০২৬ | ২:৪৫ 33 ভিউ
কুমিল্লায়‍ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপির ছেলে ও উপজেলা চেয়ারম্যানসহ ৮৬ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেছেন মাহবুবা ইসলাম মিলি নামে এক বিএনপি নেত্রী। শনিবার (১৬ মে) মেঘনা থানায় মামলাটি রুজু করা হয়েছে। মামলায় কুমিল্লার-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সাবেক এমপি সুবিদ আলী ভূইয়ার ছেলে ও দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সুমনকে প্রধান করে এবং মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম ও তাজুল ইসলাম তাজসহ ৮৬ আওয়ামী লীগ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন ১৮ সালের ২০ ডিসেম্বর মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাতানী ঘাট এলাকায় নির্বাচনি প্রচারণায় অংশ নেন। প্রচারণায় অংশ নেওয়া নেতাকর্মীদের ওপর আলী সুমনের নির্দেশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুবিদ আলী ভূইয়ার কর্মী সমর্থক ও মেঘনা উপজেলা আওয়ামী লীগ নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশিয় অস্ত্র নিয়ে হামলা করে এবং একাধিক ককটেল বিস্ফোরণ করে। এ সময় বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন বলেও এজাহারে উল্লেখ করা হয়। মেঘনা উপজেলা বিএনপির বর্তমান সদস্য সচিব এম এম মিজানুর রহমান বলেন, ২০১৮ সালের ওই হামলা ৭১ এর যুদ্ধকেও হার মানিয়েছে। খন্দকার মোশাররফ অল্পের জন্য প্রাণে রক্ষা পান। আমরা মহিলাদের কাপড় পড়ে কোনো রকম জীবন বাচাই। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মেঘনা থানার ওসি শহিদুল ইসলাম। তিনি বলেন, স্থানীয় বিএনপি নেত্রী মাহবুবা ইসলাম মিলি বাদী হয়ে মামলা করেছেন। মামলায় এজাহার নামীয় আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিশ্বকাপে মাইলফলকের সামনে মেসি গ্রুপ পর্বে নেইমারের মাঠে ফেরার সম্ভাবনা খুব কম: ব্রাজিলের গণমাধ্যম লেবাননে প্রচুর মানুষ মারা যাচ্ছে, ইসরাইলের সমালোচনা ট্রাম্পের ইরান চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা হত্যা মামলায় ড. আবুল বারকাতের জামিন প্রশ্নফাঁস ঠেকাতে ভারতে টেলিগ্রাম সাময়িক বন্ধ নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা শরিফ লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে আ.লীগের বিক্ষোভ, ডিম নিক্ষেপ যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা ‎আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় কলেজছাত্রের ওপর হামলা রাশিয়ায় ড্রোন হামলায় মাদারগঞ্জের ২ যুবক নিহত বিআরটিএর ওয়েবসাইট ক্লোন: এআই ক্যামেরার ভুয়া মামলায় গচ্চা লাখ লাখ টাকা, বিদেশি চক্রের ফাঁদ এইচএসসিতেও থাকছে সিসিটিভির নজরদারি: সার্বক্ষণিক ইন্টারনেটসহ বিভিন্ন নির্দেশনা জারি বৃথা গেল শরিফুলের ৬ উইকেট, কনোলির প্রথম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় ইন্টারপোলের রেড নোটিশে নেই বেনজীর আহমেদের নাম, গ্রেপ্তার নিয়ে প্রশ্ন খালেদা জিয়াকে ‘কালো মানিক’ দিতে চাওয়া সেই সোহাগ পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার টেকনাফে মাটির নিচে ‘বারুদের স্তূপ’: টেকনাফে মাটির তলদেশ থেকে ১০টি তাজা গ্রেনেড ও বিপুল গোলাবারুদ উদ্ধার খুলনায় মসজিদে সশস্ত্র হামলা: চাঁদাবাজি নাকি ব্যবসায়িক শত্রুতা? তদন্তে পুলিশ মৌলবাদীদের পথেই হাটলেন মন্ত্রী পরিষদঃ প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রীপরিষদের অসন্মতি