যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা – বর্ণমালা টেলিভিশন

যুবলীগ নেতার হাত-পা ভেঙে দিল দুর্বৃত্তরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৬ জুন, ২০২৬ | ৪:৫৮ 44 ভিউ
ভোলার মনপুরা উপজেলা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামন মনিরের হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (১৫ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার ভোরে মনিরের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়। তিনি শ্যামলী সেন্ট্রাল হাসপাতালে ভর্তি রয়েছেন। তার হাত ও পায়ের সার্জারি হয়েছে। তবে আহত মনিরের দাবি, বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা লোহার রড দিয়ে পিঠিয়ে তার হাত-পা ভেঙে দিয়েছে। ঢাকার সেন্ট্রাল হাসপাতাল থেকে মনির জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে ফকিরহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে যুবদল নেতা শাহজাহান মাষ্টার ও তার ভাই জুয়েলের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা লোহার রড দিয়ে হামলা চালায়। এ সময় তারা এলোপাতাড়ি মারধর করতে থাকে। পরে স্থানীয়রা এসে উদ্ধার করে। তিনি আরও জানান, এর আগে ফকিরহাট বাজারে তাদের ত্রিশ বছর আগে কেনা একটি দোকান জোর করে দখল নেয় যুবদল নেতা শাহজাহান মাষ্টারসহ অন্যরা। তিনি এ ঘটনা নিয়ে স্থানীয় বিএনপি নেতাদের কাছে বিচার দেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা করে। এর আগে আমার তিন ভাইকে তারা মারধর করে। এ ব্যাপারে যুবদল নেতা শাহজাহান মাষ্টারের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাওয়া যায়নি। এ ব্যাপারে উপজেলা বিএনপি ও যুবদলের নেতাদের সাড়া পাওয়া যায়নি। এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর জানান, এ ঘটনায় জড়িত কেউ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত নয়। যদি কেউ থেকে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি ঘটনার নিন্দা জানিয়েছেন। মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, এ ব্যাপারে আমাদের কাছে কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ডিএনএ পরীক্ষায় প্রমাণিত: ধর্ষণে অন্তঃসত্ত্বা হওয়া ১১ বছরের শিশুর গর্ভে জন্ম নেয়া সন্তানের জৈবিক পিতা মাদ্রাসাশিক্ষকই চীনে নিরাপত্তা উপদেষ্টা, রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী: একযোগে দুই বৃহৎ শক্তির সঙ্গে কূটনৈতিক তৎপরতায় ভারত বাবার রিপোর্টে ছেলের চিকিৎসা যাচাই, থমকে গেল ম্যারাডোনা ট্রায়াল প্রত্যাবর্তনকে সামনে রেখে সরকারের তীব্র সমালোচনা ও আক্রমণ ওবায়দুল কাদেরের উগ্রবাদের সতর্কবার্তা যাচাই ছাড়া প্রত্যাখ্যান করার সামর্থ্য কি রাখে বাংলাদেশ? মস্কোয় পুতিন-লাভরভের সঙ্গে জয়শঙ্করের বৈঠক: ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কে নতুন গতি মানবিক ও বিবেকবান বাঙালিদের উচিত একে অপরের পাশে দাঁড়ানো ও ঐক্যবদ্ধভাবে অন্যায়ের প্রতিবাদ করা ব্রাজিলকে ঢাকায় এনে খেলানোর অর্থ নেই সরকারের, বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী রংপুরে শিক্ষক পরিবার হত্যাঃ স্ত্রী-কন্যাকে ধর্ষণের আলামত, ডোমের বক্তব্যে ঘটনায় নতুন মোড় বিডিডাইজেস্ট এক্সপ্লেইনারঃ যুক্তরাজ্যে হুমায়ুন কবিরের পাঁচ কোম্পানি, ত্যাগ করেননি ব্রিটিশ নাগরিকত্ব ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক