আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি! – বর্ণমালা টেলিভিশন

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ঘিরে ‘রেড অ্যালার্ট’ জারি!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ জুলাই, ২০২৬ | ৪:৫৮ 23 ভিউ
২০২৬ ফুটবল বিশ্বকাপের সেমিফাইনালে দীর্ঘ ২৪ বছর পর আবারও মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বহুল প্রতীক্ষিত এই ম্যাচকে ঘিরে যুক্তরাষ্ট্রের আটলান্টায় নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরজুড়ে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে স্থানীয় পুলিশ। আগামী বুধবার (১৫ জুলাই) আটলান্টার ৭৫ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই হাইভোল্টেজ সেমিফাইনাল। আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াই শুধু ফুটবলের প্রতিদ্বন্দ্বিতা নয়, এর সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘ রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটও। ১৯৮২ সালের ফকল্যান্ড (মালভিনাস) যুদ্ধ এবং ১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’—দুই দেশের এই বৈরিতাকে আরও গভীর করেছে। ফলে প্রতিবারের মতো এবারও ম্যাচটি ঘিরে উত্তেজনা তুঙ্গে। স্থানীয় প্রশাসনের উদ্বেগের একটি বড় কারণ ফিফার টিকিট বণ্টন পদ্ধতি। সাধারণ ক্যাটাগরির টিকিটের কারণে দুই দলের বিপুলসংখ্যক সমর্থক একই গ্যালারিতে পাশাপাশি বসবেন। আলাদা সমর্থক জোন না থাকায় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় স্টেডিয়াম ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারিও জোরদার করা হয়েছে। এরই মধ্যে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার ড্রেসিংরুমে ফকল্যান্ড যুদ্ধ নিয়ে খেলোয়াড়দের একটি গান গাওয়ার ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে বিষয়টি নিয়ে বিতর্কে জড়াতে নারাজ আর্জেন্টিনা শিবির। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি বলেন, “এটি শুধুই একটি ফুটবল ম্যাচ। আমরা একজন দুর্দান্ত কোচের অধীনে থাকা শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছি। মাঠের বাইরের কোনো বিষয় নয়, আমাদের পুরো মনোযোগ কেবল খেলায়।” একই সুর শোনা গেছে মিডফিল্ডার রদ্রিগো ডি পলের কণ্ঠেও। তিনি বলেন, “অনেকে এই ম্যাচের সঙ্গে ১৯৮৬ বিশ্বকাপ বা ফকল্যান্ড যুদ্ধের প্রসঙ্গ টেনে আনছেন। কিন্তু আমরা সেসব নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য শুধুই ফুটবল এবং সেমিফাইনাল জিতে ফাইনালে ওঠা।”

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই মধ্যপ্রাচ্য থেকে ২০ হাজার পাকিস্তানিকে ঘাড় ধাক্কা দিয়ে বহিষ্কার অর্থমন্ত্রী: বিদ্যুৎ ও গ্যাসের সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই গ্রামের রাস্তা মেরামতে ৮০টি কম্পিউটার, ৩০ লাখের সফটওয়্যার: পরামর্শকের ১৪ কোটি, লাগবে ১৪০টি বাইক-জিপ বিদ্যুৎহীন চমেক হাসপাতালে স্থবির চিকিৎসা, দুর্ভোগে রোগীরা গুলিস্তানে চাঁদাবাজ সিন্ডিকেট ‘দরবেশ চক্র’: দফায় দফায় টাকা দিয়ে বিপর্যস্ত ব্যবসায়ীরা রূপপুরের শুধু প্রথম ইউনিট থেকেই রাষ্ট্রের সাশ্রয় হবে ১০০ কোটি ডলারের বেশি মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উচ্ছ্বসিত জারদারি, পাকিস্তান সফরের আমন্ত্রণ সিরিয়ায় ইসরায়েল-তুরস্ক উত্তেজনা: পশ্চিম এশিয়ায় কি নতুন এক ফ্রন্ট খুলছে? কারাবন্দি সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে