আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের – বর্ণমালা টেলিভিশন

আরব আমিরাতের সঙ্গে মুদ্রা বিনিময়ে ইতিবাচক ইঙ্গিত ট্রাম্পের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৬ | ৫:৩৯ 26 ভিউ
ইরান সংঘাতে চাপের মুখে পড়া তেলসমৃদ্ধ অর্থনীতিতে ডলার তারল্য নিশ্চিত করতে সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের করা মুদ্রা বিনিময়ের অনুরোধ বিবেচনা করছে অ্যামেরিকা। সিএনবিসিকে দেওয়া মঙ্গলবার এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন এ তথ্য। ট্রাম্প ওই সাক্ষাৎকারে বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত কর্তৃক মুদ্রা বিনিময় চুক্তির প্রস্তাব নিয়ে আলোচনা চলছে।’ পরে বিস্ময় প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমি সত্যি অবাক হয়েছি তাদের এ ধরনের সহায়তা প্রয়োজন কারণ তারা সত্যিই ধনী দেশ। ‘তবে তারা সত্যিই অ্যামেরিকার ভালো বন্ধু। যদি আমি তাদের কোনো সহায়তা করতে পারি, অবশ্যই করব।’ গত সপ্তাহে ওয়াশিংটনে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট ও ফেডারেল রিজার্ভ কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠকে মুদ্রা বিনিময় চুক্তির প্রস্তাব দেন আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর খালেদ মোহাম্মদ বালামা। যুদ্ধ দীর্ঘায়িত হলে বড় ধরনের অর্থনৈতিক সংকট মোকাবিলায় অ্যামেরিকার কাছে এ প্রস্তাব রাখেন তিনি। খনিজ তেল রপ্তানির মধ্য দিয়ে শীর্ষ ধনী হওয়া এ দেশ, হরমুজ প্রণালি বন্ধ হওয়ার পর থেকে বাণিজ্যিক সমস্যার মুখোমুখি হয়েছে। ওমান উপসাগর দিয়ে তেল রপ্তানি করতে পারলেও, তা খুব সীমিত। এ অবস্থায় আমদানি, বিনিয়োগ ও দেশীয় মুদ্রা দিরহামের স্থিতিশীলতা বজায় রাখতে ডলার তারল্য ধরে রাখতে চায় দেশটি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মায়ের মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় অর্জন’ বাংলাদেশের প্রাণ জিয়াউর রহমান ১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করলো ভারত বিএনপিতে ত্যাগীদের দীর্ঘশ্বাস বাড়ছে, মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিডরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ জিয়া এমন এক বিশ্ববিদ্যালয় যার পাঠ কখনও শেষ হয় না স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন: গৃহায়নমন্ত্রী ফুটপাত থেকে আইসিইউ, পরিচয়হীন এক নারীর বেঁচে থাকার লড়াই চালু হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন, খরচ কত? পাটখেত থেকে তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা উদ্ধার কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট জয় দিয়ে সাফের সূচনা করল বাংলাদেশ কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সংকটে ধুঁকছে চামড়াশিল্প, মানদণ্ডে পিছিয়ে হারাচ্ছে বিলিয়ন ডলার ঈদের ছুটিতে হারিয়ে যান সুন্দরবনের সৌন্দর্যে ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’ কমলাপুরে বাড়তি যাত্রীর চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা