আবাহনী না কিংস, রানার্সআপ হবে কে – বর্ণমালা টেলিভিশন

আবাহনী না কিংস, রানার্সআপ হবে কে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৫ | ১১:০১ 122 ভিউ
হার আর ড্রয়ের বৃত্তে ঘুরপাক খাচ্ছে ঢাকা আবাহনী। মোহামেডানের হাতে শিরোপা তুলে দেওয়া আবাহনীর এবার প্রিমিয়ার লিগের রানার্সআপ ট্রফিও হাতছাড়া হওয়ার উপক্রম। শনিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রহমতগঞ্জের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আকাশি নীল-হলুদ শিবির। দুই পয়েন্ট খুইয়ে এখন রানার্সআপ ট্রফির জন্য তাদের তাকিয়ে থাকতে হবে কিংসের দিকে। ১৭ ম্যাচে আবাহনীর পয়েন্ট ৩২। সন্ধ্যায় কিংসের ড্রয়ে ফের রানার্সআপ হওয়ার আশা জেগেছে আবাহনীর। কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিকরা হারতে হারতে ১-১ গোলে ড্র করেছে ফর্টিসের সঙ্গে। এই ড্রয়ে কিংসের পয়েন্ট ২৯। আবাহনীর সঙ্গে তাদের ব্যবধান তিন পয়েন্টের। এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার কথা লিগ চ্যাম্পিয়ন মোহামেডানের। কিন্তু ক্লাব লাইসেন্স না থাকায় শেষ পর্যন্ত তাদের খেলা না-ও হতে পারে। সেক্ষেত্রে রানার্সআপ দল প্রাধান্য পাবে। ঢাকা আবাহনী ও কিংস দুদলেরই রয়েছে ক্লাব লাইসেন্স। বৃহস্পতিবার আবাহনী খেলবে ব্রাদার্স ইউনিয়ন ও কিংস লড়বে ঢাকা ওয়ান্ডারার্সের সঙ্গে। আবাহনী ড্র করলে কিংবা জিতলে তারাই যাবে এএফসি চ্যালেঞ্জ লিগে। আর যদি আবাহনী হারে এবং কিংস জেতে তাহলে খেলার সম্ভাবনা থাকবে কিংসের। ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে দিনের আরেক ম্যাচে চট্টগ্রাম আবাহনীকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ। এই জয়ে ১৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে পুলিশ। সমান ম্যাচে মাত্র তিন পয়েন্ট নিয়ে অবনমন নিশ্চিত করেছে চট্টলার দলটি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মায়ের মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় অর্জন’ বাংলাদেশের প্রাণ জিয়াউর রহমান ১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করলো ভারত বিএনপিতে ত্যাগীদের দীর্ঘশ্বাস বাড়ছে, মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিডরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ জিয়া এমন এক বিশ্ববিদ্যালয় যার পাঠ কখনও শেষ হয় না স্বাবলম্বী সমাজ গড়তে সবার অংশগ্রহণ চাইলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী দৈনিক ১৮-১৯ ঘণ্টা কাজ করে যাচ্ছেন: গৃহায়নমন্ত্রী ফুটপাত থেকে আইসিইউ, পরিচয়হীন এক নারীর বেঁচে থাকার লড়াই চালু হলো হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের পেইড ভার্সন, খরচ কত? পাটখেত থেকে তৃণমূল নেতার ২ কোটি ২৪ লাখ টাকা উদ্ধার কারাগারে ঈদ: নতুন পাঞ্জাবিতে সাবেক মন্ত্রী-এমপিরা, থাকছে গরু-খাসি-রোস্ট জয় দিয়ে সাফের সূচনা করল বাংলাদেশ কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ সংকটে ধুঁকছে চামড়াশিল্প, মানদণ্ডে পিছিয়ে হারাচ্ছে বিলিয়ন ডলার ঈদের ছুটিতে হারিয়ে যান সুন্দরবনের সৌন্দর্যে ঈদে নাটক ‘কাজের মেয়ে অরিন’ কমলাপুরে বাড়তি যাত্রীর চাপ, ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা