আন্দোলনে ক্ষতি ছাড়িয়ে গেছে হাজার কোটি টাকা – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ৭ February, ২০২৬
৫:২২ pm
115 ভিউ

আন্দোলনে ক্ষতি ছাড়িয়ে গেছে হাজার কোটি টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ February, ২০২৬ | ৫:২২ 115 ভিউ
নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রতিবাদে টানা কর্মবিরতিতে বিভিন্ন খাতে গুরুতর ক্ষতি হয়েছে। টাকার অঙ্কে এ ক্ষতি হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে বলে সংশ্লিষ্টদের ধারণা। সূত্র জানায়, স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিন গড়ে দুই থেকে আড়াই হাজার কনটেইনারে পণ্য রপ্তানি হয় এবং প্রায় পাঁচ হাজার পণ্যভর্তি কনটেইনার খালাস করা হয়। কিন্তু অনির্দিষ্টকালের কর্মবিরতির কারণে বন্দর চত্বর, জেটিতে নোঙর করা জাহাজ এবং ২১টি বেসরকারি ডিপোতে আটকে পড়ে প্রায় ১৩ হাজার টিইইউস রপ্তানি কনটেইনার। এসব কনটেইনারে থাকা পণ্যের আনুমানিক মূল্য ৬৬ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ হাজার কোটি টাকা। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হিসাবে, গত বছর বন্দরটির আয় ছিল ৫ হাজার ৪৬০ কোটি টাকা। সে অনুযায়ী প্রতিদিন গড়ে প্রায় ১৫ কোটি টাকা আয় করে এই সমুদ্রবন্দর। একই সময়ে চট্টগ্রাম কাস্টম হাউস বছরে গড়ে ৭০ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করে, যার দৈনিক গড় প্রায় ১৯০ কোটি টাকা। টানা কর্মবিরতির কারণে বন্দর ও কাস্টমসের রাজস্ব আদায় ৭০ শতাংশের বেশি কমে গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অচলাবস্থার সরাসরি প্রভাব পড়েছে শিপিং এজেন্ট, ফ্রেইট ফরোয়ার্ডার, সিঅ্যান্ডএফ এজেন্ট, বন্দর ব্যবহারকারী ডিপো ও পরিবহন খাতে। জেটিতে জাহাজ আসা-যাওয়া বন্ধ থাকায় শিপিং এজেন্টদের কার্যক্রম কমে গেছে প্রায় ৮০ শতাংশ। জাহাজ অলস বসে থাকায় প্রতিটি জাহাজের জন্য প্রতিদিন গড়ে ২০ থেকে ২২ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে। ফ্রেইট ফরোয়ার্ডারদের কার্যক্রম কমেছে প্রায় ৭০ শতাংশ। প্রতিদিন গড়ে ৮ কোটি টাকা আয় করা বেসরকারি ডিপোগুলোর কার্যক্রম নেমে এসেছে প্রায় ৯০ শতাংশে। সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েছে রপ্তানিনির্ভর তৈরি পোশাক খাত। শিল্পসংশ্লিষ্টরা বলছেন, নির্ধারিত সময়ের মধ্যে পণ্য জাহাজীকরণ করতে না পারলে বিদেশি ক্রেতারা মূল্যছাড় দাবি করতে পারেন, এমনকি ক্রয়াদেশ বাতিলের আশঙ্কাও রয়েছে। এতে বৈদেশিক মুদ্রা অর্জন ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। এদিকে বন্দর জেটিতে ও ডিপোগুলোয় কনটেইনার জট ক্রমেই বাড়ছে। নতুন জাহাজ নোঙর করতে না পারায় সাগরে অপেক্ষমাণ জাহাজের সংখ্যাও বেড়েছে। বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি ও এশিয়ান অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ সালাম বলেন, টানা পাঁচ দিনের কর্মসূচি আমাদের বড় ক্ষতির মুখে ফেলেছে। প্রতিদিনের ক্ষতি ছাড়িয়ে যাচ্ছে হাজার কোটি টাকা। রপ্তানি পণ্য ক্রেতার কাছে সময়মতো পৌঁছাতে না পারলে অপূরণীয় ক্ষতি হবে। এ অচলাবস্থা দূর করতে সরকার থেকে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ দাবি করেছেন ব্যবসায়ীরা। তবে এ সব বিষয়ে বন্দর কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি