আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের দাপটটা স্পষ্ট – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৫ মার্চ, ২০২৫
১১:৪৩ পূর্বাহ্ণ
148 ভিউ

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের দাপটটা স্পষ্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৫ | ১১:৪৩ 148 ভিউ
আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের দাপটটা স্পষ্ট। অনেকে তো টিপ্পনী কেটে আইসিসিকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলও বলে বসেন। এই অবস্থায় ভারতকে রুখতে সব দেশের ক্রিকেট বোর্ডকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম উল হক। আসছে সপ্তাতেই মাঠে গড়াতে যাচ্ছে আইপিএল। যেখানে খেলতে নিজের দেশের খেলাকেও বাদ দিচ্ছেন ক্রিকেটাররা। যে কারণে রঙ হারাচ্ছে দ্বিপাক্ষিক সিরিজগুলো। অথচ, বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে কখনোই ভারতীয় ক্রিকেটারদের ছাড়পত্র দিচ্ছে না বিসিসিআই। যা নিয়েই এবার চটেছেন ইনজামাম। আইপিএলের প্রভাব ঠেকাতে ইনজামাম বলেন, ‘আইপিএলে বিশ্বের সব সেরা ক্রিকেটারেরা অংশগ্রহণ করে। অথচ ভারতীয় ক্রিকেটারেরা অন্য দেশের লিগে খেলে না। তাই সব ক্রিকেট বোর্ডের উচিত আইপিএলের জন্য ক্রিকেটার ছাড়া বন্ধ করা। বিসিসিআই যদি অন্য দেশের লিগে তাদের ক্রিকেটারদের খেলতে না দেয়, তা হলে বাকি বোর্ডগুলিরও কি কঠোর অবস্থান নেওয়া উচিত নয়?’ ইনজামামের এমন কথার পেছনে কারণও আছে। কেননা, আগামীকাল থেকে মাঠে গড়ানো পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজে দেখা যাবে না নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটারদের। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ বাদ দিয়ে দলটির বেশ কয়েকজন ক্রিকেটার খেলবেন আইপিএলে। যাতে করে রঙ হারাচ্ছে এই সিরিজ। অথচ, অবসর বলার আগে বিদেশি লিগে খেলার সুযোগ নেই ভারতীয় ক্রিকেটারদের। একমাত্র দলটির ক্রিকেটাররা সুযোগ পান ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে (প্রথম শ্রেণির এবং ৫০ ওভারের)। এই অবস্থায় তাই ভারতের দাপট রুখে দিতে সবগুলো বোর্ডকে এক হওয়ার আহ্বান ইনজামামের।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ আওয়ামী লীগের ৩৪ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল অভিনব পদ্ধতিতে অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা সরিয়ে গড়া হয় খামার! সোনাগাজীতে স্কুলছাত্রীকে মারধোর করে কানের দুল ছিনিয়ে নিল যুবদলকর্মীরা ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ ‘ছাদে লোক উঠে’, বাংলাদেশের জন্য তৈরি রেলকোচের ছাদ শক্ত করেছে ভারত আয়নাবাজি: উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা জাতিসংঘের প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় হামলায় আল-কায়েদা সংশ্লিষ্টরা: বাংলাদেশে সেল গঠনের চেষ্টা ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দারুণ দিন: এক নজরে সব রেকর্ড চট্টগ্রামজুড়ে গ্যাসের তীব্র সংকট ও লোডশেডিং: যানচলাচল ও রান্নাঘর থেকে শিল্পকারখানায় হাহাকার এক্সপ্রেসওয়ে থেকে সিআরবি: চাঁদাবাজি, মারধর ও বাণিজ্যিক আধিপত্যের কবলে চট্টগ্রামের অর্থনীতি চট্টগ্রামে আধিপত্যের লড়াই: জমি দখল ও চাঁদাবাজির আড়ালে প্রাণহানির মিছিল ঢাকার বসুন্ধরা আবাসিক থেকে আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীকে আটক সক্ষমতা, সাহস, সম্মান এবং শৈলী আবারও বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা আওয়ামী লীগ আমলের চুক্তি: ভারত থেকে আসছে নতুন প্রজন্মের রেলকোচের প্রথম চালান জিও-পলিটিক্যাল জটিল সমীকরণ এর কেন্দ্রবিন্দুতে বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যৎ চরম পর্যায়ে লোডশেডিং: ভোগান্তিতে বাড়ছে জনরোষ, নিরাপত্তা শঙ্কায় বিদ্যুৎকর্মীরা যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির অভিঘাত: বাংলাদেশ সরকারের কেনাকাটার সকল তথ্য দাখিলের চাপ ৫০% চাঁদা না পেয়ে পুলিশের সামনেই ঠিকাদার ও সাংবাদিকের উপর কর্ণফুলী যুবদল নেতার হামলা