আড়ালেই থাকতে চাই, ক্যামেরাম্যান খুঁজে বের করে’ – বর্ণমালা টেলিভিশন

আড়ালেই থাকতে চাই, ক্যামেরাম্যান খুঁজে বের করে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জুলাই, ২০২৫ | ১০:৫৮ 123 ভিউ
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের আলোচনার কেন্দ্রবিন্দু মালকিন কাব্য মারানও। ম্যাচের সময় তার রাগ, উচ্ছ্বাস কিংবা হতাশা সবই ধরা পড়ে টিভি ক্যামেরায়। দলের প্রতি তার আবেগ নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন কাব্য। জানিয়েছেন, ক্যামেরাম্যানই তাকে খুঁজে বের করেন। ২০২৩ সালের আইপিএল নিলামে প্রথমবার সবার নজরে আসেন সান গ্রুপ চেয়ারম্যান কলানিধি মারানের কন্যা কাব্য। এরপর থেকে হায়দরাবাদের প্রতিটি ম্যাচেই স্টেডিয়ামে দেখা যায় তাকে। ক্যামেরায় তার আবেগী প্রতিক্রিয়াগুলিই মিমের উৎস। কাব্য নিজেই বললেন, ‘আমি খুব আবেগ দিয়ে খেলা দেখি। তাই হয়তো আমার প্রতিক্রিয়াগুলো এতটা নজরে আসে। হায়দরাবাদে আমি সব সময় এক জায়গায় বসি, অন্য শহরে বক্সে একটু আড়ালে থাকার চেষ্টা করি। তবুও ক্যামেরাম্যান আমাকে খুঁজে বের করে ফেলে!’ শুধু মালকিন হিসেবে নয়, হায়দরাবাদ দলের সঙ্গে গভীরভাবে জড়িয়েও গেছেন কাব্য। ম্যাচের জয়-পরাজয়ে আবেগে ভেসে যান তিনি। ২০২৪ সালের আইপিএল ফাইনাল হেরে সরাসরি ড্রেসিংরুমে গিয়ে খেলোয়াড়দের উজ্জীবিত করেন তিনি। আর যখন মাঠে ব্যর্থ হয় দল, তখন সোশ্যাল মিডিয়া মিমে ভরে যায়। সম্প্রতি সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গে তার প্রেমের গুঞ্জনও চাউর হয়েছে। বলা হয়, তারা নাকি একসঙ্গে বিদেশে ঘুরতে গেছেন এবং বিয়ের পরিকল্পনাও রয়েছে। তবে অনিরুদ্ধ সেই খবর নাকচ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্টভাবে লিখেছেন, ‘বিয়ে? বন্ধুরা শান্ত হোন। গুজব ছড়াবেন না, প্লিজ।’ আইপিএল ছাড়াও কাব্য মারান এবং তার পরিবারের মালিকানাধীন সানরাইজার্স ফ্র্যাঞ্চাইজির একটি দল রয়েছে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে। সেখানকার সানরাইজার্স ইস্টার্ন কেপ ২০২৩ ও ২০২৪—দুই মৌসুমেই শিরোপা জিতেছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ইরানের ৩৫ ব্যক্তি–প্রতিষ্ঠানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আ.লীগের বোঝা বিএনপির কাঁধে বজ্রধ্বনি শুনলেই যেতে হবে নিরাপদ আশ্রয়ে হাসিনা, জয় ও টিউলিপের দুর্নীতি অনুসন্ধানে ধীরগতি ২০২৬ নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ দেখা যায়নি পরিচয় মিলেছে নিউ মার্কেটে গুলিতে নিহত যুবকের লুটেরাদের হাতেই কি ফিরবে ব্যাংক হত্যাচেষ্টা মামলার আসামি সেই সাত বছরের শিশুর জামিন আন্দোলনকারীদের ঘরে ফেরার আহ্বান প্রতিমন্ত্রীর ২৭ এপ্রিল: ইতিহাসের পাতায় আজ উজ্জ্বল ত্বক পেতে ডালিম ব্যবহার করবেন যেভাবে রাজধানীতে শতাধিক চোরাই মোবাইলসহ দুই চীনা নাগরিক গ্রেফতার হরমুজ প্রণালি বন্ধে সার সরবরাহে ধস, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ওয়ানডেতে হারলেও টি-টোয়েন্টি সিরিজ জয়ে আত্মবিশ্বাসী লাথাম শিক্ষাঙ্গনে উত্তেজনা সৃষ্টি করে পড়ালেখার পরিবেশ নষ্ট করা যাবে না লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় ধরাছোঁয়ার বাইরে পদস্থ কর্মকর্তারা