আজ রাতে সৌদি আরবে মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস – বর্ণমালা টেলিভিশন

আজ রাতে সৌদি আরবে মঞ্চ মাতাবেন নগরবাউল জেমস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ মে, ২০২৫ | ১১:১০ 123 ভিউ
সৌদি আরবের দাম্মামে আজ (২ মে) রাতে গানে গানে মাতাবেন বাংলাদেশের রক লিজেন্ড নগরবাউল জেমস। দেশটির ‘ভিশন ২০৩০’ উদ্যোগের অংশ হিসেবে ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে আয়োজিত চার দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের তৃতীয় দিনে তিনি মঞ্চে উঠবেন। অনুষ্ঠান শুরু হবে সৌদি সময় রাত ৯টায়। বাংলাদেশ ছাড়াও এই আয়োজনে অংশ নিচ্ছে ভারত, সুদান ও ফিলিপাইন। প্রতিটি দেশ তাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরছে সংগীত, নৃত্য ও পারফরম্যান্সের মাধ্যমে। জেমস ছাড়াও বাংলাদেশের পক্ষ থেকে আজ একই মঞ্চে পারফর্ম করবেন বিউটি খান, শিল্পী আক্তার রিয়া, আকাশ মাহমুদ ও ডিজে সাফা। এই আয়োজনে আগামী ৯ মে জেদ্দায় আরও একটি কনসার্টে অংশ নেবেন জেমস। এক সাক্ষাৎকারে জেমস বলেন, সৌদি সরকারের আমন্ত্রণে দ্বিতীয়বার গান শোনাতে যাচ্ছি। এটা আমার জন্য যেমন সম্মানের, তেমনি গর্বেরও। দেশ ও বাংলা গানের প্রতিনিধিত্ব করতে পারাটা সব সময়ই বিশেষ কিছু।’ সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়ের এই উদ্যোগ মূলত বিশ্ব সংস্কৃতিকে এক মঞ্চে তুলে ধরার প্রয়াস। গতকাল দ্বিতীয় দিনে বাংলাদেশের শিল্পী ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন ও আয়শা জেবিন দিপা পারফর্ম করেছেন। প্রথম দিন মঞ্চ মাতিয়েছেন কনা ও আকাশ মাহমুদ। শেষ দিনে মঞ্চে উঠবেন মিলা, আরমান আলিফ ও বিউটি খান। বাংলাদেশের শিল্পীদের এই আন্তর্জাতিক অংশগ্রহণ বিশ্বমঞ্চে বাংলা গানের পরিচিতিও আরও বিস্তৃত করছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
অন্তর্বর্তী সরকারের ‘ক্যাঙ্গারু কোর্ট নিয়ে আইপিইউর উদ্বেগ, সমর্থন জানাল আরআরএজিও হামের প্রকোপে স্কুল বন্ধের রিটের শুনানি সোমবার ‘বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল প্রকল্পের নামে লুটপাট’ শত্রুর মোকাবিলায় এক চুলও ছাড় নয়: ইরানের সেনাপ্রধান সংসদে ক্ষোভ ঝাড়লেন হাসনাত আব্দুল্লাহ এবার বাড়ল এলপি গ্যাসের দাম ইরানে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু কবে থেকে, জানা গেল সোমবার থেকে সারা দেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু রাজনীতিকীকরণের ধারণা ট্রাইব্যুনালের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ন করতে পারে: বার্গম্যান ২০০ জনকে চাকরি দেবে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক হজ পালনকারীদের জন্য প্রস্তুত পবিত্র কাবা শরিফ ইমো হ্যাকার গ্রুপের ৫ সদস্য গ্রেফতার হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দরপতন হরমুজ প্রণালী উন্মুক্ত করল ইরান হরমুজ খুললেও ইরানের বন্দর অবরোধ থাকবে: ট্রাম্প সব ধরনের বৃত্তির টাকাসহ এককালীন অনুদান বাড়ছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৮ শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী