আজ প্রথম সেমিফাইনালে দেখা হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার – বর্ণমালা টেলিভিশন

আজ প্রথম সেমিফাইনালে দেখা হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মার্চ, ২০২৫ | ১০:০৩ 158 ভিউ
লাহোরে ইংল্যান্ডের ৩৫১ রান তাড়া করে পাঁচ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বে তাদের বাকি দুই ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলেও টুর্নামেন্ট ইতিহাসে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড স্টিভ স্মিথদের জন্য আত্মবিশ্বাসের জ্বালানি হতে পারে। ওদিকে দুবাইয়ে গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৪৯ রানের পুঁজি নিয়ে নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়েছে ভারত। এবারের আসরে এত কম পুঁজি নিয়ে জিততে পারেনি কোনো দল। দুবাইয়ে আজ প্রথম সেমিফাইনালে দেখা হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার। উত্তরসূরিদের লাহোরের রেকর্ডের কথা ভুলে যেতে বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। তার মতে, দুবাইয়ের মন্থর উইকেটে স্পিন সামলাতে পারার দক্ষতাই গড়ে দেবে ব্যবধান। পন্টিংয়ের সঙ্গে সুর মিলিয়ে ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ রবি শাস্ত্রীও বলেছেন, দুবাইয়ে সেমিফাইনালের মতো চাপের ম্যাচে ২৫০ রানই হতে পারে জেতার মতো স্কোর। দুবাইয়ে আগের তিন ম্যাচের একটিতেও ২৫০ ছুঁতে পারেনি আগে ব্যাট করা দল। প্রথম দুই ম্যাচে তিন স্পিনার খেলানো ভারত সবশেষ ম্যাচে পেসার হর্ষিত রানার জায়গায় চতুর্থ স্পিনার হিসাবে বরুণ চক্রবর্তীকে খেলিয়ে সাফল্য পেয়েছে। কিউইদের বিপক্ষে ৪২ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বরুণ। সেমিফাইনালেও চার স্পিনার খেলাতে পারে ভারত। সময়ের দাবি মেনে অস্ট্রেলিয়াও জোর দিচ্ছে স্পিনে। লেগ-স্পিনার অ্যাডাম জাম্পার পাশাপাশি আজ হাত ঘোরাবেন তিন স্পিনিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওলে, ট্রাভিস হেড ও কুপার কনোলি। দুবাইয়ে এরই মধ্যে তিনটি ম্যাচ খেলায় উইকেটের ভাষা বোঝার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে ভারত। তবে এই ধারণার সঙ্গে একমত নন ভারত অধিনায়ক রোহিত শর্মা, ‘সেমিফাইনালে কোন উইকেটে খেলা হবে, সেটাই আমরা জানি না। বাড়তি সুবিধার তাই প্রশ্নই আসে না। এখানে চার-পাঁচটি ব্যবহৃত পিচ আছে। আমাদেরও তাই পরিস্থতির সঙ্গে মানিয়ে নিতে হবে। এটা আমাদের ঘর নয়, এটা দুবাই।’ রোহিত যা-ই বলুন না কেন, দুবাইয়ের উইকেটে আজ ভারতের স্পিনারদেরই রাজ দেখছেন দেশটির সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া। তার বিশ্বাস, নিউজিল্যান্ড ম্যাচের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষেও ভারতের তুরুপের তাস হতে যাচ্ছে বরুণ। এখন পর্যন্ত মাত্র দুটি ওয়ানডে খেললেও ৩৩ বছর বয়সি এই লেগ-স্পিনারের ভান্ডারে বৈচিত্র্যের শেষ নেই। তার বৈচিত্র্যের সামনে কঠিন পরীক্ষা দিতে হবে স্মিথ-হেডদের। গত দেড় যুগে রহস্য বোলারদের মধ্যে অনেকেই পরে হয়ে উঠেছেন অতিসাধারণ। বরুণ নিজেকে রহস্যময় রাখতে খুবই সচেতন। তাকে নিয়ে রোহিত বলেছেন, ‘তার মধ্যে আলাদা কিছু আছে বলেই সে আমাদের সঙ্গে এখানে আছে। এমনকি আমাদের কাছেও সে তার বৈচিত্র্য মেলে ধরতে চায় না। নেটে বোলিংয়ের সময় এক ধরনের ডেলিভারিই করে যায় সে। তার এমন কিছু অস্ত্র আছে, যা সে ব্যবহার করতে চায় আসল জায়গায়। এতে অবশ্য আমি যথেষ্টরও বেশি খুশি।’ অস্ট্রেলিয়া ওয়ানডে বিশ্বকাপ জয় - ছয়বার টি ২০ বিশ্বকাপ জয় - একবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয় - দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়- একবার ভারত ওয়ানডে বিশ্বকাপ জয় - দুবার টি ২০ বিশ্বকাপ জয় - দুবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয় - দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ রানার্সআপ - দুবার অস্ট্রেলিয়া ভারত হেড-টু-হেড ম্যাচ ভারত জয়ী অস্ট্রেলিয়া জয়ী ফল হয়নি ১৫১ ৫৭ ৮৪ ১০

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভোর ৬টা থেকে শুরু লোডশেডিং, দিনে পাঁচ দফায় বিদ্যুৎহীন থাকবে বুয়েট ভৈরবে রাজনৈতিক বিরোধের জেরে যুবলীগ নেতাকে কুপিয়ে ও রগ কেটে হত্যা বিজ্ঞানীদের সতর্কবার্তা: আসছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা ইউরোপের ‘ব্যতিক্রমী’ গ্রীষ্মকালীন তাপপ্রবাহে ধুঁকছে অর্থনীতি, শুকিয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ নদীগুলো নিষেধাজ্ঞার চাপে বিপর্যস্ত ইরান, কঠিন বাস্তবতা স্বীকার করলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি-মার্কিন নতুন পারমাণবিক চুক্তি: অস্ত্র প্রতিযোগিতার শঙ্কা? ইরান যুদ্ধের ধাক্কায় বিভক্ত সৌদি-আমিরাত, উপসাগরীয় অঞ্চলে বাড়ছে প্রতিদ্বন্দ্বিতা শুধু জ্বালানি তেল ক্রয়ে ইউনূস-তারেক সরকারের ২০২৫-২৬ অর্থবছরে অতিরিক্ত ব্যয় ৫.৪৯ বিলিয়ন ডলার পুলিশের শার্ট কেন আসামির পরনে- প্রশ্ন করায় মিলল অদ্ভুত উত্তর ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি পিয়াল আটক এবার অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত বাংলাদেশ রংপুরে শিক্ষক পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে বিবৃতি প্রগতিশীল শিক্ষক সমাজের ঐতিহাসিক জয় থেকে শোচনীয় হার: অস্ট্রেলিয়ার মাটিতে মুদ্রার দুই পিঠ দেখলো বাংলাদেশ তীব্র সংকটে কুড়িগ্রামে কৃষকবিদ্রোহ: গোডাউন ভেঙে নিল ১০ হাজার কেজি সার অর্থ সংকট: ১ লাখ ২১ হাজার কোটি টাকার থোক বরাদ্দে খরচ বন্ধের নির্দেশ গ্যাস সংকটে ক্রেতাদের উদ্বেগ, বাংলাদেশ থেকে কমতে পারে পোশাকের ক্রয়াদেশ কোটচাঁদপুরে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের রামদার কোপে ভাই নিহত প্রধান অতিথি না করায় নিজেই ১৪৪ ধারা ডেকে ছাত্রদল নেতা পণ্ড করলেন ৬০ বছরের ফুটবল টুর্নামেন্ট অনুমতি ছাড়াই ভাঙা হলো সেতু: রাজাপুরে স্বেচ্ছাসেবক দল নেতার কাণ্ডে বিচ্ছিন্ন ৪ গ্রাম চরম বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগারে পচছে বিপুল পরিমাণ আলু, গাড়ি ভরে ফেলে দিতে হচ্ছে প্রতিদিনই