আইসিসির কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত – বর্ণমালা টেলিভিশন

আইসিসির কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ মার্চ, ২০২৫ | ১১:০১ 112 ভিউ
চ্যাম্পিয়ন্স ট্রফির আসর আয়োজক পাকিস্তান। অথচ, পাকিস্তান কিংবা অন্য কোথায় না গিয়ে একমাত্র দুবাইয়ে নিজেদের ম্যাচগুলো খেলছে ভারত। বাকি দলগুলো যেখানে টানা সফরে ক্লান্ত সেখানে একই ভেন্যুতে ম্যাচের পর ম্যাচ খেলে যাচ্ছে রোহিত শর্মার দল। এখন অপেক্ষা রোববার ফাইনালের। এমন পরিস্থিতিতে একটা বড় অংশের অভিযোগ, আইসিসির কাছ থেকে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত। যে কারণে আসরে সাফল্য পাচ্ছে তারা। তবে বিষয়টি কোনোভাবেই মানতে নারাজ দলটির ব্যাটিং কোচ সিতানশু কোটাক। প্রধান কোচ গৌতম গম্ভীরের মতো তিনিও ভারতের বিপক্ষে বাড়তি সুবিধার অভিযোগ আমলে নিচ্ছেন না। ভারতের বাড়তি সুবিধার অভিযোগের প্রশ্নে ব্যাটিং কোচ বলেন, ‘আমি তো বুঝতেই পারছি না, এখানে বাড়তি সুবিধার কী আছে এবং আমরা কোন সুবিধাটা পেলাম। বাড়তি সুবিধার কোনো ব্যাপার নেই এখানে। সূচি তো অনেক আগেই চূড়ান্ত হয়েছে। ভারত যখন টানা চারটি ম্যাচ জিতেছে, লোকে তখন বাড়তি সুবিধার কথা বলছে।’ তিনি আরও বলেন, ‘টুর্নামেন্টের সূচি শুরু থেকেই এমন আছে। কিছুই বদলায়নি। আমরা ফাইনালে পৌঁছে গেছি বলেই লোকে যদি এমন বলা শুরু করে, তাহলে তো খুবই রুঢ় ব্যাপার। খেলাটা এভাবেই হয়, সূচি অনুযায়ী। বাড়তি সুবিধার কিছু নেই, ভালো খেলেই জিততে হয়।’ টুর্নামেন্টে ভালো করতে না পারলে এমন অভিযোগ করে লাভ নেই বলেও জানান কোটাক। বলেন, ‘জানি নাম কীভাবে এসবের জবাব দিতে হয়। দিনশেষে, ভালো ক্রিকেট খেলেই জিততে হয়। ভালো খেলতে না পারলে অভিযোগ করে লাভ নেই। কোনো দল ভালো খেলার পর বাড়তি সুবিধার কথা বলে লাভ নেই।’ তিনি আরও বলেন, ‘হ্যাঁ, আমরা এখানে অনুশীলন করছি, ম্যাচ খেলছি। কিন্তু খেলা হচ্ছে ভিন্ন উইকেটে। এভাবেই সূচি ঠিক করা হয়েছে। এখানে তো কিছু করার নেই। এমন তো নয় যে, আমরা এখানে আসার পর কন্ডিশন বদলে গিয়েছে।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক বিঘ্ন, সাইবার হামলার অভিযোগ নাকচ নতুন পে স্কেল: বেতন কাঠামোয় আসছে বড় পরিবর্তন লেবাননের ঐতিহাসিক বউফোর্ট দুর্গ দখল করল ইসরাইল নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করতে চান নাজিফা তুষি, জানালেন কারণ সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস ইরান যুদ্ধে আমাদের জড়ানোই উচিত হয়নি: ট্রাম্প পে স্কেল: সর্বনিম্ন গ্রেডের মূল বেতন কত? হজ শেষে দেশে ফিরেছেন ৬১৭৫ হাজি নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি মহাসড়কে আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশ দেখে পলায়ন ৩ মাসের জন্য বন্ধ হলো সুন্দরবনের দুয়ার আজকের মুদ্রার রেট: ৩১ মে ২০২৬ মায়ের মুখের হাসিটাই আমার সবচেয়ে বড় অর্জন’ বাংলাদেশের প্রাণ জিয়াউর রহমান ১৭ বছরের রুদ্ধশ্বাস বন্দিদশা পেরিয়ে ফিরল শহীদ জিয়ার মুক্ত স্মরণ জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করলো ভারত বিএনপিতে ত্যাগীদের দীর্ঘশ্বাস বাড়ছে, মূল্যায়নের অভাবে সুবিধাজনক অবস্থায় হাইব্রিডরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শহীদ জিয়া এমন এক বিশ্ববিদ্যালয় যার পাঠ কখনও শেষ হয় না