অসৎ হলে আমাকেও ছাড় দেবেন না: জামায়াত আমির – বর্ণমালা টেলিভিশন

অসৎ হলে আমাকেও ছাড় দেবেন না: জামায়াত আমির

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৬ | ৯:৩২ 38 ভিউ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, কিছু অসৎ লোক সব সময় সুযোগ নেয়, সেই লোক আমি হলে আমাকে ছাড় দেবেন না। গত বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে আলোচনা (বিধি-৬৮) এ অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘কেউ অসৎ হলে তাকে ছাড় দেওয়া উচিত নয়। আমি নিজেও যদি অসৎ হই, তাহলে আমাকে ছাড় দেবেন না। বরং জাতির স্বার্থে আরও বেশি করে ধরুন, এক্সপোজ করুন। যারা অসৎ তারা কোনো দলের হতে পারে না। এরা দলের সুযোগ নেয়। ডা. শফিকুর রহমান বলেন, সংকটময় পরিস্থিতিতে কিছু অসাধু ব্যক্তি সুযোগ নেওয়ার চেষ্টা করে এবং কৃত্রিম সংকট সৃষ্টি করে। এদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। এরা সুবিধাবাদী—দল বিপদে পড়লে সবার আগে পালিয়ে যায়। তাই এ ধরনের সুযোগসন্ধানীদের কোনো ধরনের প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান তিনি। সংসদে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করে বিরোধীদলীয় নেতা বলেন, সংসদে যে বক্তব্য দেওয়া হয় তা শুধু কক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকে না। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। তাই প্রতিটি বক্তব্য হতে হবে তথ্যনির্ভর, সত্য ও ধারাবাহিক। আজ এক কথা, কাল আরেক কথা বললে জনগণ আমাদের ওপর আস্থা হারাবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন