অর্থসংকটে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বড় ছাঁটাই – বর্ণমালা টেলিভিশন

অর্থসংকটে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বড় ছাঁটাই

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ October, ২০২৫ | ৭:০৩ 140 ভিউ
তহবিল ঘাটতির কারণে বিশ্বব্যাপী সংকটে পড়েছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন। সদস্য রাষ্ট্রগুলো নির্ধারিত চাঁদা পুরোপুরি না দেওয়ায় এবং চাঁদা দিতে দেরি করায় টহল কমানো বা মাঠ পর্যায়ের অফিস বন্ধ করার মতো পদক্ষেপ নেওয়ার কথাও ভাবছে জাতিসংঘ। এছাড়াও হাজার হাজার শান্তিরক্ষী, বা ‘ব্লু হেলমেট’দের দেশে ফেরানোর নিয়েও চলছে আলোচনা। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে ইউএন নিউজ। জাতিসংঘের শান্তিরক্ষা প্রধান জ্যাঁ-পিয়ের লাখ্রোয়া এই সংকটকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি কঠিন বলে বর্ণনা করেছেন। মূলত বিশ্বের অস্থিতিশীল অঞ্চলে জাতিসংঘের কার্যক্রম পরিচালনার জন্য বাধ্যতামূলকভাবে সদস্য রাষ্ট্রদের চাঁদা প্রদান করতে হয়। কিছু সদস্য রাষ্ট্র রাষ্ট্র তাদের নির্ধারিত চাঁদা পুরোপুরি না দেওয়ায় ২০২৫-২৬ সালের অনুমোদিত বাজেটে ঘাটতি দেখা দিয়েছে। যার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। চলতি সপ্তাহে নয়াদিল্লিতে শান্তিরক্ষা বিষয়ক এক সম্মেলনে প্রতিরক্ষা কর্মকর্তা ও কূটনীতিকদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে একই সতর্কবার্তা পুনর্ব্যক্ত করেন জাতিসংঘের শান্তিরক্ষা প্রধান। তিনি বলেন, ‘দুঃখজনকভাবে, আমাদের আর কোনো বিকল্প নেই। আমাদের শান্তিরক্ষীরা— আপনাদের শান্তিরক্ষীরাও— মানুষকে রক্ষা করেন। তারা শত-সহস্র বেসামরিক নাগরিকের জীবন ও মৃত্যুর পার্থক্য গড়ে দেন।’ তিনি সদস্য রাষ্ট্রগুলোকে তাদের দায়বদ্ধতা সম্পূর্ণ করার আহ্বান জানান। জাতিসংঘ মহাসচিব সব মিশনকে নির্দেশ দিয়েছেন যেন তারা তাদের বার্ষিক বাজেটের ১৫ শতাংশ সমপরিমাণ ব্যয় কমানোর উপায় খুঁজে বের করে। সময়ের সীমাবদ্ধতার কারণে এই সিদ্ধান্তের ফলে সামরিক ও বেসামরিক কর্মীর সংখ্যা প্রায় ২৫ শতাংশ কমে যাবে। এছাড়াও পেট্রোল, সুরক্ষা, লজিস্টিক, বিমান অপারেশন এবং নিরস্ত্র সহায়তা কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্র প্রভাবিত হতে পারে। বিশেষ করে কঙ্গো, দক্ষিণ সুদান, মধ্য আফ্রিকার প্রজাতন্ত্র, লেবানন ও গোলান মালভূমির মিশনগুলোতে প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। লাখ্রোয়া সদস্য রাষ্ট্রগুলোর প্রতি সময়মতো অর্থ প্রদানের আবেদন জানান। এছাড়াও শান্তিরক্ষা কার্যক্রম নিয়ে মিথ্যাচার ও ভুল তথ্য ছড়ানোর প্রচেষ্টা রোধ করার প্রয়োজনীয়তার ওপরেও জোর দেন তিনি। এর আগে গত সপ্তাহে মহাসচিব আন্তোনিও গুতেরেসও শান্তিরক্ষা মিশনগুলো কার্যকরভাবে চালাতে যথাযথ এবং সময়মতো তহবিল অপরিহার্য উল্লেখ করেন। সাইপ্রাসের জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সাবেক প্রধান কলিন স্টুয়ার্ট বলেন, শান্তিরক্ষা মিশনগুলো এখনো কেন প্রয়োজন তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। এর উত্তর সহজ, কারণ মিশনগুলো তাদের কাজ করছে বিধায় শান্তি বজায় রয়েছে। যদি না থাকে তবে পারস্পরিক মতবিরোধ বা অবিশ্বাস সহজেই সংঘাতে রূপ নিতে পারে। https://www.deshrupantor.com/631409

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণ-অভ্যুত্থানের পর বৈষম্যবাদী রাজনীতির দাপট বৃদ্ধি পেয়েছে ডিএমপি কমিশনারের নাশকতা মাদক ও ছিনতাইবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নির্দেশ ঢাকা রেঞ্জে বদলি হলেন বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ তিন বিতর্কিত কর্মকর্তা পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক পরিচয় গোপন করে লক্ষ্মীপুরে আত্মগোপনে থাকা বোমারু মামুন আটক কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যালে বালুর ভাস্কর্য প্রদর্শনী খুলনায় গণপিটুনির শিকার গোপালগঞ্জের আ.লীগ নেতা পুলিশে সোপর্দ গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ বৈঠক করল জেআরসি ব্যাংক এশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান ঢাকা-গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানে হামলার দাবি ইরানের ড্রোন হামলায় রুশ পণ্যবাহী জাহাজে আগুন রোহিঙ্গা প্রত্যাবাসন সুযোগ কাজে লাগানোর আহ্বান পুরোনো সোনার অলংকার বিক্রিতে এখন মিলছে বাড়তি দাম মাইগভে এক বছরে ২০০ কোটি টাকার বেশি অভিবাসন ঋণ অনুমোদন কক্সবাজারে শ্যামলী সিমেন্টের ডিলার ও খুচরা বিক্রেতা সম্মেলন মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’