অবশেষে ‘রিচির’ দেখা পেলেন মেসি – বর্ণমালা টেলিভিশন

অবশেষে ‘রিচির’ দেখা পেলেন মেসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ | ৯:৫৮ 112 ভিউ
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মহাতারকা লিওনেল মেসি। সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলারের নামে কতশত মানুষ তাদের সন্তানের নাম রেখেছেন তার ইয়ত্তা নেই। কিন্তু এই মেসির নামটা কার নাম থেকে অনুপ্রাণিত হয়ে রাখা হয়েছিল, সেটা জানেন তো? জানা যায়, মেসির নামকরণ হয় মূলত আশি ও নব্বই দশকের তুমুল জনপ্রিয় গায়ক-গীতিকার লিওনেল রিচির নামের সঙ্গে মিল রেখে। পরে সেই লিওনেল মেসি নামেই পরিচিতি পান এই ফুটবল তারকা। ২০১০ সালে আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল তেলেফেকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির মা মারিয়া কুচ্চিত্তিনি শুনিয়েছিলেন মেসির নামের গল্প। তিনি বলেছিলেন, ‘ওর জন্ম সহজ ছিল না। আমার ডেলিভারির নির্ধারিত সময় পার হয়ে গিয়েছিল। ডাক্তার বললেন, আর ঝুঁকি নেব না, লেবার ইন্ডিউস করব। সকাল ৬টায় হাসপাতালে গিয়েছিলাম, আর লিও জন্ম নেয় বিকেল ৪টা ২০ মিনিটে। কিন্তু বিপত্তি বাধে নাম রাখা নিয়ে।’ ‘ছেলের জন্য নাম তো ঠিক করা হয়নি! আমি সব সময় ‘Leonel’ নামটা পছন্দ করতাম। কিন্তু হোর্হে (মেসির বাবা) ওর নাম রাখে ‘Lionel’। তখন আমি বলি, এটা তুমি কী করলে! সে আমাকে বলল, আমরা দুজনই তো লিওনেল রিচিকে খুব পছন্দ করি, তাই ওই বানানে রেখেছি’-যোগ করেন মেসির মা। সম্প্রতি যুক্তরাষ্ট্রে সেই লিওনেল রিচির সঙ্গে দেখা হয়েছে মেসির। গত বুধবার (৯ এপ্রিল) ফ্লোরিডার স্থানীয় সময় সন্ধ্যায় ইন্টার মায়ামির চেজ স্টেডিয়ামে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে মেসির দলের প্রতিপক্ষ ছিল এলএএফসি। যে ম্যাচে এলএএফসিকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে ইন্টার মায়ামি। এই ম্যাচ শেষে স্টেডিয়ামের টানেলে মেসির সঙ্গে দেখা হয় ‘দ্য কমোডোরস’ ব্যান্ডের একসময়ের এই জনপ্রিয় তারকার। মেসির সঙ্গে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে পপ তারকা রিচি লিখেছেন, ‘যখন লিওনেলের সঙ্গে লিওনেলের দেখা। ওর মা আমার নামে ওর নাম রেখেছিলেন... আর আজ আমাদের দেখা হলো। এত বছর পর দেখা হয়ে ভালো লাগল।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
আপিলের সুযোগ শেষ, ত্রুটিপূর্ণ বিচারিক প্রক্রিয়ায় প্রশ্ন রেখেই রায় কার্যকরের পথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল! ২১ বছর পর ওয়ানডে-তে অস্ট্রেলিয়া বধ কক্সবাজারে মা ও স্কুল পড়ুয়া মেয়েকে ১০ জন মিলে গণধর্ষণ, আইসিইউতে কিশোরী হারাম পণ্যে আরোপিত হালাল ট্যাক্স — উচ্চাভিলাষী বাজেটে রাজস্ব আদায়ে মরিয়া সরকার ধর্ষণের শিকার নারীরা কেন নীরব থাকেন? বাংলাদেশে ছাত্র নিপীড়নঃ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন-কে হত্যা নোয়াখালীতে মিছিলকারী আওয়ামী লীগ কর্মীকে গুলি- বিএনপি-জামাইয়াতের আওয়ামীলীগ নিধনের নীলনকশা ১৯৭০ বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণ করলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান রিভেলিনো অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ার সামনে টাইগাররা শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের লোভে ৭ ব্যাংকে জিম্মি শিক্ষকদের সারাজীবনের সঞ্চয় “বাংলাদেশি শিক্ষার্থীদের স্বপ্ন ও আশা- আকাঙ্ক্ষা যেভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে” – দ্যা ডিপ্লোম্যাট টেলিটক ও নগদ ‘কিনতে’ চায় বাংলালিংকের মূল কোম্পানি ভিওন! অভিযুক্তের বাড়িতে উত্তেজিত জনতার আগুন, নিহত ৩ হাসপাতালে অসুস্থ শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর… ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট মুখে ঘা কেন হয় এআই মামলার ভুয়া মেসেজের প্রতারণা, ফাঁদ এড়াবেন যেভাবে যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল রাজধানীতে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে ৩০ বিদেশি আটক ওয়ান ব্যাংকে জব সার্কুলার, আবেদন শেষ ১৫ জুন