‘অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্বকে ভয় পাচ্ছে’ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৫ এপ্রিল, ২০২৫
৭:৪১ পূর্বাহ্ণ
137 ভিউ

‘অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্বকে ভয় পাচ্ছে’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৫ | ৭:৪১ 137 ভিউ
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্বকে ভয় পাচ্ছে। তাদের একটা অংশের বিরাজনীতিকরণের চক্রান্তের সামনে পথের কাঁটা কেবল শহিদ ওয়াসিম আকরামের মতো ছাত্রনেতারা।’ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। নাছির তার পোস্টে বলেন, ‘আজ সরকারি আয়োজনে মানিক মিয়া এভিনিউতে ‘ড্রোন শো’ হয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানকে স্মরণ করা হচ্ছে।কিন্তু শুধু শহিদ আবু সাঈদ এবং মীর মুগ্ধকে স্মরণ করা হচ্ছে। দুঃখজনকভাবে আবু সাঈদের একই সময়ে শহিদ হওয়া চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরামকে স্মরণ করা হয়নি।’ তিনি বলেন, ‘কিছুদিন আগে গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তাদের আত্মপ্রকাশের কর্মসূচিতে শহিদ ওয়াসিম আকরামের নাম বলেনি। তারা গণঅভ্যুত্থানের শহিদ এবং অংশগ্রহণকারী সবাইকে ধারণ করার কথা বললেও সচেতনভাবে শহিদ ওয়াসিম আকরামকে উপেক্ষা করেছে। একটি রাজনৈতিক সংগঠন হিসেবে তারা এ রকম করতেই পারে। কিন্তু এর আগে পাঠ্যপুস্তক থেকে শহিদ ওয়াসিম আকরামের নাম বাদ দিয়েছিল সরকার। সরকার উদ্দেশ্যমূলকভাবে শহিদ ওয়াসিম আকরামের আত্মত্যাগ এড়িয়ে যেতে চায়।’ ছাত্রদলের এ শীর্ষ নেতা বলেন, ‘শহিদ ওয়াসিম আকরাম সরকারি চাকরিপ্রার্থী ছিলেন না। কোটা সংস্কার নয় বরং ফ্যাসিবাদের পতন ঘটাতেই আন্দোলনে যোগ দিয়েছিলেন শহিদ ওয়াসিম আকরাম। শহিদ ওয়াসিম আকরাম একজন রাজনৈতিক কর্মী এবং ছাত্রদল নেতা। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার অংশগ্রহণের ইতিহাস সুদীর্ঘ।’ নাছির উদ্দিন আরও বলেন, তাই তারা ইচ্ছাকৃতভাবে শহিদ ওয়াসিম আকরামকে উপেক্ষা করে। আমরা কেউ এতে বিচলিত নই। শহিদ ওয়াসিম আকরাম নিজের রক্ত দিয়ে গণঅভ্যুত্থানের ইতিহাস লিখে গেছেন। যত দিন দেশের মানুষের মননে গণতান্ত্রিক চেতনা সমুন্নত থাকবে, শহিদ ওয়াসিম আকরাম তত দিন অমর হয়ে থাকবেন।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখল ও প্রাণনাশের অভিযোগে সংবাদ সম্মেলন হাটহাজারীতে সেনা প্রশিক্ষণে অপ্রত্যাশিত দুর্ঘটনাঃ ট্যাঙ্কের গোলাবর্ষণে ২ সৈনিকের মৃত্যু, আহত ১ লোডশেডিংয়ের সুযোগে চোরের পৌষ মাস: দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, অন্ধকারে মাদারগঞ্জ বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতেই পড়লো হাইভোল্টেজ বজ্রপাত হামে শিশু মৃত্যু সংখ্যা হাজার পারঃ ভ্যাক্সিন সংগ্রহে ইউনূস সরকারের সংস্কার তত্ত্ব আর খামখেয়ালীপনায় ঝরে গেল সহস্রাধিক শিশুপ্রাণ বাঁধনের ওপর হামলার ঘটনায় সব ধরনের সহায়তা দেবে মিলান কনস্যুলেট হামের প্রাদুর্ভাবে মৃত্যু হাজারের ঘরে সাগরে বিলীন কুয়াকাটার সেই ট্যুরিস্ট পুলিশ বক্স ব্রিকস সম্মেলনে তারেক রহমান যোগ দেবেন কিনা, যা জানাল ভারত ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭ ডলারের দরপতনে প্রভাব স্বর্ণের দামে আইসিসির আরেকটি কমিটির দায়িত্বে তামিম কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ২ জানুয়ারি, নেতৃত্বে শেকৃবি খাবারের যে ধারাবাহিকতা রক্তে গ্লুকোজের মাত্রা ঠিক রাখবে বার্ধক্য ঠেকাতে এআইয়ের সহায়তায় তৈরি ওষুধে আশার আলো সার সংকট ঘিরে উত্তরাঞ্চলে অস্থিরতা: গুদাম লুট, সড়ক অবরোধ, মজুতদার গ্রেপ্তার যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন নিহত, আরেকজন আহত খলিলকে নিউইয়র্কে পাঠিয়ে হুমায়ুনের বিরুদ্ধে রিফ্রেশ-রুম দখলের অভিযোগ পাকিস্তানের কোচ হতে ভয় পান মুশতাক যুক্তরাষ্ট্রে জুলাইয়ে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে ১১ শতাংশ