দেশের বাজারে এল ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল – বর্ণমালা টেলিভিশন

দেশের বাজারে এল ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ November, ২০২৬ | ৬:৪৭ 1 ভিউ
দেশের বাজারে ইয়ামাহা ব্র্যান্ডের দুটি নতুন মোটরসাইকেল নিয়ে এসেছে এসিআই মটরস্। বাইক দুটি হলো ইয়ামাহা এক্সএসআর ও ইয়ামাহা এমটি ১৫ ভার্সন ২ মনস্টার এডিশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ১৫০ সিসি প্রিমিয়াম মোটরসাইকেল সেগমেন্টে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার লক্ষ্যে এই বহুল প্রতীক্ষিত বাইকগুলো বাজারে আনা হয়েছে। বিজ্ঞাপন রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত এসিআই সেন্টারে আজ শুক্রবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন মোটরসাইকেল দুটির বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্ডিয়া ইয়ামাহা মোটর প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান হাজিমে আওতা ও পরিচালক হিরোশি সেতোগাওয়া। এ ছাড়াও উপস্থিত ছিলেন এসিআই মটরস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সুব্রত রঞ্জন দাসসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বেশ কজন বাইকপ্রেমী। অনুষ্ঠানে জানানো হয়, ১৫৫ সিসির নিও-রেট্রো সেগমেন্টের ইয়ামাহা এক্সএসআর নতুন ফিচার নিয়ে এসেছে। ক্ল্যাসিক ডিজাইন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই বাইকে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস এবং ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (টিসিএস)। বাইকটি ব্ল্যাক মেটালিক, মেটালিক গ্রে ও ভিভিড রেড—এই তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে। নতুন এই ইয়ামাহা এক্সএসআর মোটরসাইকেলটির দাম ৫ লাখ ৯৯ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তবে প্রথম ১০০ ক্রেতার প্রত্যেকে ৫ হাজার টাকা বিশেষ মূল্যছাড় পাবেন, যার ফলে বাইকটির দাম পড়বে ৫ লাখ ৯৪ হাজার টাকা। এসিআই মটরস্ বাইকগুলো সম্পূর্ণ তৈরি অবস্থায় বা সিবিইউ হিসেবে দেশে আমদানি করেছে। অন্যদিকে, ইয়ামাহা এমটি ১৫ ভার্সন ২ মনস্টার এডিশন সম্পর্কে বলা হয়েছে, দেশে নেকেড স্পোর্টস মোটরসাইকেলের জনপ্রিয়তা বিবেচনায় এটি সীমিত সংখ্যায় বাজারে ছাড়া হয়েছে। মোটরসাইকেলটিতে এক্সক্লুসিভ মনস্টার গ্রাফিকসের পাশাপাশি রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম (টিসিএস) এবং কালার টিএফটি মিটার। বিজ্ঞাপন ইয়ামাহা এমটি ১৫ ভার্সন ২ মনস্টার এডিশনের দাম ৬ লাখ ২০ হাজার টাকা। এরও প্রথম ১০০ গ্রাহকের প্রত্যেকের জন্য ৫ হাজার টাকা করে বিশেষ মূল্যছাড় রয়েছে। এই ছাড়ের ফলে গ্রাহকরা মোটরসাইকেলটি ৬ লাখ ১৫ হাজার টাকায় কিনতে পারবেন। এসিআই মটরসের পক্ষ থেকে আরও বলা হয়, আধুনিক প্রযুক্তি, আকর্ষণীয় ডিজাইন, উন্নত পারফরম্যান্স ও নির্ভরযোগ্যতার কারণে ইয়ামাহা দীর্ঘদিন ধরে বাংলাদেশের মোটরসাইকেলপ্রেমীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। নতুন দুটি মডেলের মাধ্যমে নিও-রেট্রো ও নেকেড স্পোর্টস সেগমেন্টের গ্রাহকদের চাহিদা পূরণের পাশাপাশি প্রিমিয়াম মোটরসাইকেল বাজারে নিজেদের পোর্টফোলিও আরও সমৃদ্ধ করল ইয়ামাহা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
দেশের বাজারে এল ইয়ামাহার ৬ লাখ টাকার মোটরসাইকেল আওয়ামী লীগের স্লোগান দিলে সাত বছরের কারাদণ্ডের দাবি খোমেনী এহসানের জামায়াত ছাড়ার ইঙ্গিত দিলেন কুষ্টিয়ার এমপি আমির হামজা ইসির সংলাপ নিয়ে জামায়াত ও এনসিপির ভিন্ন অবস্থান শেখ হাসিনার রক্তের নেশা এখনো যায়নি: রিজভী সিলেটে বিএনপির সাবেক এমপির বাড়িতে পেট্রলবোমা হামলা সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে জিডি হাফ পাস নিয়ে হেনস্তা: ঠিকানা পরিবহনের ২০ বাস আটকে ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মার্কিন পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও সাবেক পেন্টাগন কর্মকর্তা মাইকেল রুবিন তারেক ও শফিকের সরকারকে হুঁশিয়ার করে বলেছেন ৫ আগস্টের পর অনেকে রাতারাতি বদলে গেছেন: শফিকুর রহমান নেত্রকোনায় ইসলামি বক্তার গাড়িতে হামলা ও ভাঙচুর টিকাটুলিতে হোটেলে মুরগি ঢোকা নিয়ে কথা-কাটাকাটির জেরে ব্যবস্থাপক খুন ইরান ও হুতি ইস্যুতে দীর্ঘমেয়াদি কূটনীতির প্রয়োজনীয়তা পুতিনকে বন্ধু বলা হিটলারকে বন্ধু বলার সামিল: জেলেনস্কি হাইকোর্টে খারিজ বিরোধী দলনেতা হিসেবে ঋতব্রতর নিয়োগের সিদ্ধান্ত অতিদরিদ্রদের ব্যাংক হিসাবে তিন মাসে আমানত কমল ১৯ কোটি টাকা এসএকিউএস অ্যাক্রেডিটেশন পেল ইউল্যাবের স্কুল অব বিজনেস কুষ্টিয়ায় জামায়াত নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, গুলি উদ্ধার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার