বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন – বর্ণমালা টেলিভিশন

বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ November, ২০২৬ | ৬:৫২ 5 ভিউ

বৈশ্বিক ইসলামি অর্থায়নের ক্রমবর্ধমান বাজারকে কাজে লাগিয়ে বাংলাদেশকে এই খাতের আঞ্চলিক কেন্দ্রে পরিণত করার পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। ২৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬’-এর একটি প্যানেল আলোচনায় অংশ নিয়ে তারা এই অভিমত ব্যক্ত করেন। ‘বিভক্ত বিশ্বে ইসলামিক ফাইন্যান্স: বাংলাদেশের জন্য পাঁচ বাজারের শিক্ষা’ শীর্ষক এই আলোচনায় পাকিস্তান, মালয়েশিয়া, উজবেকিস্তান, মালদ্বীপ ও আফ্রিকার দেশগুলোর অভিজ্ঞতা তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

পাকিস্তানের মিজান ব্যাংকের শরিয়াহ কমপ্লায়েন্স বিভাগের প্রধান শায়ান আহমেদ বেগ জানান, প্রচলিত আর্থিক ব্যবস্থাকে ইসলামি ধারায় রূপান্তর করা নতুন ব্যাংক প্রতিষ্ঠার চেয়ে জটিল। তিনি জানান, পাকিস্তান ২০২৮ সালের মধ্যে পুরো ব্যবস্থাকে ইসলামি রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে ৫০টির বেশি কমিটি গঠন করেছে। উজবেকিস্তানের মেজোন কেনগাশির প্রধান নির্বাহী কর্মকর্তা মুজাফফর খুশনিদিনভ ইসলামি ব্যাংকিং আইন প্রণয়ন এবং পুঁজিবাজার, তাকাফুল ও ওয়াক্‌ফের বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।

মালয়েশিয়ার আমমেটলাইফ তাকাফুলের শরিয়াহ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সালিহিন দেরিস শরিয়াহ সুশাসন নিশ্চিতে কেন্দ্রীয় পরামর্শক সংস্থা ও প্রাতিষ্ঠানিক কমিটির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। এছাড়া আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার সহযোগী অধ্যাপক হাবিবুল্লাহ জাকারিয়া নাইজেরিয়া ও দক্ষিণ আফ্রিকায় অবকাঠামো উন্নয়নে সুকুকের ব্যবহারের কথা জানান। মালদ্বীপের আমানা তাকাফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা হারিজ সুলাইমান স্থানীয় সঞ্চয় কাজে লাগানোর ওপর জোর দেন।

আলোচনায় বাংলাদেশের জন্য ১১ দফা সুপারিশ পেশ করা হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ, দ্রুত নীতিমালা প্রণয়ন, শরিয়াহ সুশাসন শক্তিশালী করা, গ্রাহক সচেতনতা বৃদ্ধি এবং জাকাত, ওয়াক্‌ফ ও সাদাকাকে প্রাতিষ্ঠানিক অর্থায়নের সঙ্গে যুক্ত করা অন্যতম। বিশেষজ্ঞদের মতে, পূর্ণাঙ্গ আর্থিক ব্যবস্থা গড়ে তুলতে পারলে বাংলাদেশ এই খাতে আঞ্চলিক নেতৃত্বের সুযোগ পাবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিলামে উঠছে লেখক জিলি কুপারের প্রিয় টাইপরাইটার বাংলাদেশকে আঞ্চলিক উৎপাদন কেন্দ্র করতে চায় হায়ার বাজারে নতুন গর্ভনিরোধক আনল ইনসেপ্‌টা বিশেষজ্ঞদের পরামর্শ, ইসলামি অর্থায়নে বাংলাদেশকে আঞ্চলিক কেন্দ্র গঠন পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি বেড়ে ১৩৭ ডলার পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন ভারতের গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হওয়ার অভিযোগ হিউম্যান রাইটস ওয়াচের রোহিঙ্গা গণহত্যা নিয়ে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক সৌদির রিয়াদ টাওয়ারে হুতিদের হামলায় ১১ জন আহত মিস ইউনিভার্স ইন্দোনেশিয়া প্রতিযোগিতায় পোশাক খুলে পরীক্ষার অভিযোগ সিলেটে শ্রমমন্ত্রীর এলাকায় ১১টি সেতু ও ৪২৩ কোটি টাকার উন্নয়নকাজ অনুমোদিত মাঝারি ও বড় শিল্পকারখানায় উৎপাদন ৬৬ শতাংশ প্যারোলে মুক্তি পেয়ে বাগেরহাটের বাড়িতে ফিরছেন বাদল ফরাজী আইনশৃঙ্খলা রক্ষায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন দিল্লিসহ বাংলাদেশের যেকোনো মিশনে গেলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: শামা ওবায়েদ দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে রুশ বিমানের অনুপ্রবেশ ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমে সাড়ে ২৪ শতাংশ ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ল মঙ্গলবার থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায় করবে সেতু কর্তৃপক্ষ গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার চুরি, নিরাপত্তা চারজন