১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক – বর্ণমালা টেলিভিশন

১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ November, ২০২৬ | ৭:৫৩ 12 ভিউ

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় জেলা ও উপজেলা পর্যায়ে নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তুলতে ১২টি উপজেলায় লিড ব্যাংক হিসেবে দায়িত্ব পালন করছে সিটি ব্যাংক। এই উপজেলাগুলো হলো ফরিদপুরের আলফাডাঙ্গা, গোপালগঞ্জ সদর, ভৈরব, মুন্সিগঞ্জ সদর, নারায়ণগঞ্জের সোনারগাঁও, নরসিংদীর শিবপুর, চাঁদপুরের হাজীগঞ্জ, কুমিল্লার লাকসাম, নোয়াখালীর সেনবাগ, সিরাজগঞ্জ সদর, সিলেটের বিশ্বনাথ ও দিনাজপুর সদর। এছাড়া গোপালগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলারও লিড ব্যাংক হিসেবে দায়িত্বপ্রাপ্ত সিটি ব্যাংক।

বিজ্ঞাপন

সিটি ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার মুন্সিগঞ্জের দরবার পার্টি প্যালেসে ‘উদ্যোগ’ কর্মসূচি নিয়ে একটি সচেতনতামূলক ও অংশীজন সম্পৃক্তকরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাসরুর আরেফিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের (এসএমইএসপিডি) পরিচালক শেখ আব্দুল কুদ্দুস। এছাড়া বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডির যুগ্ম পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান, সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. আশানুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ‘উদ্যোগ’ কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য, অর্থায়ন সুবিধা এবং আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ মাসুদুর রহমান কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরে অংশগ্রহণকারীদের প্রশ্নের উত্তর দেন। এই কর্মসূচির মাধ্যমে উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তাদের চিহ্নিত করে প্রাতিষ্ঠানিক অর্থায়ন দেওয়া হবে। নির্বাচিত উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন সুবিধা পাবেন, যার মধ্যে ১০ লাখ টাকা ব্যাংকঋণ ও ১০ লাখ টাকা অনুদান হিসেবে থাকবে।

সিটি ব্যাংক তাদের দায়িত্বপ্রাপ্ত উপজেলাগুলোতে অংশগ্রহণকারী ব্যাংক ও অংশীজনদের মধ্যে সমন্বয় সাধনের পাশাপাশি যোগ্য উদ্যোক্তা নির্বাচনে সহায়তা করবে। মুন্সিগঞ্জ সদরের অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের কর্মসূচির পাশাপাশি সিটি ব্যাংকের নিজস্ব বিশেষায়িত ‘উদ্যোগ’ ঋণসুবিধার উদ্বোধন করা হয়েছে। ব্যাংকটি জানিয়েছে, এই সুবিধার মাধ্যমে উদ্যোক্তাদের অর্থায়ন প্রাপ্তি আরও সহজ ও কার্যকর হবে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান