আরও খবর
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ
পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ
ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ
রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান
দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার
নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার
রাজধানীর উত্তরা থেকে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে ডিবির উত্তরা বিভাগের একটি দল বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান পরিচালনা করে। ওই বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার করা হয় এবং বর্তমানে তাঁর বিরুদ্ধে আইনি কার্যক্রম চলছে।
নিয়াজ মেহেদী বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের জানান, জ্যোতিকা জ্যোতির বিরুদ্ধে মামলা রয়েছে বলে পুলিশ তথ্য পেয়েছে। বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে তাঁর সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে মামলার বিস্তারিত তথ্য বা সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি।
গ্রেপ্তারের আগে পুলিশ বাসায় গেলে জ্যোতিকা জ্যোতি ফেসবুক লাইভে এসে কান্নাজড়িত কণ্ঠে দাবি করেন, তিনি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নন। তিনি লাইভে বলেন, ‘আমাকে বিনা ওয়ারেন্টে পুলিশ ধরতে এসেছে। আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই।’
পুলিশ সদস্যদের উদ্দেশে জ্যোতিকা জ্যোতি আরও বলেন, ‘আমাকে ফোন করলে থানা কিংবা ডিবি অফিসে নিজেই যেতাম। তবে আমার হাতে হাতকড়া পরাবেন না। আমি আপনাদের সঙ্গে যাচ্ছি।’ লাইভের শেষ দিকে মা-বাবাকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘আমি ভয় পাচ্ছি না। বাবা-মা, তোমরা ভয় পেয়ো না।’
বিজ্ঞাপন
জিজ্ঞাসাবাদের জন্য জ্যোতিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় আওয়ামী লীগপন্থী শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সদস্য ছিলেন জ্যোতিকা জ্যোতি। ওই বছরের সেপ্টেম্বরে গ্রুপটির কথোপকথনের স্ক্রিনশট ছড়িয়ে পড়লে তিনি সমালোচনার মুখে পড়েন।
ফেসবুক লাইভে এসে জ্যোতি দাবি করেছিলেন, ওই গ্রুপে থাকার উদ্দেশ্য দেশের বা মানুষের ক্ষতি করা ছিল না। বরং আন্দোলনের সময় ঢাকার পরিস্থিতি সম্পর্কে তথ্য আদান-প্রদান করতেন তিনি। তিনি আরও বলেছিলেন, কোনো শিল্পী মানুষ হত্যাকে সমর্থন করতে পারেন না।
জ্যোতিকা জ্যোতি আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য ছিলেন। ২০১৬ সালে ময়মনসিংহ-৩ আসনের উপনির্বাচন এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন, তবে পাননি।
আওয়ামী লীগ সরকারের সময় তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর সেপ্টেম্বরে কর্মস্থলে গেলে সহকর্মীদের একাংশের প্রতিবাদের মুখে পড়েন তিনি। এরপর ৩০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
বিজ্ঞাপন
২০০৪ সালে সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেন জ্যোতিকা জ্যোতি। তিনি ‘আয়না’, ‘নন্দিত নরকে’, ‘রাবেয়া’, ‘জীবনঢুলি’, ‘অনিল বাগচীর একদিন’, ‘মায়া: দ্য লস্ট মাদার’ ও ‘লাল মোরগের ঝুঁটি’সহ বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন। ময়মনসিংহের গৌরীপুরের এই অভিনেত্রী কলকাতার ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ সিনেমায় রাজলক্ষ্মী চরিত্রে অভিনয় করেছিলেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]