আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৫ November, ২০২৬
৬:০২ am
18 ভিউ

আরও খবর

লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর

যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের

শেখ হাসিনার দেশে ফেরার উদ্দেশ্য প্রতিশোধ নেওয়া”, বিএনপি নেতা প্রিন্সের বক্তব্যে ভয়ের আভাস?

সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা

লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ

পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের

আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ November, ২০২৬ | ৬:০২ 18 ভিউ
দেশ বাঁচাতে ও মানুষ বাঁচাতে ঘোষিত ৮ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির প্রথম দিনে গতকাল শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে লিফলেট বিতরণ শুরু করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা। পরে রাজধানীর বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি অনুযায়ী,  ১৪ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশ ও বিদেশে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। আগামী ডিসেম্বরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের প্রেক্ষাপটেও এসব কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আট দফা দাবির মধ্যে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল, সাজানো রায় ও মিথ্যা মামলা প্রত্যাহার, আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সব রাজবন্দির মুক্তি। এ ছাড়া নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, বন্ধ শিল্পকারখানা চালু, নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের শিক্ষার অধিকার নিশ্চিত করার দাবিও রয়েছে। শনিবারের কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য উৎপল সাহা, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান, কবি নজরুল কলেজ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা রুবেল মাহমুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা হোসাইন মাসুম এবং ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা নাদিম ও শাওনসহ অন্যান্য নেতাকর্মী। কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা সাধারণ মানুষের মধ্যে আট দফা দাবিসংবলিত লিফলেট বিতরণ করেন। পাশাপাশি দেয়াল লিখন, প্রচার-প্রচারণা ও গণসংযোগের মাধ্যমে দলীয় দাবিগুলো মানুষের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচি প্রসঙ্গে আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য উৎপল সাহা বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে মানুষের মৌলিক অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও জীবিকার প্রশ্নগুলো সামনে নিয়ে আসা জরুরি। আওয়ামী লীগ ঘোষিত আট দফা গণদাবি মূলত দেশের মানুষের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোকে কেন্দ্র করেই প্রণয়ন করা হয়েছে। এসব দাবি মানুষের কাছে পৌঁছে দিতে এবং জনসম্পৃক্ততা বাড়াতেই দেশব্যাপী লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা চাই, সাধারণ মানুষ এসব দাবি সম্পর্কে জানুক এবং নিজেদের অধিকার ও ভবিষ্যৎ নিয়ে কথা বলুক। ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে দেশ-বিদেশে অবস্থানরত নেতাকর্মীদেরও সাংগঠনিকভাবে সম্পৃক্ত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।’ দলীয় ঘোষণায় বলা হয়েছে, ১৪ নভেম্বর শনিবার থেকে শুরু হওয়া কর্মসূচির প্রথম দিনে সারা দেশে আট দফা দাবিনামা সংবলিত লিফলেট বিতরণ, দেয়াল লিখন, প্রচার-প্রচারণা ও ব্যাপক গণসংযোগ পরিচালনা করা হবে। ১৯ নভেম্বর পর্যন্ত দেশ ও বিদেশে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এসব দাবি তুলে ধরবেন দলটির নেতাকর্মীরা।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি