শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল – বর্ণমালা টেলিভিশন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া সম্পর্কিত প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ November, ২০২৬ | ৬:৪১ 28 ভিউ
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া নিয়ে করা একাধিক প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে গেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তার দেশে ফেরাকে ‘আইনি বিষয়’ হিসেবে উল্লেখ করে এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি তিনি। বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ, নিরাপত্তা ও প্রত্যাবর্তনের প্রস্তুতি এবং এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কি না- এসব প্রশ্নেও নীরব থেকেছেন জয়সওয়াল। তবে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ বাতিলের খবর নাকচ করে তিনি জানিয়েছেন, দুই দেশের জন্য সুবিধাজনক সময়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে। আজ ১৩ই নভেম্বর, শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ ও শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিষয়ে প্রশ্ন করা হয় জয়সওয়ালকে। সাংবাদিকের প্রশ্ন ছিল, চলতি সপ্তাহে বাংলাদেশ ও ভারতের মধ্যে কনস্যুলার সংলাপ হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে ভারতের কোনো নিশ্চিত বক্তব্য আছে কি না। জবাবে জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত। সে অনুযায়ী বাণিজ্য, রেলপথ, পানিসম্পদ ও সীমান্ত ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় উদ্যোগ নেওয়া হয়েছে এবং বৈঠকও অনুষ্ঠিত হয়েছে। ভ্রমণসংক্রান্ত সংশোধিত ব্যবস্থার বিষয়টিও পরবর্তী কনস্যুলার সংলাপে আলোচনায় আসবে। দুই দেশের জন্য সুবিধাজনক সময়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে।’ তিনি আরও বলেন, ‘বিদ্যমান কাঠামোর আওতায়, এমনকি কারিগরি পর্যায়েও বাংলাদেশের সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত।’ আরেক সাংবাদিক জানতে চান, কনস্যুলার সংলাপে অবৈধ অভিবাসনের বিষয়টি আলোচনায় আসে, যা নিয়ে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের কাছে উদ্বেগ জানিয়ে আসছে। সংলাপটি পিছিয়ে যাওয়ার পেছনে কোনো কারণ আছে কি না। জবাবে জয়সওয়াল বলেন, ‘এ বিষয়টিও আগের প্রশ্নের উত্তরের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে।’ ব্রিফিংয়ে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন পরিকল্পনা নিয়েও প্রশ্ন করা হয়। এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরতে চাইলে তিনি কীভাবে ফিরবেন- স্থলবন্দর দিয়ে, নাকি বিমানে। এ ক্ষেত্রে ভারতের পক্ষ থেকে কোনো প্রস্তুতি রয়েছে কি না এবং দেশে ফেরার সময় তার নিরাপত্তা নিয়ে ভারত উদ্বিগ্ন কি না। জবাবে জয়সওয়াল বলেন, ‘আমি বিষয়টিকে আইনি বিষয় হিসেবে উল্লেখ করেছি। তাঁর স্বদেশে ফেরার বিষয়টি একটি আইনি বিষয় এবং সে অনুযায়ীই এটি নিষ্পত্তি করা হবে।’ তবে শেখ হাসিনার দেশে ফেরার প্রক্রিয়া, যাতায়াতের ব্যবস্থা ও নিরাপত্তা নিয়ে করা অন্য প্রশ্নগুলোর বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। এ সময় এক সাংবাদিকের প্রশ্ন ছিল, শেখ হাসিনাকে দিল্লি থেকে ফিরিয়ে নিতে বাংলাদেশকে সামরিক উড়োজাহাজ পাঠাতে বলেছে ভারত- এমন খবর প্রকাশিত হয়েছে। পাশাপাশি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ এবং ২০২৪ সালের দমন-পীড়নের ঘটনায় নতুন করে বিচারের মুখোমুখি হওয়ার নিশ্চয়তা চেয়েছে নয়াদিল্লি। এ বিষয়ে কোনো যোগাযোগ হয়েছে কি না। জবাবে জয়সওয়াল বলেন, ‘আপনি কয়েকটি সম্ভাব্য পরিস্থিতির কথা উল্লেখ করেছেন। এ বিষয়ে আমার কিছু বলার নেই।’

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি