নিউজ ডেক্স
আরও খবর
এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড়
৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্-বাংলা ব্যাংক
এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব
রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার
শেয়ারবাজারে সচল হচ্ছে ছায়েদুর ও হিরুর ৯৩ বিও হিসাব
অবশেষে মতিঝিলে নিজস্ব ভবন বুঝে পেল বেসিক ব্যাংক
জিডব্লিউএম গাড়ির পরিবেশক এখন এসিআই মোটরস
সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা
সামিটের প্রস্তাবের তুলনায় দৈনিক প্রায় ৪২ হাজার ডলার বেশি ফি দিতে হবে, আর বর্তমান চালু টার্মিনালগুলোর তুলনায় বাড়তি খরচ প্রায় ৯০ হাজার ডলার। ১৫ বছর পরও টার্মিনালের মালিকানা বাংলাদেশের হাতে আসবে না।
বিশেষ প্রতিবেদক। ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৬।
কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে দেশের তৃতীয় ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল স্থাপনের জন্য চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানির (সিএনইই) প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। তবে প্রকল্পটির ব্যয়, দৈনিক সার্ভিস চার্জ এবং মেয়াদ শেষে টার্মিনালের মালিকানা হস্তান্তরের কোনো ব্যবস্থা না থাকায় নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে একই ধরনের একটি টার্মিনাল নির্মাণে সামিট গ্রুপের প্রস্তাব বাতিল করার পর এখন আরও বেশি ব্যয়ে চীনা কোম্পানিকে কাজ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে জ্বালানি খাতে আলোচনা তৈরি হয়েছে।
অর্থাৎ সামিটের বর্তমান টার্মিনালের তুলনায় সিএনইইকে প্রতিদিন ৯২ হাজার ৮৮৫ ডলার বেশি দিতে হবে। এক্সিলারেট এনার্জির তুলনায় বাড়তি দিতে হবে ৮৮ হাজার ডলার।
হিসাব অনুযায়ী, বর্তমান দুটি টার্মিনালের তুলনায় দৈনিক ব্যয় বাড়বে প্রায় ৩৫ থেকে ৩৭ শতাংশ। সামিটের বাতিল হওয়া নতুন টার্মিনাল প্রস্তাবের দৈনিক ৩ লাখ ডলারের তুলনায়ও সিএনইইর প্রস্তাব ৪২ হাজার ডলার বেশি।
অর্থাৎ সামিটের প্রস্তাব বাতিল করে নতুন চুক্তিতে যাওয়ার ফলে একই ধরনের অবকাঠামোর জন্য বাংলাদেশকে আরও বেশি অর্থ ব্যয় করতে হবে।
কক্সবাজারের মহেশখালীর কুতুবজোমে দেশের তৃতীয় ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল স্থাপনের জন্য চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এনার্জি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন কোম্পানির (সিএনইই) প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বৃহস্পতিবার (১২ নভেম্বর) অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। তবে প্রকল্পটির ব্যয়, দৈনিক সার্ভিস চার্জ এবং মেয়াদ শেষে টার্মিনালের মালিকানা হস্তান্তরের কোনো ব্যবস্থা না থাকায় নতুন করে প্রশ্ন উঠেছে। বিশেষ করে একই ধরনের একটি টার্মিনাল নির্মাণে সামিট গ্রুপের প্রস্তাব বাতিল করার পর এখন আরও বেশি ব্যয়ে চীনা কোম্পানিকে কাজ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে জ্বালানি খাতে আলোচনা তৈরি হয়েছে।
সামিটের প্রস্তাব ছিল কম খরচে, ১৫ বছর পর বিনামূল্যে মালিকানা হস্তান্তর
২০২৪ সালে তৎকালীন পেট্রোবাংলার সঙ্গে সামিট গ্রুপের তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের একটি চুক্তি হয়েছিল। সামিটের প্রস্তাব অনুযায়ী, দৈনিক সার্ভিস চার্জ ছিল প্রায় ৩ লাখ মার্কিন ডলার। প্রকল্পটি বাস্তবায়নের জন্য সামিট প্রস্তাব করেছিল বিওওটি (Build, Own, Operate, Transfer) মডেল। অর্থাৎ নির্মাণ, মালিকানা ও পরিচালনার দায়িত্ব প্রথমে কোম্পানির হাতে থাকলেও চুক্তির ১৫ বছর শেষে টার্মিনালের মালিকানা বাংলাদেশ সরকারের কাছে বিনামূল্যে হস্তান্তর করার কথা ছিল। এই হস্তান্তরের আওতায় থাকার কথা ছিল ভাসমান সংরক্ষণ ও পুনঃগ্যাসীকরণ ইউনিট (এফএসআরইউ), মুরিং ব্যবস্থা এবং সাবসি পাইপলাইন। সামিটের পক্ষ থেকে পেট্রোবাংলাকে পাঠানো চিঠিতে দাবি করা হয়েছিল, তাদের প্রস্তাব বাস্তবায়িত হলে ১৫ বছরে সরকারের প্রায় ২৩ কোটি মার্কিন ডলার সাশ্রয় হতো। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, প্রকল্পটির জন্য সামিট প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মেশিনারিজ কেনাসহ নির্মাণ প্রস্তুতির প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ কাজ এগিয়ে নিয়েছিল। কিন্তু ২০২৪ সালের অক্টোবরে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সামিটের সঙ্গে করা চুক্তিটি বাতিল করে দেয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে সামিট আদালতের আশ্রয় নেয়।চীনা কোম্পানিকে দিতে হবে দৈনিক ৩ লাখ ৪২ হাজার ডলার
অন্যদিকে, বর্তমান বিএনপি সরকারের অনুমোদিত সিএনইইর প্রস্তাবে দৈনিক সার্ভিস চার্জ নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৪২ হাজার মার্কিন ডলার। পেট্রোবাংলার বিদ্যমান দুটি টার্মিনালের দৈনিক সার্ভিস চার্জের সঙ্গে তুলনা করলে নতুন চুক্তির ব্যয় অনেক বেশি।| টার্মিনাল পরিচালনাকারী | দৈনিক সার্ভিস চার্জ |
|---|---|
| সামিট এলএনজি | ২,৪৯,১১৫ ডলার |
| এক্সিলারেট এনার্জি (যুক্তরাষ্ট্র) | ২,৫৪,০০০ ডলার |
| চীনা কোম্পানি সিএনইই | ৩,৪২,০০০ ডলার |

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]