যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ – বর্ণমালা টেলিভিশন

নিউজ ডেক্স
প্রকাশিতঃ ১৩ November, ২০২৬
৮:৫২ am
16 ভিউ

যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ November, ২০২৬ | ৮:৫২ 16 ভিউ

বৃহস্পতিবার রাত আটটার পর যশোর শহরের আদালতপাড়াসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, রাত সোয়া আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে পুরোনো আদালত ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। একই সময়ে বকুলতলা এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে আরেকটি ককটেল ফাটানোর ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, নতুন আদালত ভবনের (১০ তলা) সামনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়সংলগ্ন এলাকাতেও বিস্ফোরণ ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে এসে কয়েকজন ব্যক্তি এসব ককটেল ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। বিস্ফোরণের সময় বিকট শব্দ ও ধোঁয়ার সৃষ্টি হয়। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরকের নমুনা সংগ্রহ করেছে এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও বিশেষ টহল জোরদার করা হয়েছে।

যশোরের পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, শহরের কয়েকটি স্থানে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে এবং সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করা হয়েছে। তিনি আরও বলেন, 'যে মোটরসাইকেলে চড়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে, সেটি শনাক্তের চেষ্টা চলছে।' যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, হামলাকারীদের শনাক্ত করতে থানা ও গোয়েন্দা পুলিশের একাধিক দল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে।

এদিকে ঘটনার প্রতিবাদে রাতে শহরের লালদিঘির দলীয় কার্যালয় থেকে বিএনপির নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার স্থাপনায় হামলা এপেক্সের ১১.১১ ক্যাম্পেইনে ২২ শতাংশ পর্যন্ত ছাড় যেভাবে ভারতে পাঠানো হয়েছে, সেভাবেই শেখ হাসিনাকে সামরিক বাহিনীর বিমানে ফেরত নেওয়ার আহ্বান শেখ হাসিনাকে দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে বাধা, বিএনপি সরকারের সমালোচনায় বার্গম্যান বললেন- ‘এমন নজির বিশ্বে নেই’ সামিটের চুক্তি বাতিল করে চীনা কোম্পানিকে তৃতীয় এলএনজি টার্মিনাল: দৈনিক খরচ বাড়ছে প্রায় ১ লাখ ডলার, ১৫ বছরেও মিলবে না মালিকানা সন্ত্রাস-চাঁদাবাজি-দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে রাজনীতি ছাড়লেন স্বেচ্ছাসেবক দল নেতা ইউজিসির আহ্বান উপেক্ষা করে ভর্তি পরীক্ষা নেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০ গাইবান্ধার চরাঞ্চলে বিশেষ বরাদ্দ বাড়ানোর দাবি স্থগিত হলো বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ যশোরের আদালতপাড়া ও অন্যান্য স্থানে ককটেল বিস্ফোরণ স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি