স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে – বর্ণমালা টেলিভিশন

স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ November, ২০২৬ | ৮:৩৩ 8 ভিউ
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে অধিকতর তদন্তে নাশকতার প্রমাণ পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে পয়েন্ট অব অর্ডারে বিষয়টি তুলে ধরে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, চারটি পেট্রোল বোমা মেরে নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগানো হয়েছে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই বাড়িতে আগুন লেগেছে, নাকি লাগানো হয়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিজিবি, ফায়ার সার্ভিস, প্রশাসন ও পুলিশ যৌথভাবে ঘটনাটি তদন্ত করছে। বিজিবির প্রাথমিক তদন্ত প্রতিবেদনের বরাত দিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ঘটনাস্থলে পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ শোনা যায়নি। বাড়ির দেয়ালে পেট্রোল বোমার আঘাতের চিহ্নও পাওয়া যায়নি। সাক্ষীদের কাছ থেকেও এ ধরনের কোনো তথ্য মেলেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুন লাগানোর ঘটনায় পেট্রোল বোমা ব্যবহার করা হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছবি, অডিও, ভিডিওসহ বিভিন্ন আলামত পর্যালোচনায় দেখা গেছে, বাড়িটির বৈদ্যুতিক সংযোগ পুরনো ও দুর্বল ছিল। এ কারণে শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনা রয়েছে। তবে এটি এখনো অনুমাননির্ভর। তদন্ত শেষে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে একটি টিনশেড আধা পাকা ঘরে আগুন লাগে। বাড়িটিতে কেউ বসবাস করেন না। সেখানে দুটি ছাগল ও অন্যান্য জিনিসপত্র ছিল। বাড়িটি থেকে প্রায় ২০ মিটার দূরে তাঁর বাবা-মা একটি তিনতলা বাড়িতে থাকেন। সালাহউদ্দিন আহমদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। তিনি নিজেও সকালে পুলিশ সুপারের সঙ্গে কথা বলে তাঁকে ঘটনাস্থলে পাঠিয়েছেন। বিজিবির একটি দলও সেখানে তদন্ত করেছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পর পার্শ্ববর্তী থানা থেকে গাড়ি পাঠিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। সেটির ভিত্তিতে পুলিশ তদন্ত করছে।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

[TheChamp-FB-Comments]
ট্যাগ:

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্বরাষ্ট্রমন্ত্রী: নুসরাতের বাড়িতে আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়ে থাকতে পারে লাম্পট্যের কারণে আমির হামজার পদত্যাগ ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় নারীদের বিক্ষোভ জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের নতুন করে আবেদনের সুযোগ দিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ঢাকায় স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টা মাটিচাপার পর শিশু জীবিত উদ্ধার, বাবা গ্রেপ্তার আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান স্পেনে আবাসনসংকটের প্রতিবাদে শ্রমিক ধর্মঘট, সমর্থন ভাড়াটেদের যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের হাজারো স্কুলে বোমা হামলার হুমকি ৮.৯৯ শতাংশ সুদে অন্য ব্যাংকের ঋণ অধিগ্রহণ করবে ডাচ্‌-বাংলা ব্যাংক এলপিজির আয়ের ৮০ শতাংশ ব্যয় হয় আমদানিতে: লোয়াব রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি, বজ্রপাত এবং ঝড়ো হাওয়া উড়ালসড়কে গাড়িচাপায় বাবা-মা-ছেলে মোটরসাইকেল চলাকালে তিনজন নিহত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা প্রত্যাবাসনে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান ছয় দশক পর ইয়র্কশায়ার উপকূলে বিশালাকার ব্লুফিন টুনা রাশেদ আল মাহমুদ তিতুমীর: ২০৩০ সালে বিদেশি ঋণ শোধে ৭৫০ কোটি ডলার দরকার পাবনায় গ্রেপ্তারের পর হাজতে আওয়ামী লীগ নেতা তানভীরকে নির্যাতন, অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা প্রদানেও বাঁধা পুলিশের মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল