আরও খবর
গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষে ৩০ আহত, ৬০ কারখানায় ছুটি ঘোষণা
সরকার শ্রমিক আন্দোলনে বহিরাগত ইন্ধন নিয়ে সতর্কবার্তা
নোয়াখালীতে নতুন কূপে গ্যাসের সন্ধান, মজুত জানতে অপেক্ষা
অর্থনীতির বেহাল দশা, মানুষের পেটে ভাত নেই: একে একে বন্ধ হয়ে যাচ্ছে দেশের অনেক শপিং মল
কৃষিমন্ত্রী সারসংকট নিয়ে বললেন, ‘এখানে দুষ্টু লোক আছে’
আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের ৪৫ কোটি ডলার ঋণ
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে উত্তাল শিল্পাঞ্চল, মিরপুরে সড়ক অবরোধ
গাজীপুরে শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে কার্যক্রম বন্ধ
গাজীপুরে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের কারণে তৈরি হওয়া নিরাপত্তাঝুঁকির মুখে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আসামিদের আদালতে আনা সম্ভব হয়নি। এই পরিস্থিতির কারণে ছাত্রদল ও জাসাসের দুজন নেতাকে ক্রসফায়ারে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্য গ্রহণ কার্যক্রম আজ মঙ্গলবার সম্পন্ন হয়নি। আসামি উপস্থিত না থাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ বসেননি।
বিজ্ঞাপন
২০১৫ সালে বরিশালে ছাত্রদল ও জাসাসের দুজন নেতাকে ক্রসফায়ারে হত্যার ঘটনায় করা এই মামলায় মোট চারজন আসামি রয়েছেন। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশালের সাবেক পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসানউল্লাহ পলাতক রয়েছেন। মামলার অপর দুই আসামি হলেন বরিশালের উজিরপুর থানার সাবেক এএসআই মো. মাহাবুল ইসলাম ও মো. জসিম উদ্দিন, যারা বর্তমানে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।
ট্রাইব্যুনাল প্রসিকিউটর ফারুক আহাম্মদ জানান, আজ এই মামলার তদন্ত কর্মকর্তাকে জেরা করার জন্য দিন ধার্য ছিল। প্রসিকিউটর ফারুক আহাম্মদ বলেন, "গাজীপুরে চলা আন্দোলনে তৈরি হওয়া নিরাপত্তাজনিত কারণে কারা কর্তৃপক্ষ আসামিকে ট্রাইব্যুনালে পাঠাতে পারেনি। আসামি যদি না আসে জেরা করার সুযোগ থাকে না।" এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী ১১ নভেম্বর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন।

বর্ণমালা টেলিভিশন এর সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।
[TheChamp-FB-Comments]